এক্সপ্লোর

Amit Shah Update: ডামাডোল রাজ্য বিজেপি-তে, ‘ড্যামেজ কন্ট্রোলে’ শাহ? ৪ মে পা রাখছেন কলকাতায়

Amit Shah WB Visit: ৬ মে সকালে কোচবিহারের তিন বিঘায় সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ।

দীপক ঘোষ ও আশাবুল হোসেন, কলকাতা: বিধানসভা নির্বাচনে হারের পর এই প্রথম রাজ্যে আসছেন অমিত শাহ (Amit Shah)। সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও শিলিগুড়িতে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতায় রাজ্য নেতৃত্ব ও জেলা নেতৃত্বের সঙ্গে দফায় দফায় সাংগঠনিক বৈঠকও করবেন তিনি। 

রাজ্যে 'ড্যামেজ কন্ট্রোলে' শাহ!

২১-এর বিধানসভা ভোটে ‘মিশন টু-হান্ড্রেড’ ব্যর্থ হয়েছে বিজেপি-র (BJP)। কলকাতা পুরসভায় ব্যর্থতা, রাজ্যজুড়ে ১০৭টি পুরসভার ভোটে পরাজয়, উপ নির্বাচনে জেতা আসন শান্তিপুরথেকে দিনহাটা এমনকি আসানসোল লোকসভাও হাতছাড়া হয়েছে। দলের মধ্যেই একের পর এক নেতা, রাজ্য নেতৃত্বেরই একাংশের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। অভিজ্ঞতা নিয়ে কথার লড়াই চলছে খোদ প্রাক্তন ও বর্তমান রাজ্য সভাপতির মধ্যে। 

সব মিলিয়ে বঙ্গ বিজেপিতে (West Bengal BJP) ডামাডোল। আর সেই আবহেই বিধানসভা নির্বাচনের প্রায় এক বছর পর, প্রথমবার বাংলায় আসছেন সভাপতি অমিত শাহ। একাধিক সরকারি অনুষ্ঠানের পাশাপাশি, দলীয় বৈঠকও করবেন তিনি, যা দেখে রাজনৈতিক মহলে প্রশ্ন, তাহলে কি বঙ্গ বিজেপির ডামাডোল সামাল দিতেই আসছেন অমিত শাহ? ড্যামেজ কন্ট্রোল করবেন বিজেপির চাণক্য? আগামী বছর পঞ্চায়েত ভোটের আগে ঘর গোছাতে ভোকাল টনিক দেবেন?

আরও পড়ুন: TMC-BJP Conflict: কেন্দ্রের কাছে বকেয়া ৯৭ হাজার কোটি নিয়ে তরজা, 'কল্পনাশক্তি' নিয়ে মমতাকে কটাক্ষ বিজেপি-র

বিজেপি সূত্রে জানা গিয়েছে, ৪ মে রাতে কলকাতায় আসবেন অমিত শাহ। পরের দিন সকালে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে যাবেন, BSF-এর অনুষ্ঠানে যোগ দিতে। ওই দিনই শিলিগুড়ি চলে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেলে রেলওয়ে ইনস্টিটিউটের মাঠে মাঠে করবেন জনসভা। রাতে পাহাড়ের বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। বৈঠকে ডাকা হতে পারে সুবাস ঘিসিংয়ের দল GNLF-কেও। 

অমিতের আগমন নিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, "অমিত শাহ দলের নেতাদের সঙ্গে মিটিং করতেই পারেন। এটা দলের ব্যাপার। কিন্তু, উনি কি আদি বিজেপি, পরিযায়ী বিজেপি আর তৎকাল বিজেপি সম্পর্কে কিছু জানেন? আসানসোলে হেরেছেন। বালিগঞ্জে জামানাত বাজেয়াপ্ত। দিলীপ বিজেপি আর সুকান্ত বিজেপির কজন দেখা করবে, তা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে।"

রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গ দফায় দফায় বৈঠক

বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "উনি আসবেন, বৈঠক করবেন। তৃণমূল আগাম অনেক কিছু ভাবে। ঠাকুরঘরে কে, আমি কলা খাইনি।"

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ৬ মে সকালে কোচবিহারের তিন বিঘায় সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ।  ওই দিনই কলকাতায় ফিরে এসে, রাজ্য নেতৃত্ব ও জেলা নেতৃত্বের সঙ্গে দফায় দফায় সাংগঠনিক বৈঠক করবেন তিনি। রাতে ফিরে যাবেন দিল্লি।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget