এক্সপ্লোর

Anish Khan Death Agitation : আনিসের মৃত্যুতে অভিযুক্তদের ধরার দাবিতে শহরের প্রাণকেন্দ্রে আজ বড় কর্মসূচি

Anish Khan Death Agitation : অবস্থান বিক্ষোভ সহ একাধিক কর্মসূচি রয়েছে ধর্মঘটী পড়ুয়াদের। 

আবীর দত্ত, কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : হাওড়ার আমতার ছাত্রনেতা আনিস খানের (Anish Khan) রহস্যজনক মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। মঙ্গলবার অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে মহাকরণ অভিযানে নামছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ( ALIAH UNIVERSITY ) পড়ুয়ারা।  মহাকরণেই রয়েছে সংখ্যালঘু উন্নয়ন দফতর।  

সিআইটি রোড, মৌলালি, এসএনব্যানার্জি রোড হয়ে পড়ুয়াদের মহাকরণ যাওয়ার কথা। তবে মহাকরণের আগেই মিছিল আটকে দেওয়ার জন্য পুলিশ প্রস্তুতি সেরে রেখেছে বলে সূত্রের খবর।

অন্যদিকে আবার, ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুর ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ( Jadavpur University  ) ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই।  দিনের শুরুতেই বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট। অবস্থান বিক্ষোভ সহ একাধিক কর্মসূচি রয়েছে ধর্মঘটী পড়ুয়াদের। 

আরও পড়ুন :

' এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে লাশ চুরি যায়' আনিশ-মৃত্যুতে সিটগঠন নিয়ে দিলীপের কটাক্ষ

এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে বড়জোড়ায় বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করেন এসএফআই এবং ডিওয়াইএফআই কর্মীরা। মিনিট ২০ অবরোধ করা হয়। শিক্ষাবিদ মীরাতুন নাহার প্রশ্ন তুলেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ থাকা সত্ত্বেও আনিস নিরাপত্তা পেল না কেন? এর জবাব দেওয়ার দায় তাঁর। না হলে চাকরি দেওয়ার লোভ দেখানো বা গদিতে থাকা তাঁর জন্য অশোভন বলে গণ্য হওয়া উচিত।  

আনিস খানের রহস্যমৃত্যুর ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে মঙ্গলবার আমতা থানার ৩ পুলিশ কর্মীকে সাসপেন্ড করল প্রশাসন। সূত্রের খবর, আমতা থানার ASI নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রম ও হোমগার্ড কাশীনাথ বেরাকে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মৃতের পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে। আজ সকালে রাজ্য পুলিশের তরফে এই শাস্তির কথা জানানো হয়। আনিসের পরিবারের তরফে পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির যে অভিযোগ আনা হয়েছিল, তার ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হল।   এই ঘটনায় আমতা থানার ওসি এবং সেকেন্ড অফিসারকে ভবানীভবনে তলব করেছেন সিট এর প্রধান, এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget