এক্সপ্লোর

TMC-BJP Conflict: কেন্দ্রের কাছে বকেয়া ৯৭ হাজার কোটি নিয়ে তরজা, 'কল্পনাশক্তি' নিয়ে মমতাকে কটাক্ষ বিজেপি-র

Centre vs State: মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন, কেন্দ্রের কাছে রাজ্য সরকারের বকেয়ার পরিমাণ ৯৭ হাজার কোটি টাকারও বেশি।

আশাবুল হোসেন, রঞ্জিত সাউ ও সৌমিত্র রায়, কলকাতা: কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া বিতর্ক নিয়ে সরগরম রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ৯৭ হাজার কোটি টাকা পাওনার (97 thousand crores Due) দাবি উড়িয়ে দিল বিজেপি (BJP)। গেরুয়া শিবিরের দাবি, বকেয়া ৪ হাজার কোটি টাকার বেশি। বাংলায় হেরে গেছে বলে পাওনা মেটাচ্ছে না মোদি সরকার, তীব্র আক্রমণ তৃণমূলের।

প্রাপ্য বকেয়া নিয়ে শাসক-বিরোধী তরজা

মোদি সরকারের কাছে বাংলার বকেয়া ঠিক কত? মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন, কেন্দ্রের কাছে রাজ্য সরকারের বকেয়ার পরিমাণ ৯৭ হাজার কোটি টাকারও বেশি। অন্যদিকে, বিজেপির দাবি বাংলা সরকার পায় মাত্র ৪ হাজার ২৯২ কোটি টাকা। 

আর এই বকেয়া বিতর্ক নিয়েই একে অপরের বিরুদ্ধে সুর আরও চড়াল বিজপি ও তৃণমূল। বিতর্কের সূত্রপাত বুধবার। করোনা নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে, পেট্রোপণ্যের ক্রমাগত মূল্যবৃদ্ধির দায় কার্যত বিরোধীদের হাতে থাকা রাজ্যগুলির ওপর চাপিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর গলায় উঠে আসে পশ্চিমবঙ্গের কথাও। মোদি বলেন, "গত নভেম্বরে রাজ্যগুলোর কাছে ভ্যাট কমানোর আবেদন জানিয়েছিলাম। আমি আবেদন করেছিলাম, রাজ্যবাসীর ভালর জন্য। মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল, ঝাড়খণ্ড কোনও না কোনও কারণে তাঁরা এই কথা শোনেননি। রাজ্যবাসীর বোঝা লাঘব হয়নি।"

এর পর পাল্টা কেন্দ্রের কাছে রাজ্য সরকারের বকেয়া পাওয়া নিয়ে প্রশ্ন তোলেন মমতা। বলেন, "কেন্দ্রের কাছে ৯৭ হাজার কোটি টাকা পাই। রাজ্যের ঘাড়ে দোষ চাপিয়ে সাধু সেজেছে.....রাজ্যের উপরে বোঝা না চাপিয়ে নিজের দিকে দেখুন।

আরও পড়ুন: প্রয়াগরাজের কথা তোলায় বাংলার দোহাই! মানবাধিকার কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৃণমূলের

বকেয়ার এই পরিমাণ নিয়েই পাল্টা প্রশ্ন তুলেছে বিজেপি। বাংলায় বিজেপি-র সহ পর্যবেক্ষক অমিত মালব্য ট্যুইট করে বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া ৯৭ হাজার কোটি টাকার এই অঙ্ক কোথা থেকে পেলেন? এটা কি ওঁর কল্পনাশক্তির পরিচয়? ওঁর উচিত, মিথ্যে কথা বলা বন্ধ করা এবং পেট্রোল-ডিজেলের ওপর ভ্যাট কমানো।" ট্যুইটের সঙ্গে একটি নথিও শেয়ার করেন অমিত। তাতে GST ক্ষতিপূরণ বাবদ বাংলার বকেয়া দেখানো হয়েছে ৪ হাজার ২৯২ কোটি টাকা। 

অমিতের ওই ট্যুইট শেয়ার করে, পাল্টা তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ট্যুইট করে বলেন, "পরিষ্কার বোঝা যাচ্ছে কেউ নিজের হোমওয়ার্ক ঠিকঠাক করেননি। চিন্তার কোনও কারণ নেই অমিত মালব্য, আমরা আমাদের দাবির পক্ষে সব নথি দেব। তার আগে আপনি নরেন্দ্র মোদির থেকে কেন তথ্য যাচাই করছেন না? পশ্চিমবঙ্গ সরকারের চ্যালেঞ্জ নিয়ে তিনি কী ভাবছেন? তিনি কি বাংলার বকেয়া দ্রুত মিটিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন?"

টাকার অঙ্ক নিয়ে তরজা

এ দিনে রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষ বলেন, "আমিও জানতে চাইছি, ৯৭ হাজার কোটি টাকা এল কোথা থেকে? ৪৩ হাজার কোটি টাকা আমফান-সহ প্রাকৃতিক বিপর্যয়ের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার চড়ে যে খরচ করেছে, সেই খরচও দাবি করেছেন। পার্টির লোককে সরকারি পয়সায় পুষবে আর সেই টাকা দিল্লি দেবে? অন্য রাজ্য কান্নাকাটি করে না।"

তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, "কেন্দ্রের টাকা কি বিজেপি-র বাবার? বাংলার বকেয়া ৯৭ হাজার কোটির বেশি, প্রায় ৯৮ হাজার কোটি টাকা। প্রত্যেক হেড ধরে হিসেব দিয়েছে। বাংলা যখন বলছে আমাদের প্রাপ্য দাও। দিচ্ছে না। বিজেপির রাজ্যকে দিচ্ছে, বন্ধু রাজ্যকে দিচ্ছে, কিন্তু বাংলাকে দিচ্ছে না। কেন? কারণ বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে।" সব মিলিয়ে বৈশাখের তীব্র দাবদহ যখন পাল্লা দিয়ে বাড়ছে, তখন বকেয়া বিতর্ক নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে উত্তেজনার পারদও চড়ছে।

সেরা শিরোনাম

News Live Updates: বামেদের বুকস্টল ভাঙলে আনা হল বুলডোজার, বই হাতে প্রতিবাদ যাদবপুরে
বামেদের বুকস্টল ভাঙলে আনা হল বুলডোজার, বই হাতে প্রতিবাদ যাদবপুরে
RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget