এক্সপ্লোর

Anima Talukdar: বয়সকে বুড়ো আঙুল! আন্তর্জাতিক প্রতিযোগিতায় হেঁটে সোনা জিতলেন ৭৯ বছরের অণিমা

Anima Talukdar Wins Gold Medal: হেঁটেই আন্তর্জাতিক মঞ্চে সোনার পদক জয় করলেন অনিমা তালুকদার। কর্মজীবনকে বিদায় জানানোর পর নিজের হাঁটার অভ্যেসকেই নেশায় পরিণত করেছিলেন তিনি।

জয়ন্ত পাল, কালনা: বয়স যে কোনও বাধাই নয় এবার সেটাই দেখিয়ে দিলেন ৭৯ বছরের প্রাক্তন শিক্ষিকা। সিঙ্গাপুরে আন্তর্জাতিক মাস্টার ট্রাক এন্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ২০০ মিটারে সোনা জিতে কলকাতায় ফিরলেন কালনার প্রাক্তন শিক্ষিকা অনিমা তালুকদার। 

তিনি হাঁটতে ভালোবাসেন অনেক বছর ধরেই। পরিবারের তরফে জানান হয় বাড়িতে কিছু দরকার হলে হেঁটেই বাইরে বেড়িয়ে সেইসব কাজ করতেন এই শিক্ষিকা। বর্ধমানের কালনার বাদাগাছি হাইস্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন তিনি। তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব ছিল অনেকটাই। কর্মজীবনে বছরের পর বছর পায়ে হেঁটেই গিয়েছেন দিদিমণি। 

এবার সেই হেঁটেই আন্তর্জাতিক মঞ্চে সোনার পদক জয় করলেন অনিমা তালুকদার। কর্মজীবনকে বিদায় জানানোর পর নিজের হাঁটার অভ্যেসকেই নেশায় পরিণত করেছিলেন তিনি। বয়স্কদের বিভিন্ন হাঁটা প্রতিযোগিতায় নাম দিতে থাকেন। প্রথমে রাজ্যস্তরে এবং পরে ন্যাশনাল স্তরে এবং সর্বশেষ আন্তর্জাতিক স্তরে যোগদান করেন তিনি। ২০০৪ থেকেই প্রবীণ মানুষদের জন্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করেন। আগেও বিভিন্ন পদক জিতেছেন।

আরও পড়ুন, এরপরেও মনে হয় মানুষ পুলিশি তদন্তে আস্থা রাখবে?’ প্রশ্ন তুলে আনিস খান হত্যাকাণ্ডে রায়দান স্থগিত হাইকোর্টের

 
গত ২রা জুন সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন অনিমা। সেখানেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং সোনা জেতেন। এর আগেও একাধিক মেডেল রয়েছে তার ঝুলিতে।  এবার সিঙ্গাপুরে আন্তর্জাতিক মাস্টার্স ট্র্যাক অ্যান্ড ফিল্ড প্রতিযোগিতায় সোনা জিতে খুশি তিনি। আজ বিমানবন্দরে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। পরিবারের সদস্যরাও অনিমার এই সাফল্যে খুশি।                  

 ইচ্ছে, জেদ, আগ্রহ, হার না মানা মনোভাব, কোনও কিছুর প্রতি ভালোলাগা-ভালোবাসা এই বিষয়গুলি থাকলে যে কোন বাধা অতিক্রম করে বা কোনও কিছু অর্জন করাটা যে যে কোনও বয়সে সম্ভব তা আরও একবার প্রমাণ করলেন কালনার দিদিমণি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget