এক্সপ্লোর

Anish Khan Death : ' বোঝা যাচ্ছে, নিরপেক্ষ তদন্তে কারা ভয় পাচ্ছে ', আনিসের পরিবারকে 'হুমকি' নিয়ে পোস্ট বিকাশরঞ্জনের

Anish Khan Death Update : ' আনিসের পরিবারকে লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে, দমন করা যাবে না। দুর্নীতিরাজ ও গুন্ডারাজের বিরুদ্ধে লড়াই চলবে। ' 


কলকাতা :
আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর পর চারদিন পার। এখনও অধরা অভিযুক্তরা। সকাল থেকে আনিসের বাড়িতে পুলিশ ও সিটের (SIT) সদস্যরা। এদিন প্রথমে বাগনান থানার এসআই সৌমেন গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে আনিসের বাড়িতে যায় আমতা থানার পুলিশ। আনিসের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য পুলিশের তরফে প্রস্তাব দেওয়া হয়। কিন্তু দ্বিতীয়বার ময়নাতদন্তে তারা রাজি নয়। এদিকে আবার, সিবিআই তদন্ত নিয়ে আনিসের দাদাকে হুমকি-ফোন করা হয় বলে দাবি করেছে পরিবার। এই ঘটনার পরই সরব হয়েছে সিপিএম। 

এবার আনিস খানের (Anish Khan ) দাদাকে সিবিআই তদন্ত নিয়ে হুমকি-ফোনের অভিযোগ নিয়ে সরব সিপিএম। ফেসবুক পোস্টে শাসকদলকে নিশানা বিকাশরঞ্জন ভট্টাচার্যর। সিপিএম নেতা লিখেছেন, ' সিবিআই তদন্তের দাবিতে অনড় থাকার জন্য গভীর রাতে ফোন করে আনিসের পরিবারকে খুনের হুমকি। বোঝা যাচ্ছে, নিরপেক্ষ তদন্তে কারা ভয় পাচ্ছে। এই হুমকির পিছনেও অনুপ্রেরণা কাজ করছে তা নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই। পরিকল্পনা করেই গোটা পরিবারকে সন্ত্রস্ত করা হচ্ছে। আনিসের পরিবারকে লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে, দমন করা যাবে না। দুর্নীতিরাজ ও গুন্ডারাজের বিরুদ্ধে লড়াই চলবে। ' 

আনিস খানের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে অনড় পরিবার। রিজওয়ানুরকাণ্ডে তত্কালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও ক্লিপ শুনিয়ে সিটের সদস্যদের কাছে প্রশ্ন তোলে আনিসের পরিবার। তাদের দাবি, রিজওয়ানুরকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সিবিআই তদন্ত চেয়েছিলেন, তাহলে আনিসের মৃত্যুতে সিবিআই তদন্ত কেন হবে না, এদিন প্রশ্ন তোলে মৃত ছাত্রনেতার পরিবার। 

 

ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসএফআইয়ের বিক্ষোভ কর্মসূচি চলছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও ধর্না অবস্থান করেন এসএফআই সদস্যরা। আনিস-মৃত্যুর সঠিক তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে মঙ্গলবার সন্ধে ৬টা থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে রাতভর ধর্না অবস্থান করেন পড়ুয়াদের একাংশ।

 

সেরা শিরোনাম

News Live Updates: 'আরশোলা, ছারপোকাদের উৎপাত থেকে ভারতবর্ষকে বাঁচাতে হবে', পুজো উদ্বোধনে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী
'আরশোলা, ছারপোকাদের উৎপাত থেকে ভারতবর্ষকে বাঁচাতে হবে', পুজো উদ্বোধনে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget