এক্সপ্লোর

Cyclone Dana On Kali Puja 2024: দানার জেরে কালীপুজোতেও কি ভোগাবে বৃষ্টি ? জেনে নিন বড় আপডেট

Rain Forecast Kali Puja 2024: বৃষ্টি মাথায় নিয়েই কি কাটাতে হবে দীপাবলি ? কী বলছে হাওয়া অফিস

কলকাতা: আশঙ্কা থাকলেও ঘূর্ণিঝড় দানার বিশেষ প্রভাব পড়ল না বাংলায়। ঝড়ের দাপট না থাকলেও বৃষ্টিতে ভাসছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ।  দানার জেরে কালীপুজোতেও কি ভোগাবে বৃষ্টি ? জানাল হাওয়া অফিস।

কালীপুজোতেও কি ভোগাবে বৃষ্টি ?

মাসের শেষ দিনেই কালীপুজো। আবহাওয়া দফতর সূত্রে খবর, ৩০ অক্টোবর থেকে টানা পরপর কদিন হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের দু এক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। হাওয়া অফিসের তরফে বলা হয়েছে। ৩০ ও ৩১ অক্টোবর দক্ষিণবঙ্গের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মাসের শেষে দুর্যোগের মুখোমুখী হবে উত্তরবঙ্গও।

ডানার হানায় জলযন্ত্রণা

লাগাতার বৃষ্টিতে ডুবেছে কলকাতার একাধিক এলাকা। জল জমেছে উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায়। ফের জল জমার যন্ত্রণার মুখোমুখি বেহালা। যদিও এই প্রথমবার নয়, আগেও জল যন্ত্রণার মুখোমুখি হয়েছিল। প্রতিবারেই তাই প্রশ্নের মুখে পড়ে নিকাশি ব্যবস্থা। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জমেছে অথৈ জল। বাড়ি ছেড়ে বেরোনোই দায় হয়েছে। এদিকে এখনও বৃষ্টির আশঙ্কা রয়েছে। হাওয়া অফিসের তরফে এখনও রয়েছে সতর্কতা। ভারী বৃষ্টির আশঙ্কা এখনও চলে যায়নি।IMD সূত্রে খবর, আগামীকাল ৬ জেলায় রয়েছে কমলা সতর্কবার্তা। ৪ জেলায় রয়েছে লাল সতর্কতা। ৫ জেলায় রয়েছে হলুদ সতর্কতা। 

ওড়িশাতেই 'অ্যারেস্ট' ঘূর্ণিঝড়

ধামারার কাছে ল্যান্ডফল করে ওড়িশাতেই 'অ্যারেস্ট' ঘূর্ণিঝড়। সকালেই ল্যান্ডফলের প্রক্রিয়া শেষ করে ধীরে ধীরে শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় দানা। ঘূর্ণিঝড়ের প্রভাব সবথেকে বেশি পূর্ব মেদিনীপুরে। উপকূলবর্তী এলাকায় ৮০ থেকে ৯০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। নন্দীগ্রাম-খেজুরি-এগরায় ভাঙল গাছ, বিদ্যুতের খুঁটি। আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিসের। এদিকে ভারী বৃষ্টির জমা জলে কারেন্টের তার পড়ে তড়িতাহিত হওয়ার বহু ঘটনার সাক্ষী কলকাতা। তাই তা নিয়েও সতর্ক রয়েছে সবাই। যদিও এত কিছুর মধ্যেও জল জমেই মর্মান্তিক ঘটনা হাওড়ায়। হাওড়ায় রাস্তায় জমা জলে পড়ে পুরসভার অস্থায়ী কর্মীর মৃত্যু।  জমা জলে পড়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু, অনুমান স্থানীয়দের।  

আরও পড়ুন, জমা জলে 'বিদ্যুৎস্পৃষ্ট' হয়ে ভবানীপুরে যুবকের মৃত্যু

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget