এক্সপ্লোর

Anish Khan Postmortem: আনিস খানের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ, সিটেই আস্থা হাইকোর্টের

সিটেই আস্থা রাখছে হাইকোর্ট। ময়নাতদন্তের রিপোর্ট সিট ও মামলাকারীদের দ্রুত দিতে হবে। মামলাকারীদের উপস্থিতিতে আনিসের ফোন সিল করবে সিট।

কলকাতা: আনিস খানের (Anish Khan) দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল হাইকোর্ট (Calcutta Highcourt)। জেলা জজের পর্যবেক্ষণে ময়নাতদন্তের নির্দেশ। সিটেই আস্থা রাখছে হাইকোর্ট (Calcutta Highcourt)। ময়নাতদন্তের রিপোর্ট সিট ও মামলাকারীদের দ্রুত দিতে হবে। মামলাকারীদের উপস্থিতিতে আনিসের ফোন সিল করবে সিট। তার পর পাঠাতে হবে ফরেন্সিক পরীক্ষার জন্য। হায়দরাবাদে (Hydrabad) ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠাতে হবে আনিসের ফোন।

তার পর ফোনের সমস্ত তথ্য সংরক্ষণ করবে সিএফএসএল। তথ্য বিশ্লেষণ করে দিতে হবে সিট ও মামলাকারীদের এমনই নির্দেশ হাইকোর্টের। উল্লেখ্য, পুলিশের হাতে আনিসের মোবাইল ফোন দেওয়া হলে তার তথ্য বিকৃত করা হতে পারে বলে আশঙ্কা করছিল আনিসের পরিবার। ফলে জেলা জজের উপস্থিতিতেই তথ্য বিশ্লেষণ হবে। ধৃতদের টি আই প্যারেডের নির্দেশও দেওয়া হয়েছে। ২ সপ্তাহের মধ্যে সিটকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে আদালত। ময়নাতদন্তের রিপোর্ট দেওয়া হবে পরিবারকেও।

আনিস-খুনে ধৃতদের আদালত থেকে বের করার সময় উলুবেড়িয়ায় (Uluberia) বিক্ষোভ স্থানীয়রা। ধৃতদের এজলাস থেকে বের করার সময় পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। লুকিয়ে এজলাসে কেন ঢোকানো হল অভিযুক্তদের? প্রশ্ন তুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ। 

উল্লেখ্য, আনিস-হত্যা তদন্তে আমতা থানার একাধিক অফিসারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে দিন রাতের ডিউটি অফিসার, আরটি অফিসারকে জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কয়েকজন সিভিক ভলান্টিয়ার, হোমগার্ডকে। সূত্রের খবর, মিলিয়ে দেখা হচ্ছে ধৃত হোমগার্ড ও সিভিক ভলান্টিয়ারের বক্তব্য।

আরও পড়ুন: Anish Khan Death: ব্যারিকেড ভেঙে থানায় ঢোকার চেষ্টা, ধস্তাধস্তি পুলিশের সঙ্গে, আনিস-কাণ্ডে ধুন্ধুমার আমতায়

উল্লেখ্য, এদিন দুপুরে বিস্ফোরক দাবি করেন ধৃত হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য। বলেন,  'থানা থেকে ওসি-র নির্দেশে গিয়েছিলাম আনিসের বাড়িতে। আমরা নির্দোষ। আমাদের বলির পাঁঠা করা হয়েছে। আনিসের মৃত্যু কীভাবে হয়েছে জানি না'। আজ দু’জনকেই পেশ করা হয় উলুবেড়িয়া আদালতে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে খবর ছিল। তাঁদের কাছে জানতে চাওয়া হবে সে রাতে কী ঘটেছিল? কী কারণে, কারা আনিসের বাড়িতে গিয়েছিলেন? ধৃত দু’জনের কাছ থেকে আনিস হত্যাকাণ্ড নিয়ে প্রাথমিকভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে পুলিশ সূত্রে খবর।

সেরা শিরোনাম

BJP News : খড়গপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, জখম আরও ২ ; মারধরের ভয়ঙ্কর ফুটেজ ভাইরাল
খড়গপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, জখম আরও ২ ; মারধরের ভয়ঙ্কর ফুটেজ ভাইরাল
West Bengal Live Update: জ্ঞানেশকাণ্ডে তোলপাড়ের মধ্যে দিল্লি-মহারাষ্ট্রে পিছোল SIR, লাইভ আপডেট
জ্ঞানেশকাণ্ডে তোলপাড়ের মধ্যে দিল্লি-মহারাষ্ট্রে পিছোল SIR, লাইভ আপডেট
Gyanesh Kumar: 'জ্ঞানেশ কুমার মাস্ট গো, আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব', শ্রীরামপুরে তীব্র আক্রমণে মমতা
'জ্ঞানেশ কুমার মাস্ট গো, আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব', শ্রীরামপুরে তীব্র আক্রমণে মমতা
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?

ভিডিও

Sukanta Majumdar :
Kunal Ghosh: 'কুণাল ঘোষের মতো ব্যক্তিরা নিজেদের উপর আক্রমণ করিয়ে...'উত্তরপাড়ার বিধায়কের পাল্টা জবাব
Mamata Banerjee |
Burdwan BJP News: বর্ধমানে বিজেপির পার্টি অফিস ভাঙচুর,থানা চত্বরেই ২ বিজেপি নেতার বচসা, ধমক পুলিশের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ভাঙা হচ্ছে পুলিশ-কিয়স্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Durga Puja Weather : পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
West Bengal Weather: ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
Employees' Provident Fund Organisation: EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
Govt. Insurance Scheme: খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
Mamata Banerjee :
"সভা বন্ধ করার চক্রান্ত" কুণালের গাড়ির উপর হামলায় সরব মমতা, পাল্টা উত্তরপাড়ার বিধায়ক
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Embed widget