এক্সপ্লোর

ময়নাতদন্ত নিয়ে জোরাজুরি করলে সুপ্রিম কোর্টে যাব, হুঁশিয়ারি দিলেন আনিসের দাদার

আনিসের পরিবারের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত তদন্তকারী দলের। জানালেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অসিত মিত্র এবং সিপিআই নেত্রী ও রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন সদস্য শ্যামাশ্রী দাস।

কলকাতা: ময়নাতদন্ত নিয়ে জোরাজুরি করলে সুপ্রিম কোর্টে (Supreme Court) যাব। হুঁশিয়ারি দিলেন আনিস খানের (Anis Khan) দাদা। এ দিকে দ্বিতীয়বার ময়নাতদন্তের (Post Mortem) জন্য দেহ তোলার ব্যাপারে আনিসের পরিবারের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত তদন্তকারী দলের। জানালেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অসিত মিত্র এবং সিপিআই নেত্রী ও রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন সদস্য শ্যামাশ্রী দাস। এদিন আনিসের বাড়িতে যান তাঁরা।

পাশাপাশি, আনিসকাণ্ডে সিবিআই (CBI) তদন্ত নিয়ে হুমকি-ফোনের অভিযোগের প্রেক্ষিতে পুলিশের দ্বারস্থ পরিবার। আজ আমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আনিসের দাদা সাবির খান। অভিযোগ, মঙ্গলবার রাত ১টা ৪ মিনিটে অচেনা নম্বর থেকে ফোন আসে। হুমকি দেওয়া হয়, সিবিআই তদন্ত চাইলে সবাইকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। আনিসের পরিবারের দাবি, এরপর বৃহস্পতিবার থানায় বসে থাকাকালীন ক্ষমা চেয়ে ফোন আসে। বলা হয়, ভুল করে ফোন করে ফেলেছি। দুটি নম্বরই পুলিশকে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল অর্থাৎ ভিওআইপি-র মাধ্যমে ফোন করা হয়েছিল। 

আরও পড়ুন: প্রয়াত ভাটপাড়ার সিপিএম প্রার্থী বাবলি দে, বন্ধ ৩ নং ওয়ার্ডের ভোটগ্রহণ

হাইকোর্টের নির্দেশে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য আনিসের দেহ তুলতে আজ ভোর পৌনে ৫টা নাগাদ সারদা দক্ষিণ খাঁ পাড়া গ্রামে যায় বিশাল পুলিশ বাহিনী। সঙ্গে ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিটের সদস্যরা। আনিসের দেহ তোলার জন্য অনুমতি নিতে পুলিশ আনিসের বাড়িতে যাওয়ার চেষ্টা করতেই গ্রামবাসীরা বাধা দেন। কার্যত পুলিশকে ধাওয়া করে গ্রামছাড়া করেন তাঁরা। শেষ পর্যন্ত ফিরে আসতে হয় বাহিনীকে।

এর আগে গতকাল রাতে আনিসের বাবাকে নোটিস দিয়ে পুলিশ জানায়, আজ ভোরে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য দেহ তোলার কথা ছিল। কিন্তু আনিসের বাবা সালেম খান সিটকে জানান, তিনি অসুস্থ সোমবার সকালে যেন ময়নাতদন্ত করা হয়। পাশাপাশি, আনিসের বাবা জানিয়েছেন, টিআই প্যারেডে কাউকে শনাক্ত করতে পারেননি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmatala NEET Protest News: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার আরও ৩, মোট ধৃত ১৪ জন
ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার আরও ৩, মোট ধৃত ১৪ জন
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Swapan Dasgupta : CAG-এর ২৮টি রিপোর্ট পেশ অর্থমন্ত্রীর, কী আছে এতে ? তৃণমূলের কোন কোন দুর্নীতি ফাঁস হবে ?
CAG-এর ২৮টি রিপোর্ট পেশ অর্থমন্ত্রীর, কী আছে এতে ? তৃণমূলের কোন কোন দুর্নীতি ফাঁস হবে ?
Weather Alert: রবি-সোমে তুমুল ঝড়বৃষ্টি, উইকেন্ড-সপ্তাহের শুরু, সবেতেই প্রবল দুর্যোগ, জারি হলুদ সতর্কতা
রবি-সোমে তুমুল ঝড়বৃষ্টি, উইকেন্ড-সপ্তাহের শুরু, সবেতেই প্রবল দুর্যোগ, জারি হলুদ সতর্কতা

ভিডিও

Burdwan Blast: বর্ধমানে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ!
Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget