এক্সপ্লোর

East Midnapur News: আবাস যোজনার দুর্নীতির ভুড়ি ভুড়ি অভিযোগ, খতিয়ে দেখতে মহিষাদলে কেন্দ্রের প্রতিনিধি দল

কেন্দ্রীয় আবাস যোজনার একাধিক অভিযোগ খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুর জেলায়  তৃতীয় দিনে কেন্দ্রীয় প্রতিনিধি দল গেলেন মহিষাদলের বেতকুন্ডু অঞ্চল এলাকায় ।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: আবাস যোজনার দুর্নীতির  অভিযোগ খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুরে মহিষাদলে গেল কেন্দ্রের প্রতিনিধি দল। এদিন মহিষাদলের বেতকুনড এলাকায় গিয়ে বাড়ি বাড়ি যান কেন্দ্রের আধিকারিকরা। সঙ্গে ছিলেন ডিএম, মহিষাদলের বিডিও ও জয়েন্ট বিডিও। কেন্দ্রীয় আবাস যোজনার একাধিক অভিযোগ খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুর জেলায়  তৃতীয় দিনে কেন্দ্রীয় প্রতিনিধি দল গেলেন মহিষাদলের বেতকুন্ডু অঞ্চল এলাকায় । এলাকায় গিয়ে প্রথমে মহিষাদলের বিডিও যোগেশ চন্দ্র মন্ডল ও জয়েন্ট বিডিওর সাথে কথা বলে অভিযোগ খতিয়ে দেখতে রওনা দেন গ্রামের ভেতরে। সঙ্গে রয়েছেন অতিরিক্ত জেলাশাসক শ্বেতা আগরওয়াল। 

উল্লেখ্য আবাসদুর্নীতি নিয়ে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদসহ একাধিক জেলায়। 

পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের কুমোরচক গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনা নিয়ে কেন্দ্রীয় দলের সামনে ক্ষোভ উগরে দিলেন বিজেপি কর্মীরা। জড়ালেন বাগ্‍‍বিতণ্ডায়। তদন্তে গিয়ে কেন্দ্রীয় প্রতিনিধিরা দেখেন, দোতলা বাড়ির মালিকের নাম রয়েছে আবাস তালিকায়। গ্রামবাসীরা অভিযোগ করায় কেন্দ্রীয় প্রতিনিধিদের ভর্ৎসনার মুখে পড়েন পঞ্চায়েত সচিব। তিনি ঘুষ নিয়েছেন কি না, জানতে চান কেন্দ্রীয় প্রতিনিধিরা। 

মুর্শিদাবাদ: আবাস দুর্নীতির তদন্তে গিয়ে মুর্শিদাবাদের নওদার মধুপুর গ্রাম পঞ্চায়েতের ডাঙাপাড়ায় বিক্ষোভের মুখে পড়ল কেন্দ্রীয় প্রতিনিধিদল। আবাস তালিকায় দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ জানান গ্রামবাসীরা। কেন্দ্রীয় দলের গাড়ি আটকে বিক্ষোভ চলে। পরে বিডিও-র কাছ থেকে আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করেন গ্রামবাসীরা। 

পশ্চিম মেদিনীপুরের কেশপুরে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ল আবাস দুর্নীতির তদন্তে আসা কেন্দ্রীয় প্রতিনিধিদল। এদিন ধলহারা গ্রাম পঞ্চায়েত এলাকায় যান দুই কেন্দ্রীয় প্রতিনিধি। বেহাল রাস্তা, ১০০ দিনের কাজ ও ভাঙা বাড়ি নিয়ে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।  

পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের গলসিতে উড়ালপুলের দাবিতে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। গলসির গলিগ্রাম গুসকরা মোড়ে ২ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে শুরু হয় অবরোধ। অবরোধে আটকে পড়ে আবাস যোজনার তদন্তে আসা কেন্দ্রীয় প্রতিনিধিদল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মালদা: মালদায় আবাস যোজনার তালিকায় এবার সিভিক ভলান্টিয়ারের নাম। এদিন কালিয়াচক ৩ নম্বর ব্লকের চরি-অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া গ্রামে যান কেন্দ্রীয় প্রতিনিধিরা। জানা যায়, আবাস তালিকায় নাম রয়েছে কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির সিভিক ভলান্টিয়ার অভিজিৎ পাণ্ডের। কেন্দ্রীয় প্রতিনিধিদের কাছে ছেলের নাম তালিকায় থাকার কথা স্বীকার নেন সিভিক ভলান্টিয়ারের মা। যদিও মালদার জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়ার দাবি, ডিসেম্বরেই সিভিক ভলান্টিয়ারের নাম আবাস তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। 

ঝাঁ চকচকে পেল্লায় বাড়ি। কালিয়াচক ৩ নম্বর ব্লকের চরি-অনন্তপুর গ্রামে রেশন ডিলার যদুনন্দন দাসেরও নাম রয়েছে আবাস তালিকায়। তবে তাঁর দাবি, আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য তিনি কোনও আবেদন করেননি। মালদার জেলাশাসক জানিয়েছেন বাড়ি পাওয়ার যোগ্য নন, এমন ১১ জনের নাম গত ডিসেম্বর মাসে বাতিল করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: হাওড়ার ব্যবসায়ীর থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ, এবার জমা পড়ল দ্বিতীয় চার্জশিট
হাওড়ার ব্যবসায়ীর থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ, এবার জমা পড়ল দ্বিতীয় চার্জশিট
News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
Abhishek Banerjee PA: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি
আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget