এক্সপ্লোর

Dilip Ghosh On Anish Khan Murder: ' এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে লাশ চুরি যায়' আনিশ-মৃত্যুতে সিটগঠন নিয়ে দিলীপের কটাক্ষ

Anish Khan Death Update : আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর পর ক্রমেই ঘনীভূত হয়েছে রহস্য। বেড়েছে রাজনৈতিক তরজা।

কলকাতা : আনিস রহস্যমৃত্যুর ঘটনায় সিট (SIT) গঠন করা হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এই সিট গঠনের নির্দেশকে আসলে 'তদন্ত ধামাচাপা দেওয়ার' চেষ্টা বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। তিনি বললেন, এর আগে নারদ-সারদাতেও তো সিট গঠন হয়েছিল। কোনও তথ্য সামনে এসেছে কি? 

আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর পর ক্রমেই ঘনীভূত হয়েছে রহস্য। বেড়েছে রাজনৈতিক তরজা। এরই মধ্যে দিকে দিকে শুরু হয়েছে ছাত্র বিক্ষোভ। এই পরিস্থিতিতে বিজেপি নেতা দিলীপ ঘোষের মত, সিট গঠন করে কী হবে, পরিবার তো সিবিআই চায়। ছেলেটি মারা গিয়েছে। তাকে কে বা কারা মারল, তা জানতে সিবিআই (CBI) তদন্তই চাইছে তার পরিবার। এর আগে তিনি কটাক্ষ করে বলেন, আগে মমতা বন্দ্যোপাধ্যায় লাশ চুরি করতেন, এবার তার হাত থেকে লাশ চুরি গেছে। 

হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুর পর তিনদিন পার। এখনও অধরা অভিযুক্তরা। মঙ্গলবার সকালেই কর্তব্যে গাফিলতির অভিযোগে আমতা থানার ৩ পুলিশ কর্মীকে সাসপেন্ড করে প্রশাসন। সূত্রের খবর, আমতা থানার ASI নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রম ও হোমগার্ড কাশীনাথ বেরাকে সাসপেন্ড করা হয়। তাঁদের বিরুদ্ধে মৃতের পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে। সোমবার মুখ্যমন্ত্রী তদন্তে সিট গঠন করেছেন। রাতে আমতা থানায় যান সিট-এর সদস্যরা। ঘটনার দিনের থানার পুলিশ কর্মীদের ডিউটি রোস্টার পরীক্ষা করে দেখেন তাঁরা। কথা বলেন থানার আধিকারিকদের সঙ্গে।  মুখ্যমন্ত্রী সিট ঘোষণা করলেও আনিসের পরিবার এখনও সিবিআই তদন্তের দাবিতে অনড়। 

এই ঘটনার প্রতিবাদে আজ সকালে বড়জোড়ায় বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করেন এসএফআই এবং ডিওয়াইএফআই কর্মীরা। মিনিট ২০ অবরোধ করা হয়। শিক্ষাবিদ মীরাতুন নাহার প্রশ্ন তুলেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ থাকা সত্ত্বেও আনিস নিরাপত্তা পেল না কেন? এর জবাব দেওয়ার দায় তাঁর। না হলে চাকরি দেওয়ার লোভ দেখানো বা গদিতে থাকা তাঁর জন্য অশোভন বলে গণ্য হওয়া উচিত।  

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
Weather Update: ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?
ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget