এক্সপ্লোর

Anish Khan Murder Case: সিবিআই তদন্তের দাবিতেই অনড়, রাজ্যপালের সঙ্গে দেখা করবেন আনিসের বাবা

আনিস হত্যাকাণ্ডে সঠিক তদন্তের দাবিতে, দিল্লির যন্তরমন্তরে কংগ্রেস ধরনায় বসবে বলে জানিয়েছেন অধীর চৌধুরী। আনিসের বাবাকে নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হতে পারেন তাঁরা।

উজ্জ্বল মুখোপাধ্যায়, সুদীপ্ত আচার্য, সুনীত হালদার, কলকাতা: এখনও সিবিআই তদন্তের দাবিতে অনড় আনিস খানের পরিবার। রাজ্যপালের সঙ্গে দেখা করবেন নিহত ছাত্রনেতার বাবা। আনিস হত্যাকাণ্ডে সঠিক তদন্তের দাবিতে, দিল্লির যন্তরমন্তরে কংগ্রেস ধরনায় বসবে বলে জানিয়েছেন অধীর চৌধুরী। আনিসের বাবাকে নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হতে পারেন তাঁরা।

নিহত আনিসের বাবা সালেম খানের কথায়, রাজ্যপালের কাছে যাব, কিন্তু দিদির কাছে যাব না। দিদির দরকার পড়লে আসবেন। এখনও সিবিআই তদন্ত চাই। প্রতিবাদী ছাত্রনেতা আনিস খান হত্যাকাণ্ডে এখনও CBI তদন্তের দাবিতেই অনড় তাঁর বাবা। 

এবার রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছেন তিনি। শনিবার আমতায় আনিসের বাড়িতে যান ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকি। তাঁর সামনেই আনিসের বাবা অভিযোগ করেন, রাজ্য সরকারের তৈরি স্পেশাল ইনভেস্টিগেশন টিম এখনও তাঁদের বিশেষ কোনও তথ্য জানায়নি। ছেলের মৃত্যুর তিন সপ্তাহ পরও মূল অভিযুক্ত গ্রেফতার না হওয়ায়, ক্ষোভ প্রকাশ করেছেন আনিসের বাবা।

সালেম খান আরও জানিয়েছেন, সিটের তথ্য এখনও পাইনি। আইনজীবীর মাধ্যমে কিছু জেনেছি। আমি বারবার বলেছি আশা ভরসা নেই। কারণ তোমাদের পুলিশ আমার ছেলেকে মেরেছে, খুন করেছে। আর তোমাদেরই সিট তৈরি করেছে। একটা আসামী ধরলে না। যাকে ধরলে, তাকে আমি চিনি না।)

আনিসের পরিবারের মতো সিবিআই তদন্ত ও প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবিতে, আন্দোলনে নেমেছে প্রদেশ কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক। 

শনিবার সকাল ১১টা থেকে ধর্মতলার ওয়াই চ্যানেলে অনশনে বসেন কংগ্রেসের নেতারা। যোগ দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। সন্ধে ৬টা পর্যন্ত অনশন কর্মসূচি পালন করে কংগ্রেস। 

২৫ থেকে ২৭ মার্চ, আমতায় আনিসের বাড়ি থেকে ধর্মতলা পর্যন্ত ৩ দিনের পদযাত্রার ডাক দিয়েছে কংগ্রেস। একই দাবিতে, এদিন সেন্ট্রাল অ্যাভিনিউয়ের যোগাযোগভবনের সামনে থেকে মহাজাতি সদন পর্যন্ত মিছিল করে ফরওয়ার্ড ব্লক। 

আনিস হত্যাকাণ্ডের তদন্তে SIT, CBI তদন্তের দাবি বিরোধীদের। পাল্টা জবাব তৃণমূলের। সব মিলিয়ে আনিস হত্যা নিয়ে বিতর্ক থামার কোনও লক্ষণ নেই।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget