এক্সপ্লোর

Murshidabad Allegation: প্রাথমিক স্কুলের জায়গায় তৃণমূলের পার্টি অফিস তৈরির অভিযোগ

সামসেরগঞ্জের মালঞ্চা প্রাথমিক বিদ্যালয়। সেখানে স্কুলবাড়ি লাগোয়া জমিতে ভিত কাটার পর গাঁথনি তোলা হয়েছে। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, স্কুলচত্বরের মধ্যেই তৈরি হচ্ছে তৃণমূলের পার্টি অফিস!

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: প্রাথমিক স্কুলের (Primary School) জায়গায় তৈরি হচ্ছে তৃণমূলের পার্টি অফিস (TMC Party Office)! এমনই অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জে (Samserganj)। আপত্তি জানিয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে চিঠি দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। স্কুলে পার্টি অফিসের নিন্দায় সরব হয়েছে বিজেপি (BJP)। তদন্তের আশ্বাস দিয়েছেন  জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি।

অন্যের জায়গা জবর দখল করে পার্টি অফিস (Party Office) গজিয়ে ওঠার অভিযোগ এ রাজ্যে ভুরিভুরি। সেই তালিকায় নতুন বিতর্কে নাম উঠল মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জের (Samserganj) এই মালঞ্চা প্রাথমিক বিদ্যালয়ের। এখানে স্কুলের জায়গা দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরির অভিযোগ উঠেছে।

ধুলিয়ান সার্কেলের অন্তর্গত সামসেরগঞ্জের মালঞ্চা প্রাথমিক বিদ্যালয়। সেখানে স্কুলবাড়ি লাগোয়া জমিতে ভিত কাটার পর গাঁথনি তোলা হয়েছে। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, স্কুলচত্বরের মধ্যেই তৈরি হচ্ছে তৃণমূলের পার্টি অফিস!

স্কুলে তৃণমূল পার্টি অফিস তৈরিতে আপত্তি জানিয়ে গত ১৮ ই নভেম্বর মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতির কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন প্রধান শিক্ষক। 

যদিও এবিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি তিনি। মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতির দায়িত্বে রয়েছেন খড়গ্রামের তৃণমূল বিধায়ক আশিস মারজিৎ। ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। স্কুলে পার্টি অফিস বিতর্কে অস্বস্তিতে শাসক শিবির। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। স্থানীয় সূত্রে খবর, গ্রামবাসীদের আপত্তি ও বিতর্কের জেরে আপাতত বন্ধ রয়েছে নির্মাণকাজ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও?
আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও?
TMC News: 'ঢাকার নার্সিংহোমে টাকা ঢেলেছেন প্রভাবশালী তৃণমূল নেতা', বাংলাদেশে মৌলবাদী কার্যকলাপে যুক্তর অভিযোগ!
'ঢাকার নার্সিংহোমে টাকা ঢেলেছেন প্রভাবশালী তৃণমূল নেতা', বাংলাদেশে মৌলবাদী কার্যকলাপে যুক্তর অভিযোগ!
Koel Mallick: কোন পথে কোয়েল ? রাজ্যসভার সাংসদ পদ ছাড়তেই প্রতিক্রিয়া শমীকের
কোন পথে কোয়েল ? রাজ্যসভার সাংসদ পদ ছাড়তেই প্রতিক্রিয়া শমীকের "আমি এটুকু বলতে পারি.."
Mamata Banerjee: 'যাঁরা যাচ্ছেন, তাঁরা কিন্তু আমাদের সঙ্গে গোপনে যোগাযোগও রাখছেন', কাদের দিকে ইঙ্গিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
'যাঁরা যাচ্ছেন, তাঁরা কিন্তু আমাদের সঙ্গে গোপনে যোগাযোগও রাখছেন', কাদের দিকে ইঙ্গিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget