এক্সপ্লোর

Rally Against Rampurhat Violence : রামপুরহাটকাণ্ডের প্রতিবাদ পথে বিশিষ্টরা, মৌলালিতে থেকে মিছিল

Eminents Rally : 'এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ নয়', লেখা ফ্লেক্স নিয়ে পথে নামেন তারা

কৃষ্ণেন্দু অধিকারী ও অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : রামপুরহাটকাণ্ডের (Rampurhat Violence) প্রতিবাদ কলকাতায় (Kolkata)। মৌলালি যুব কেন্দ্র থেকে থেকে মিছিলে পা মেলালেন একাধিক বিশিষ্টরা (Eminent Persons)। যা যাবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত। 'এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ নয়' নবারুণ ভট্টাচার্যর লেখা প্রখ্যাত প্রতিবাদের লাইন লেখা বিশাল ফ্লেক্স সামনে রেখে মিছিলে মিছিলে পা মেলান পবিত্র সরকার, অম্বিকেশ মহাপাত্র, অনীক দত্ত, কমলেশ্বর মুখোপাধ্যায়রা। রাজনৈতিক পতাকা ছাড়াই পথে নেমেছেন দীপ্তিতা ধর, সৃজন ভট্টাচার্যরাও।

রামপুরহাট কাণ্ড নিয়ে এদিনই রাজ্যের থেকে তদন্তের ভার নিয়ে সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। যে প্রসঙ্গে পবিত্র সরকার জানান, 'সিবিআই তদন্তের ওপরও যে আমার সেভাবে আস্থা রয়েছে তেমনটা নয়। কিন্তু যেই তদন্ত করুক, অপরাধীরা যাতে ধরা পড়ে ও তারা যাতে চরম শাস্তি পায় এটাই আমাদের দাবি।'

রাজ্যে আগে একাধিক সময় অনেক বিশিষ্টদের পথে নামতে দেখা গেলেও রামপুরহাট কাণ্ডের পরে সেভাবে কাউকে পথে নামতে দেখা যায়নি, যে প্রসঙ্গে কমলেশ্বর মুখোপাধ্যায় বলেছেন, 'ক্ষমতার অলিন্দে থেকে নিজের সত্ত্বাকে অনেকেই বিকিয়ে দেন। সমস্যাটা সেখানেই। তবে আমার মনে হয় তাদেরও বিবেক দংশন ঠিক হবে, পরে তারাও নিশ্চয়ই মাঠে নেমে আমাদের সঙ্গে হাঁটবেন।'

আরও পড়ুন- বগটুইয়ের ছবি নিয়ে অপপ্রচার, সাম্প্রদায়িক অশান্তিতে ইন্ধন, সতর্ক করল পুলিশ

কলকাতা হাইকোর্টে রায়

প্রসঙ্গত, রামপুরহাট হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য আর কোনও তদন্ত করবে না। ধৃতদের সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। ৭ এপ্রিলের মধ্যে সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। রামপুরহাটকাণ্ডে বিচারের স্বার্থে, মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে এই নির্দেশ, জানাল কলকাতা হাইকোর্ট। এর আগে শকিং ও দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি, রামপুরহাটকাণ্ডের প্রতিবাদে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কংগ্রেস-সিপিএম ও বিজেপি। এদিন, সবকটি মামলার এক সঙ্গে শুনানি হয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। সব পক্ষই, নিরপেক্ষ কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবি করে। 

সব পক্ষের বক্তব্য শোনার পর, এই মামলায় এদিন, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে,যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক, মর্মান্তিক ও ভয়াবহ। মঙ্গলবার, SIT গঠন করা হয়েছিল। কিন্তু, এখনও পর্যন্ত SIT’র তরফ থেকে কোনও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অভিযোগ করা হয়, ঘটনাস্থল থানা থেকে অত্যন্ত কাছে হওয়া সত্ত্বেও পুলিশ অগ্নিদগ্ধ হতে থাকা মানুষদের উদ্ধার করতে সময় মতো পৌঁছায়নি। মামলাকারীর আইনজীবীরা অভিযোগ করেন যে, যেভাবে তদন্ত হওয়া প্রয়োজন ছিল তা হয়নি। অভিযোগ ছিল কত মানুষ ঘটনাস্থলে উপস্থিত ছিল তা নিশ্চিত করার জন্য টাওয়ার ডাম্পিং টেকনোলজিও ব্যবহার করা হয়নি। নমুনা সংগ্রহের ভিডিওগ্রাফি করা এবং সাক্ষ্যগ্রহণ ও গোপন জবানবন্দি নেওয়ার ক্ষেত্রে গাফিলতি রয়েছে। মৃত্যুকালীন জবানবন্দি নেওয়ার ক্ষেত্রে উপযুক্ত নিয়ম মানা হয়নি বলেও অভিযোগ। অভিযোগ খতিয়ে দেখে আদালতের সিদ্ধান্ত, মামলার গুরুত্ব অনুযায়ী যে  পদ্ধতিতে তদন্ত হওয়া প্রয়োজন ছিল, তা হয়নি। ৭ এপ্রিল ফের এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে।

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Ghatal Update: নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
Bankura News: বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ
বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget