এক্সপ্লোর

Calcutta High Court: অ্য়াপ্টিটিউড টেস্ট নিয়ে ভুরি ভুরি অনিয়মের অভিযোগ বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশনামাতেও

নির্দেশনামায় তিনি উল্লেখ করেছেন, তাঁদের মধ্য়ে কেউ বলেছেন, অ্য়াপ্টিটিউড টেস্ট হয়নি, কেউ বলেছে, অ্য়াপ্টিটিউড টেস্ট কী, তাই জানেন না। 

কলকাতা: ২০১৬-র প্রাথমিকে নিয়োগে (Primary Recruitment), অ্য়াপ্টিটিউড টেস্ট (Aptitute Test) নিয়ে ভুরি ভুরি অনিয়মের অভিযোগ উঠেছিল। বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের (Justice Abhijit Gangapadhyay) নির্দেশনামাতেও বিষয়টি উঠে এসেছে। নিয়মভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে ৩০ জন ইন্টারভিউয়ারকে জিজ্ঞাসাবাদ করেছিলেন বিচারপতি। নির্দেশনামায় তিনি উল্লেখ করেছেন, তাঁদের মধ্য়ে কেউ বলেছেন, অ্য়াপ্টিটিউড টেস্ট হয়নি, কেউ বলেছে, অ্য়াপ্টিটিউড টেস্ট কী, তাই জানেন না। 

প্রশিক্ষণপ্রাপ্তদের টপকে অনেক প্রশিক্ষণহীন প্রার্থীকে চাকরি : প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় (Recruitment Corruption) ৩৬ হাজার প্রশিক্ষণহীন শিক্ষকের চাকরি বাতিল করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় । এই নিয়োগের ক্ষেত্রে অভিযোগ উঠেছিল, NCTE-র নিয়ম ভেঙে প্রশিক্ষণপ্রাপ্তদের টপকে অনেক প্রশিক্ষণহীন প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছে । 

এমনকী, অনেকের অ্য়াপটিটিউড টেস্ট অবধি নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। যে প্রেক্ষিতে ৩০ জন ইন্টারভিউয়ারকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। শুক্রবার চাকরি বাতিলের যে নির্দেশ তিনি দিয়েছেন, সেখানেও বিস্তারিতভাবে এই বিষয়টির উল্লেখ রয়েছে। ৩০ জন ইন্টারভিউয়ারের নাম উল্লেখ করে অ্য়াপ্টিটিউড টেস্ট সম্পর্কে কে কী বলেছেন, তা নির্দেশনামায় উল্লেখ করেছেন বিচারপতি।

কী রয়েছে নির্দেশনামায় ? নির্দেশনামায় দেখা যাচ্ছে, ৩০ জনের মধ্য়ে ৯ জন বলেছেন, অ্য়াপ্টিটিউড টেস্টই নেওয়া হয়নি! ৪ জন বলেছেন, অ্য়াপ্টিটিউড টেস্ট নেওয়ার কোনও নির্দেশ ছিল না। এমনকী, একজন তো এও বলেছেন, যে অ্য়াপ্টিটিউড টেস্ট কী, তা-ই তিনি জানেন না । 

পাশাপাশি নির্দেশনামায় কিছু প্রার্থীর নম্বরের উল্লেখও করেছেন বিচারপতি।  যেখানে দেখা যাচ্ছে, পুতুল বর্মণ সিংহ নামে এক প্রার্থী টেট (TET), মাধ্য়মিক ও উচ্চমাধ্য়মিকের নম্বরের ভিত্তিতে ২০-র মধ্য়ে পেয়েছেন ৭.৩৭৮। আর, ইন্টারভিউতে তিনি দশের মধ্য়ে পেয়েছেন ৯.৫০। 

মহম্মদ আলিউল ইসলাম লস্কর নামে এক প্রার্থীও মাধ্য়মিক ও উচ্চমাধ্য়মিকের নম্বরের ভিত্তিতে ২০-র মধ্য়ে পেয়েছেন ৭.৬৮৭। আর ইন্টারভিউতে তিনি দশের মধ্য়ে পেয়েছেন ৯.৫।নির্দেশনামায় দেখা যাচ্ছে, তৃপ্তি বর্মণ নামে এক প্রার্থী মাধ্য়মিক ও উচ্চমাধ্য়মিকের নম্বরের ভিত্তিতে ২০-র মধ্য়ে পেয়েছেন ৭.৮২৭। আর ইন্টারভিউতে তিনি দশের মধ্য়ে পেয়েছেন ৯.৫০। 

নির্দেশনামায় বিচারপতি লিখেছেন,২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় যেরকম ভুরি ভুরি বেনিয়ম হয়েছে, তাতে এটা স্পষ্ট যে পর্ষদ এবং তার তৎকালীন সভাপতি  বিষয়টা ক্লাবের মতো করে সামলেছেন। 

আরও পড়ুন: Hooghly News: বাসপিছু ৭০ টাকা! INTTUC-এর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ মালিকদের

সেরা শিরোনাম

Kolkata Metro: মেট্রোয় ফের বিভ্রাট, যাত্রীবাহী কামরায় আচমকা ধোঁয়া, মুহূর্তেই ঢেকে গেল ভূগর্ভস্থ স্টেশন
মেট্রোয় ফের বিভ্রাট, যাত্রীবাহী কামরায় আচমকা ধোঁয়া, মুহূর্তেই ঢেকে গেল ভূগর্ভস্থ স্টেশন
West Bengal News Live: মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
Birbhum News: নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার রাজ্যের এই BJP নেতা
নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার রাজ্যের এই BJP নেতা
Kunal On Ritabrata Banerjee:
"ঋতব্রতর বিরুদ্ধে বালুরঘাটের মহিলার অভিযোগ ফের খতিয়ে দেখার নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের", বড় দাবি কুণালের

ভিডিও

Birbhum Lavpur: ফের ভাঙল কুয়ে নদীর বাঁধ! জল ঢুকছে একাধিক গ্রামে, জলের তলায় কয়েকশো বিঘা কৃষি জমি
RG Kar Case: RG করকাণ্ডে ধৃত সোমনাথ দে-কে ঘিরে ব্যারাকপুর কোর্টের বাইরে উত্তেজনা !
Food Safety Raid: কামালগাজির মিষ্টির দোকানে খাদ্যসুরক্ষা দফতরের তরফে অভিযান, প্রচুর অনিয়মের অভিযোগ
North Bengal Bus: ট্রেন বন্ধ থাকায় বাসের জন্য হাহাকার, অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের
Flight Accident: নবি মুম্বই থেকে শ্রীনগরে অবতরণের পর দুর্ঘটনার কবলে ইন্ডিগোর বিমান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
Home Buying Plan: বাড়ি কিনতে চাইছেন? আপনার উপার্জনে কত দামের বাড়ি কিনতে পারবেন আপনি, কী বলছে হিসাব?
বাড়ি কিনতে চাইছেন? আপনার উপার্জনে কত দামের বাড়ি কিনতে পারবেন আপনি, কী বলছে হিসাব?
Kunal On Ritabrata Banerjee:
"ঋতব্রতর বিরুদ্ধে বালুরঘাটের মহিলার অভিযোগ ফের খতিয়ে দেখার নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের", বড় দাবি কুণালের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
News Update: বন্ধ বাড়ি থেকে মিলল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পচাগলা দেহ! ঘর জুড়ে রক্তের দাগ
বন্ধ বাড়ি থেকে মিলল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পচাগলা দেহ! ঘর জুড়ে রক্তের দাগ
Birbhum News: নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার রাজ্যের এই BJP নেতা
Birbhum News: নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার রাজ্যের এই BJP নেতা
Best Mutual Funds : ১০ বছরের SIP-তে এই ৫ মিউচুয়াল ফান্ড দিয়েছে সবথেকে কম রিটার্ন
১০ বছরের SIP-তে এই ৫ মিউচুয়াল ফান্ড দিয়েছে সবথেকে কম রিটার্ন
Embed widget