এক্সপ্লোর

Anish Khan Death Case: সওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ করা উচিত সিট-এর, আনিস-কাণ্ডে মন্তব্য নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের

Anish Khan Death: পাইপ বেয়ে পালাতে গিয়েই আনিসের মৃত্যু হয়েছে বলে দাবি করলেন সওকত মোল্লা। কী করে এই বিষয়টি জানলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক? পাল্টা প্রশ্ন তুলেছে আনিসের পরিবার।

রঞ্জিত সাউ, কলকাতা: আমতার মৃত ছাত্রনেতা আনিস খানের (Anish Khan) পাইপ বেয়ে পালাতে গিয়ে মৃত্যু হয়েছে, এই দাবি করেছেন তৃণমূল (TMC) বিধায়ক সওকত মোল্লা (Saokat Molla)। তাঁকে পাল্টা আক্রমণ করে দিলীপ ঘোষের (Dilip Ghosh) প্রশ্ন, ‘উনি কি ওখানে উপস্থিত ছিলেন?’ বিজেপি (BJP) সর্বভারতীয় সহ সভাপতির দাবি, ‘এবার সিট-এর উচিত সওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ করা।’ 

গতকাল ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা দাবি করেন, ‘সিট-এর তদন্ত হচ্ছে। পুলিশ যখন যায় তখন আনিস পাইপ বেয়ে নামার চেষ্টা করে, তা থেকে পড়ে যায় আনিস।’ 

গত ৫ মার্চ দক্ষিণ ২৪ পরগনার ঘটকপুকুরে তৃণমূলের একটি জনসভা ছিল। সেখানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। সেখানে তাঁকে ছাত্রনেতার মৃত্যু নিয়ে মুখ খুলতে দেখা যায়। তৃণমূল বিধায়কের এই মন্তব্যই ভাইরাল। এরপরই শাসক দলের বিধায়কের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন মৃত ছাত্রনেতার বাবা। কীভাবে তদন্ত শেষের আগেই তৃণমূল বিধায়ক এমন কথা বললেন, সেই প্রশ্ন তুলেছে আনিসের পরিবার। 

আনিসের দাদা সাবির খান বলেছেন, ‘দেখুন তো কোথায় এখানে পাইপ আছে! সিট কি আগে রিপোর্ট দিল ওঁকে? এখানে বডি পড়েছিল। সিট কি তদন্ত করতে পারছে না? নাকি আগে সওকতকে রিপোর্ট দিচ্ছে সিট?’

আরও পড়ুন আনিসের বাড়ি গিয়ে সিট-তদন্ত নিয়ে খোঁচা অধীরের, সিবিআই তদন্তের দাবিতে অনড় পরিবার

আনিসের মৃত্যুর পরপরই কোনও কোনও মহল থেকে এই রেন পাইপ তত্ত্ব সামনে আনার চেষ্টা হয়েছিল! এবার একই দাবি করলেন সওকত। তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিরোধীরা। 

বিতর্ক শুরু হতেই সাফাই দেওয়ার চেষ্টা করেন তৃণমূল বিধায়ক। সওকতের দাবি, ‘আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। মুখ্যমন্ত্রী সিট গঠন করেছেন সঠিক তদন্তের জন্য।’

১৮ ফেব্রুয়ারি গভীর রাতে মৃত্যু হয় আনিস খানের। এই ঘটনার তদন্তে ২১ তারিখ স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে রাজ্য সরকার। সোমবার ফের ছাত্রনেতার বাড়ি, আমতার সারদা দক্ষিণ খাঁপাড়ায় যান সিটের তদন্তকারীরা। সঙ্গে ছিলেন সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞও।

এদিকে, ছাত্রনেতার হত্যাকাণ্ডের ঘটনায় আনিসের দাদাকে হুমকি ফোনের অভিযোগে ধৃত সারোয়ার হোসেনের পাঁচদিনের পুলিশ হেফাজত হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget