এক্সপ্লোর

West Burdwan: অন্ডালে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড বানিয়ে গ্রেফতার এক ব্যবসায়ী 

West Burdwan: ধৃত ব্যবসায়ীর নাম দিলীপ বার্নওয়াল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিধানসভা নির্বাচনের আগে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার।

মনোজ বন্দ্যোপাধ্যায়, অন্ডাল: ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করার অভিযোগে গ্রেফতার এক ব্যবসায়ী। ঘটনাটি অন্ডাল থানার উখরা এলাকার। ধৃত ব্যবসায়ীর নাম দিলীপ বার্নওয়াল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিধানসভা নির্বাচনের আগে স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এই কার্ডে চিকিৎস্যার জন্য সবোর্চ্চ ৫ লক্ষ টাকা পায় উপভোক্তারা। ইতিমধ্যেই প্রকল্পটির চাহিদা  রয়েছে  রাজ্যবাসীর। এর সুযোগকে কাজে লাগাচ্ছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। এমনই একটা ঘটনা সামনে এসেছে আন্ডালের উখরায় । ভুয়ো কার্ড বানানোর অভিযোগে পুলিশ উখরা থেকে গ্রেফতার করেছে এক মোবাইল দোকানের মালিককে। এর পরই ভুয়ো কার্ড চক্রের ঘটনা প্রাকাশ্যে আসে। দিলীপ বাবুর কাছে স্বাস্থ্য সাথীর কার্ড বানিয়ে প্রতারণার শিকার হন রিতা বার্নওয়াল নামে উখরার এক মহিলা । 

মহিলার স্বামী প্রদীপ বার্নওয়াল জানান, ''আমাদের পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড ছিলনা। খবর পাই দিলীপ বাবু স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করেন। তাঁর কাছে ২৬০০ টাকা দিয়ে আমরা কার্ড করাই। বিষয়টি সন্দেহ হওয়ায় কার্ডটি নিয়ে আমরা অন্ডাল বিডিওর কাছে গেলে জানতে পারি কার্ডটি ভুয়ো।' বিডিও সুদীপ্ত বিশ্বাস জানান, ''ঘটনার কথা জানতে পেরে অভিযুক্তের নামে আমি আন্ডাল থানায় অভিযোগ করি।' 

অভিযোগের ভিত্তিতে মঙ্গল বার সন্ধ্যায় উখরা থেকে পুলিশ  গ্রেফতার করে ব্যবসায়ী দিলীপ বার্নওয়ালকে। এই বিষয়ে ব্লক (অন্ডাল)  মহিলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি প্রতিমা মুখার্জী বলেন, ''মাননীয়া মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর সুবিধার্থে এই প্রকল্পটি চালু করেছেন। ব্যক্তি স্বার্থে কিছু অসাধু ব্যক্তি ভুয়ো কার্ড বানিয়ে মানুষকে প্রতারণা করছে বলে খবর পেয়েছি। আমরা চাই যে বা যারা এই কাণ্ডের সঙ্গে যুক্ত পুলিশ তদন্ত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক।'' বুধবার অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় । পুলিশের পক্ষ থেকে  অভিনযুক্তকে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে সূত্রের খবর। ঘটনাটি ঘিরে এলাকায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

আরও পড়ুন: জেলা তৃণমূল সভাপতির সঙ্গে সাক্ষাৎ নাটাবাড়ির বিজেপি বিধায়কের, তুঙ্গে জল্পনা

সেরা শিরোনাম

Sujit Bose: পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
Mamata Banerjee Rally: আজ মমতার মিছিল,
আজ মমতার মিছিল, "আমি পুলিশকে বলব যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে", পরামর্শ মুখ্যমন্ত্রীর
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget