এক্সপ্লোর

Anish Khan Death Update : 'গো ব্যাক' স্লোগান, আমতায় গ্রামবাসীদের বিক্ষোভে আনিস খানের গ্রামে ঢুকতে পারলেন না ফিরহাদ হাকিম

Firhad Hakim faces agitation : 'আমরা তো ডাকিনি, কেন এসেছেন?' '৪২ দিন পর চেতনা ফিরল!' মন্ত্রী ফিরহাদ হাকিমের উদ্দেশে প্রশ্ন ছোঁড়েন ক্ষিপ্ত গ্রামবাসীরা

উজ্জ্বল মুখোপাধ্যায়, হাওড়া : প্রবল বিক্ষোভের (Agitation) মুখে আমতায় আনিসে খানের (Anish Khan) বাড়িতে ঢুকতে পারলেন না ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মৃত ছাত্রনেতার গ্রামে পৌঁছতেই মন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ওঠে 'গো ব্যাক' স্লোগান। রাস্তা অবরোধ করে গ্রামবাসীদের (Villegers) প্রবল বিক্ষোভের মুখে ফিরতে বাধ্য হলেন ফিরহাদ হাকিম। ব্যারিকেড করে ফিরহাদ হাকিমকে ঘিরে বের করলেন নিরাপত্তারক্ষীরা।

'পরিকল্পনা করে বহিরাগত বিক্ষোভ, আনিসের বাবার সঙ্গে দেখা করার কথা ছিল কিন্তু তাঁর শরীর ভাল নেই, তাই ফিরে এসেছি' দাবি মন্ত্রী ফিরহাদ হাকিমের। শুক্রবার বিকেলে আনিস খানের গ্রামে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যান রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও পুলক রায়। তৃণমূল নেতাদের দেখে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা। মন্ত্রীর উদ্দেশে তাঁরা প্রশ্ন ছুঁড়ে দেন 'আমরা তো ডাকিনি, কেন এসেছেন?' '৪২ দিন পর চেতনা ফিরল!', 'স্থানীয়দের দাবি, আনিসের বাবার মতোই আমরাও সিবিআই তদন্তই চাইছি'।

ঠিক কী ঘটেছে

প্রসঙ্গত, শুক্রবার দুপুরের মৃত ছাত্রনেতা আনিস খানের বাড়িতে গিয়েছেন প্রদেশ কংগ্রেস (congress) সভাপতি অধীর চৌধুরী (Adhir choudhury)। আনিসের বাবা সালেম খানের সঙ্গে তাঁর কথাও হয়। এরপর দুপুরে আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকী গিয়ে আনিস খানের বাবার সঙ্গে কথা বলেন। আনিসের আত্মার শান্তি কামনা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হয়েছিল এদিন। যে অনুষ্ঠানে যোগ দিতে শুধু আনিসের গ্রামের লোকই নন, আশপাশের বেশ কিছু গ্রাম থেকে বেশ কয়েক হাজার মানুষ হাজির হয়েছিলেন। বেশ কয়েক ঘণ্টা ধরে চলে যে অনুষ্ঠান। যেখানে বিকেলে ফিরহাদ হাকিম পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ হাজির থাকলেও উদ্ভূত পরিস্থিতি আয়ত্ত্বে আনতে ব্যর্থ হন তাঁরা। স্থানীয়রা মন্ত্রীকে দেখে ক্ষোভপ্রকাশের পাশাপাশি বেশ কিছু অপ্রিয় প্রশ্নও ছুড়ে দেন। আনিস মৃত্যুর পর ৪২ দিন কেটে গেলেও এখনও তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া প্রসঙ্গ নিয়েও প্রশ্ন তোলেন গ্রামবাসীরা।

আরও পড়ুন- রামপুরহাটকাণ্ডের প্রতিবাদ পথে বিশিষ্টরা, মৌলালিতে থেকে মিছিল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget