এক্সপ্লোর

Aniket Mahato : 'এটি সত্য নয়', আর জি করে গণকনভেনশনের আগে কী বার্তা অনিকেতের ?

অন্যদিকে নির্যাতিতা চিকিৎসকের নিজের কলেজ, কল্যাণী মেডিক্যাল কলেজেও গণ কনভেনশনের ডাক দেওয়া হয়েছিল। প্রথমে অনুমতি দিলেও, ঘূর্ণিঝড়ের কারণ দেখিয়ে অধ্যক্ষ সেই কর্মসূচি বাতিল করায়, শুরু হয়েছে বিতর্ক।

কলকাতা : ২১ অক্টোবর। ১০ দফা দাবি আদায়ে ধর্মতলায় অনশনের আজ ১৭ তম দিনের মাথায় মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের বৈঠক। তারপর অনশন প্রত্যাহার। আর জি করের নির্যাতিতার বিচার ছিনিয়ে আনা ও হাসপাতালগুলিতে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে লাগাতার আন্দোলন শুরু হয়েছিল ৯ অগাস্ট তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই। সেই আন্দোলন চরমে ওঠে যখন অনশনে বসেন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা। এরপর যত দিন গিয়েছে আন্দোলন হয়েছে জোরদার। শাসকের কাছে মাথা-না-নোয়া জেদ দেখিয়ে লড়াই চালিয়ে গিয়েছেন তাঁরা। অবশেষে নবান্নর বৈঠকের পরে অনশনকারীরা জানিয়েছেন, সরকারের কথায় নয়, নির্যাতিতার বাবা-মায়ের কথাতেই অনশন তুলেছেন তাঁরা, তবে লড়াই চলবে। এই লড়াই শেষ হওয়ার নয়। ডা. রুমেলিকা কুমার জানান, 'কোনও সর্বোচ্চ রাজ্য প্রশাসনের অনুরোধে নয়, কোনও রকম রাজ্য প্রশাসনের অনুরোধে নয়, কোনও সরকারি মেডিক্যাল টিমের অনুরোধে নয়, কোনও সর্বোচ্চ প্রশাসনিক পদের অনুরোধে নয়, শুধুমাত্র এই অনশন প্রত্যাহার করছি কাকু-কাকিমা এবং সাধারণ মানুষের কথা ভেবে।' সেদিনই আন্দোলনকারীরা জানান তাঁদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে। 

শনিবার , ২৬ অগাস্ট, আর জি  কর মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে গণ কনভেনশন। অনশন, মহামিছিল, মহাসমাবেশ, দ্রোহের কার্নিভাল, দ্রোহের সংস্কৃতির পর এবার গণ কনভেনশনে সকলকে ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা। দুপুর ৩টেয় আর জি কর মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে গণ কনভেনশনটি হবে।  ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। 

অন্যদিকে নির্যাতিতা চিকিৎসকের নিজের কলেজ, কল্যাণী মেডিক্যাল কলেজেও গণ কনভেনশনের ডাক দেওয়া হয়েছিল। প্রথমে অনুমতি দিলেও, ঘূর্ণিঝড়ের কারণ দেখিয়ে অধ্যক্ষ সেই কর্মসূচি বাতিল করায়, শুরু হয়েছে বিতর্ক। এই আবহেই শনিবার আর জি কর মেডিক্যালে গণ কনভেনশন আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। 

ডা. অনিকেত মাহাতো পোস্ট করে জানিয়েছেন, অনেকেরই মনে বিভ্রান্তি ছড়াচ্ছে, আর জি কর হাসপাতালের কনভেনশনটির অনুমতি বাতিল হয়েছে বলে। তা নয়, আর জি করের কনভেনশন হচ্ছে নির্ধারিত সময়েই।  'অভয়ার বিচারের দাবিতে' সকলকে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন অনিকেত।পোস্ট করেছেন ডা. কিঞ্জল নন্দও। কিঞ্জলের পোস্টটি শেয়ার করে আবার অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী জানিয়েছেন, পেশাগত 'কমিটমেন্ট' থাকায় তিনি থাকতে পারছেন না, তবে মানসিকভাবে সেখানেই থাকবেন।  

আরও পড়ুন, দানার জেরে কালীপুজোতেও কি ভোগাবে বৃষ্টি ? জেনে নিন বড় আপডেট  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।           

 

সেরা শিরোনাম

West Bengal News Live : আজ নিউটাউনে মহানায়কের নামাঙ্কিত প্রতিষ্ঠানের শিলান্য়াস, থাকবেন মুখ্য়মন্ত্রী-সহ বিশিষ্টরা
আজ নিউটাউনে মহানায়কের নামাঙ্কিত প্রতিষ্ঠানের শিলান্য়াস, থাকবেন মুখ্য়মন্ত্রী-সহ বিশিষ্টরা
Saugata Roy : অমিত শাহের বাড়ি পৌঁছে গেলেন সৌগত রায়, কী দাবি বর্ষীয়ান তৃণমূল সাংসদের ?
অমিত শাহের বাড়ি পৌঁছে গেলেন সৌগত রায়, কী দাবি বর্ষীয়ান তৃণমূল সাংসদের ?
Weather Forecast: আকাশ কালো করে আসছে বৃষ্টি! আজ-কাল একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা
আকাশ কালো করে আসছে বৃষ্টি! আজ-কাল একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা
Trains Cancelled : আজও একের পর এক ট্রেন বাতিল, উত্তরবঙ্গে ট্রেন লাইনে ধস সমস্যা না মেটায় যাত্রী দুর্ভোগ চরমে
আজও একের পর এক ট্রেন বাতিল, উত্তরবঙ্গে ট্রেন লাইনে ধস সমস্যা না মেটায় যাত্রী দুর্ভোগ চরমে

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ডিগবাজি-তোলাবাজি — সবই রেখে পাশে — কী পেল ভোটারেরা গত সাড়ে তিন মাসে?
যুক্তি তক্কো পর্ব ১ : ডিগবাজি-তোলাবাজি — সবই রেখে পাশে — কী পেল ভোটারেরা গত সাড়ে তিন মাসে?
Suvendu Adhikari:'ফ্রি প্যালেস্তাইন লিখলে, কেন লিখবেন না ফ্রি পিওকে?' কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
NCPI News : সুদীপ-কাকলিদের আর্জি মানলেন লোকসভার স্পিকার | তৃণমূলত্যাগী ২০জন সাংসদকে ৩ সপ্তাহ সময়।
RG Kar Case: RG কর মেডিক্য়ালে নিহত চিকিৎসকের দেহ তড়িঘড়ি সৎকারকাণ্ডে গ্রেফতার সোমনাথ দে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget