এক্সপ্লোর

Anish Khan Death : রিজওয়ানুরকাণ্ডে CBI চেয়েছিলেন মমতা, এখন নয় কেন ! প্রশ্ন তুলল পরিবার

রিজওয়ানুরকাণ্ডে তত্কালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও ক্লিপ শুনিয়ে সিটের (SIT) সদস্যদের কাছে প্রশ্ন তোলে আনিসের (Anish Khan ) পরিবার।

অর্ণব মুখোপাধ্যায়, হাওড়া : এবার আনিস খানের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে অনড় পরিবার। এরই মধ্যে আবার বাগনান থানার এসআই সৌমেন গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে আনিসের বাড়িতে যায় আমতা থানার পুলিশ। আনিসের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য পুলিশের তরফে প্রস্তাব দেওয়া হয়। পরে আনিসের বাড়িতে গিয়ে সিটের সদস্যরাও একই অনুরোধ জানান। তখনই ফিরে এল সেই রিজওয়ানুরকাণ্ডের প্রসঙ্গ ! যখন ক্ষমতায় ছিল বামেরা। রাজ্যের প্রধান বিরোধী মুখ ছিলেন অধুনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee ) । 

রিজওয়ানুরকাণ্ডে তত্কালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও ক্লিপ শুনিয়ে সিটের (SIT) সদস্যদের কাছে প্রশ্ন তোলে আনিসের (Anish Khan ) পরিবার। তাঁদের দাবি, রিজওয়ানুরকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সিবিআই (CBI) তদন্ত চেয়েছিলেন, তাহলে আনিসের মৃত্যুতে সিবিআই তদন্ত কেন হবে না, এদিন প্রশ্ন তোলে মৃত ছাত্রনেতার পরিবার।  তবে আনিসের পরিবার জানিয়েছে, দ্বিতীয়বার ময়নাতদন্তে তারা রাজি নয়। তবে সিবিআই দ্বিতীয়বার ময়নাতদন্ত চাইলে অনুমতি দেওয়া হবে। সিট বা রাজ্য পুলিশের ওপর ভরসা নেই, ফের একবার জানায় মৃত ছাত্রনেতার পরিবার। 

আরও পড়ুন :

' বোঝা যাচ্ছে, নিরপেক্ষ তদন্তে কারা ভয় পাচ্ছে ', আনিসের পরিবারকে 'হুমকি' নিয়ে পোস্ট বিকাশরঞ্জনের

দিনটা ছিল ২০০৭ সালের ২১ সেপ্টেম্বর । পাতিপুকুরে রেললাইনের ধার থেকে ছেলের মৃতদেহ উদ্ধারের খবর শুনে, কাঁদতে কাঁদতে ‘ইনসাফ’ চেয়েছিলেন কড়েয়ার রিজওয়ানুর রহমানের মা! আজ আনিসের মৃত্যুর ঘটনায় যেভাবে পুলিশের দিকে অভিযোগের আঙুল উঠছে, রিজওয়ানুরের মৃত্যুর সময়ও, পুলিশ অফিসারদের একাংশের বিরুদ্ধে উঠেছিল চক্রান্তে সামিল হওয়ার অভিযোগ! এরপর সুবিচারের দাবিতে শুরু হয় এক আপোসহীন এক লড়াই। তখন তত্কালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার সিবিআই তদন্ত চেয়েছিলেন। বহু তত্ত্ব-তর্ক-বিশ্লেষণ-কাঁটাছেঁড়ার পরে সেদিন ভিড় থেকে একটাই আওয়াজ উঠেছিল ‘ইনসাফ’ চাহিয়ে! এখনও সেই আওয়াজই ছড়িয়ে পড়ছে আমতা থেকে কলকাতার রাজপথে। উঠছে আওয়াজ, অপরাধীদের শাস্তি চাই। 

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget