এক্সপ্লোর

Anish Khan Death Update: আনিস-কাণ্ডে সিবিআই তদন্তের দাবি, যাদবপুরে অবস্থান-বিক্ষোভ অধ্যাপকের

Anish Khan Death Update: বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের বাইরে অবস্থানে বসলেন প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক দেবমাল্য বন্দ্যোপাধ্যায়।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আনিস খানের (Anish Khan Death Update) মৃত্যুর ঘটনায় এবার সিবিআই (CBI) তদন্তের দাবি যাদবপুরে (Jadavpur University)। বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের বাইরে অবস্থানে বসলেন প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (Production Engineering) বিভাগের অধ্যাপক দেবমাল্য বন্দ্যোপাধ্যায় (Debmalya Banerjee)।

হাওড়ার আমতার ছাত্রনেতার মৃত্যুতে উত্তাল সারা রাজ্য। মৃত্যু নিয়ে ক্ষোভের আঁচ রাজ্য থেকে ছড়িয়ে পড়েছে রাজধানীতেও। দিকে দিকে বিক্ষোভ দেখাচ্ছে ছাত্র-যুবরা। কীভাবে মৃত্যু হল আনিসের? তা নিয়ে ধোঁয়াশা এখনও রয়েছে। এবার এই মৃত্যুর ঘটনায় এবার সিবিআই (CBI) তদন্তের দাবি করছেন যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। এই দাবিতে বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে অবস্থানে বসলেন অধ্যাপক দেবমাল্য বন্দ্যোপাধ্যায়। ২৩ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি। কেন অবস্থান-বিক্ষোভ? তাঁর কথায়, “আনিসের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত চাই। আমি চাই সত্য উদঘাটিত হোক। এটা আমার ব্যক্তিগত সত্যাগ্রহ। যতদিন না সিবিআই তদন্তের লিখিত আশ্বাস পাচ্ছি, ততদিন অবস্থান চলবে। লিখিত আশ্বাস পেলে বাড়ি চলে যাব।’’

এদিকে ছাত্র নেতা আনিস খান (Anish Khan) হত্যাকাণ্ডে ধৃত হোমগার্ড (Homeguard) কাশীনাথ বেরা ও সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer) প্রীতম ভট্টাচার্যকে আজ উলুবেড়িয়া আদালতে (Uluberia Court) পেশ করা হবে। ভবানী ভবন (Bhawani Bhawan) থেকে নিয়ে যাওয়া হবে আদালতে। পুলিশ সূত্রে খবর, দু’জনকেই হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। জানতে চাওয়া হবে সে রাতে কী ঘটেছিল? কে কে এবং কী কারণে আনিসের বাড়িতে গিয়েছিলেন? ধৃত দু’জনের কাছ থেকে প্রাথমিকভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে পুলিশ সূত্রে খবর।

অন্যদিকে, এখনও সিবিআই (CBI) তদন্তে অনড় আনিসের পরিবার। সিটের (SIT) ওপর তাঁদের আস্থা নেই। তাকিয়ে রয়েছেন হাইকোর্টের (Calcutta High Court) মামলার দিকে। রাজ্য পুলিশের (West Bengal Police) তোলা অসহযোগিতার অভিযোগ খারিজ করে আনিসের (Anish Khan)পরিবার জানিয়েছে, তাঁরা চান সিবিআই তদন্ত অথবা আদালতের হস্তক্ষেপ। 

আরও পড়ুন: Anish Khan Death Case: কী কারণে আনিসের বাড়িতে গিয়েছিলেন? ধৃতদের আজ উলুবেড়িয়া আদালতে পেশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
RG Kar Case : অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশের জালে সঞ্জীব
অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশের জালে সঞ্জীব
Ananta Maharaj : বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক

ভিডিও

Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget