এক্সপ্লোর

Anish Khan Death Update: দ্বিতীয়বারের ময়নাতদন্ত ঘিরে ফের জটিলতা, প্রশ্ন তুললেন আনিসের আইনজীবী

Anish Khan Death Update: আনিসের আইনজীবী  জানিয়েছেন, আদালতের নির্দেশ রয়েছে, দেহ তোলার সময় ডিস্ট্রিক্ট জাজ উপস্থিত থাকতে হবে। কিন্তু তিনি উপস্থিত নেই।

পার্থপ্রতিম ঘোষ ও অর্ণব মুখোপাধ্যায়, আমতা: হাওড়ার আমতার ছাত্রনেতা আনিস খানের (Anish Khan) দ্বিতীয়বারের ময়নাতদন্ত ঘিরে ফের জটিলতা। ময়নাতদন্ত ঘিরে প্রশ্ন তুললেন আনিসের আইনজীবী। আজ সকালে কবর থেকে দেহ তোলার কথা ছিল। সেই মতো সকাল ১০টা নাগাদ শুরু হয়েছিল দেহ তোলার প্রস্তুতি। দেহ তোলার পর এসএসকেএম-এ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হবে ময়নাতদন্ত, খবর সূত্রের। হাসপাতালে থাকবেন ডিস্ট্রিক্ট জাজও।  শনিবার ভোরে পুলিশ দেহ তুলতে এলেও স্থানীয় বাসিন্দাদের বাধায় ফিরতে হয় তাদের।  শেষপর্যন্ত পরিবার দ্বিতীয়বারের ময়নাতদন্তে সম্মতি দিয়েছে। তবে আনিসের বাবা জানিয়েছেন, তাঁর আইনজীবীরা আসার পর দেহ তোলার অনুমতি দেওয়া হবে।   

আপাতত দেহ তোলা হচ্ছে না প্রয়াত ছাত্র নেতা। সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে দেহ তোলার কাজ। আনিসের আইনজীবী  জানিয়েছেন, আদালতের নির্দেশ রয়েছে, দেহ তোলার সময় ডিস্ট্রিক্ট জাজ উপস্থিত থাকতে হবে। কিন্তু তিনি উপস্থিত নেই। এই মুহূর্তে সেখানে রয়েছে আনিস খানের। জানা যাচ্ছে, ডিস্ট্রিক্ট জজ ছাড়া দেহ তুলতে দেবে না পরিবার। এই মুহূর্তে সেখানে উপস্থিত রয়েছেন সিটের সদস্যরা,  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মেডিক্যাল টিম। প্রশাসন  সূত্রে খবর, ইতিমধ্যেই ডিস্ট্রিক্ট জাজের সঙ্গে কথা। তিনি সেখানে যেতে পারেন বলে সূত্রের খবর। 

হাইকোর্টের (Kolkata High court) নির্দেশে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য আনিস খানের দেহ তুলতে গিয়ে গত সপ্তাহে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। ছাত্রনেতা আনিসের মৃত্যুতে অভিযুক্তদের শনাক্তকরণ প্রক্রিয়া ঘিরে তাঁর বাবার আগেই দাবি করেন,  ১৮ ফেব্রুয়ারির রাতে যে পুলিশকর্মী বন্দুক দেখিয়ে নীচে আটকে রেখেছিলেন, ধৃত দু’জনের মধ্যে সেই ব্যক্তি নেই। মৃত আনিস খানের বাবা সালেম খান জানান, "পুলিশ উর্দি পরে যে এসেছিল। তাঁকে ছাড়া আমি চিহ্নিত করতে পারব না। বাকি লোকেদের কী করে চিনব? উর্দিওলা তো ধরা পড়ে না।''

ছাত্রনেতা আনিস  উত্তাল বাংলা। মিছিল থেকে থানা ঘেরাও। আনিস খুনে এবার পাল্টা পথে নামছে তৃণমূল। আজ রামলীলা পার্ক থেকে গাঁধী ময়দান মিছিল করবে তৃণমূল ছাত্র পরিষদ। আনিস খুনে সিবিআই তদন্তের দাবিতে গতকাল পাঁচলায় পুলিশ সুপারের অফিসের সামনে চলে বিক্ষোভ। এর আগে বিচার চেয়ে আন্দোলনের ঝাঁঝ বাড়িয়েছে বাম ছাত্র-যুব সংগঠনগুলি। এরই কার্যত পাল্টা হিসেবে, এবার কলকাতার রাজপথে নামছে শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ। সোমবার মৌলালির রামলীলা পার্ক থেকে গাঁধী মূর্তি পর্যন্ত হবে মিছিল। 

সেরা শিরোনাম

News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget