এক্সপ্লোর

Group D: গ্রুপ ডি-র বেতন বন্ধের নির্দেশের ওপর অন্তবর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

গ্রুপ ডি মামলায় সিবিআই অনুসন্ধানের সিঙ্গল বেঞ্চের নির্দেশেও অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সিঙ্গল বেঞ্চের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের।

কলকাতা: গ্রুপ ডি-র (SSC Group D) ৫৭৩ জনের বেতন বন্ধ এবং চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এবার সেই নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। ৫৭৩ জনের বেতন বন্ধ এবং চাকরি বাতিলের সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়েছে আজ। আগামী ৭ দিন বহাল থাকবে স্থগিতাদেশ, সোমবার ফের শুনানি হবে।

গ্রুপ ডি মামলায় সিবিআই অনুসন্ধানের সিঙ্গল বেঞ্চের নির্দেশেও অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সিঙ্গল বেঞ্চের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। আগামী ২ সপ্তাহ সিঙ্গল বেঞ্চে কোনও শুনানি নয়। গ্রুপ ডি মামলায় বিচারপতি হরিশ টন্ডন মন্তব্য করেন ‘এটা কি অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, আগে গলা কেটে দাও তারপর বিচার?’ অর্থাৎ স্থগিতাদেশ মেলায় আপাতত গ্রুপ ডি-র (SSC Group D) ৫৭৩ জনের চাকরি বহাল থাকছে এবং বেতনও বন্ধ হচ্ছে না। 

গ্রুপ ডি (SSC Group D) মামলায়  সিবিআইকে (CBI) অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। সেইসঙ্গে ডিভিশন বেঞ্চ নিযুক্ত কমিটিকে খারিজ করা হয়।

আদালত সূত্রে খবর, কেন কমিটি রিপোর্ট পেশ করতে পারল না? রিপোর্ট পেশের ক্ষেত্রে বাধা কী? ২ মাস হয়ে গেলেও অনুসন্ধানের ক্ষেত্রে কোনও কার্যকর পদক্ষেপ কমিটি করেছে বলে আদালত মনে করছে না। এর পরই বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়ে বলেন, আগামী ১৬ মার্চ, বেলা ১২টার মধ্যে এ নিয়ে রিপোর্ট পেশ করবে সিবিআই। সেই সঙ্গে সিঙ্গল বেঞ্চের নির্দেশে বলা হয়েছে, আজকের মধে সিবিআই এর আগে নিযুক্ত অনুসন্ধান কমিটির চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের সঙ্গে যোগাযোগ করে সব নথি সংগ্রহ করবে। কাল সকালে সিবিআইকে আদালতে জানাতে হবে, তারা আজকের নির্দেশের প্রেক্ষিতে কী করেছে।  

এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। এদিন গ্রুপ ডি (SSC Group D) মামলায় বিরক্তিপ্রকাশ করলেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। আদালত সূত্রে খবর, এই মামলায় গতকাল দেওয়া ডিভিশন বেঞ্চের নির্দেশ এখনও কেন হাইকোর্টের ওয়েবসাইটে আপলোড করা হয়নি? কেন নির্দেশনামা পাননি মামলার সঙ্গে যুক্তরা? রেজিস্ট্রার জেনারেলের জবাব তলব করেন বিচারপতি। এবং এরপরেই এই স্থগিতাদেশ দেন

সেরা শিরোনাম

West Bengal News Live: শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'আকভান', আজ দঃবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'আকভান', আজ দঃবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
South 24 Parganas News: ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget