এক্সপ্লোর

Coochbehar: জেলা তৃণমূল সভাপতির সঙ্গে সাক্ষাৎ নাটাবাড়ির বিজেপি বিধায়কের, তুঙ্গে জল্পনা

এবার নাটাবাড়ির বিজেপি বিধায়কের বাড়িতে গেলেন তৃণমূলের জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কৃষ্ণ কল্যাণীর বিজেপি ত্যাগের পর জল্পনা বাড়ালেন আরও এক বিধায়ক। এবার নাটাবাড়ির বিজেপি বিধায়কের বাড়িতে গেলেন তৃণমূলের জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন। নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর সঙ্গে গিরীন্দ্রনাথ বর্মনের সাক্ষাৎ ঘিরে জল্পনা তৈরি হয়েছে। যদিও দু’পক্ষেরই দাবি, এটা একেবারেই সৌজন্য সাক্ষাৎ। ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন মিহির।

উল্লেখ্য, কিছুদিনের মধ্যেই দিনহাটা আসনে উপনির্বাচন হবে। ওই আসনে বিধানসভা ভোটে সামান্য ব্যবধানে হেরে গিয়েছিল তৃণমূল। নিশীথ প্রামানিক এই আসন থেকে ইস্তফা দেওয়ায় উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়ে। ওই আসনে তৃণমূল প্রার্থী করেছে উদয়ন গুহকে। এই আসনের উপনির্বাচনের পরিপ্রেক্ষিতে দুই নেতার সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্য্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

কোচবিহার শহরেই মিহির গোস্বামীর বাড়ি। হঠাৎই এদিন তাঁর বাড়িতে আসেন গিরিন্দ্রনাথ বর্মন। বেশ কিছুক্ষণ আলাপচারিতা হয় তাঁদের মধ্যে। সাক্ষাতের পর গিরিন্দ্রনাথ বর্মন বলেছেন, তাঁরা দীর্ঘদিনের সহকর্মী। মহালয়ার দিন শুভেচ্ছা জানাতে এসেছেন। তিনি বলেছেন,  মিহিরদা আমার কাছে শ্রদ্ধেয় ব্যক্তি। দলের জেলা সভাপতি হওয়ার পর আসতে পারেনি। তাঁর পরামর্শ ও আশীর্বাদ নিতে এসেছি।

কিছুদিন আগেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে তোপ দেগে, দল ছাড়ার কথা ঘোষণা করেছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জের বিধায়কের মন্তব্য উস্কে দিয়েছে তাঁর দলবদলের জল্পনা। এই ঘটনা ঘিরে বিজেপি আরও ভাঙবে বলে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল।

সম্প্রতি বাঁকুড়ার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, উত্তর ২৪ পরগনার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস,উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বিজেপি ছেড়ে যোগ দেন তৃণমূলে। এরপর বিজেপিকে ধাক্কা দিয়ে দল ছেড়েছেন উত্তরবঙ্গের আরও এক বিধায়ক। ভোটে জেতার কয়েক মাস পর থেকেই, বিজেপি নেতৃত্বের সঙ্গে মতবিরোধ বাড়তে থাকে কৃষ্ণ কল্যাণীর। বিজেপির সঙ্গে দূরত্ব আরও বাড়িয়ে, নিজের অফিস থেকে নরেন্দ্র মেদির ছবি ও দলের পতাকা সরিয়ে নেন রায়গঞ্জের বিধায়ক।পাশাপাশি, একাধিক ইস্যুতে রায়গঞ্জের বিজেপি সাংসদের বিরুদ্ধে বারবার তিনি সরব হতে থাকেন। এদিন দল ছাড়ার জন্য, দেবশ্রী চৌধুরীকে কাঠগড়ায় তোলেন কৃষ্ণ কল্যাণী। যদিও তাঁর অভিযোগ খারিজ করে দেন দেবশ্রী। বিধানসভার ভোটের মুখে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন কৃষ্ণ কল্যাণী।বিধানসভা নির্বাচনে এবারই প্রথম রায়গঞ্জ থেকে জেতেন এই বিজেপি প্রার্থী। আবার কি পুরনো দলে ফিরবেন রায়গঞ্জের বিধায়ক? জল্পনা তুঙ্গে। এ ব্যাপারে তিনি বলেছিলেন, কোন দলে যাচ্ছি সেটা ভবিষ্যৎ বলবে। চিন্তাভাবনা করব। এই পরিস্থিতিতে তৃণমূল দাবি করেছিল, আরও ভাঙবে বিজেপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Nirmal Ghosh Arrested On RG Kar Case:
"এমন কোনও মৃত্যু নেই, যে সেই পরিবারের পাশে গিয়ে আমার বাবা দাঁড়াননি, অভয়ার বেলাতেও তাই..", দাবি নির্মল কন্যার
Annapurna Yojana: লক্ষ্মীর ভাণ্ডার পেলেও কেন সবাই কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না? কবে থেকে সকলে পাবেন? যা জানালেন মুখ্যমন্ত্রী...
লক্ষ্মীর ভাণ্ডার পেলেও কেন সবাই কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না? কবে থেকে সকলে পাবেন? যা জানালেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget