এক্সপ্লোর

Annapurna Bhandar: অফলাইনে নয় অনলাইনেই হবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ? কীভাবে আবেদন?

Agnimitra Paul Annapurna Bhandar: এতদিন সাধারণ মানুষের মনে প্রশ্ন ছিল—কবে থেকে এই প্রকল্প চালু হবে এবং কীভাবে আবেদন করতে হবে।

কলকাতা: বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) তুলনায় দ্বিগুণ অর্থাৎ প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে মহিলাদের। তবে এতদিন সাধারণ মানুষের মনে প্রশ্ন ছিল—কবে থেকে এই প্রকল্প চালু হবে এবং কীভাবে আবেদন করতে হবে। 

শপথগ্রহণ অনুষ্ঠান সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন পুর ও নারী শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বহু প্রতীক্ষিত ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ (Annapurna Bhandar) প্রকল্প নিয়ে এবার স্পষ্ট বার্তা দিল রাজ্য সরকার। জানা গিয়েছে, এই প্রকল্পের আবেদন সম্পূর্ণ অনলাইনেই করা যাবে। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। 


মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, খুব সহজ পোর্টাল তৈরি করা হচ্ছে যাতে সাধারণ মহিলারাও নিজেরাই আবেদন করতে পারেন। তিনি বলেন, “অনলাইন আবেদন প্রক্রিয়াকে অত্যন্ত সহজ রাখা হবে। যাতে বাড়িতে বসেই আবেদন করা যায়।”

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কীভাবে আবেদন করতে হবে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল আশ্বাস দেন, “অনলাইনেই আবেদন করা যাবে। এমনকি পোর্টালটিকে অত্যন্ত সহজ-সরল করা হবে। যেখানে ওয়ান পাস বা টু পাস, প্রত্যেক মহিলা নিজেরাই নিজের আবেদন সেরে নিতে পারবে। আমি এতদিন শুনেছিলাম যে, দুয়ারে সরকারের মাধ্যমে আবেদন চলছে। তবে আমি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে সেটা সম্পূর্ণ অনলাইনে ব্যবস্থা করতে বলেছি। মা-বোনেরা যাতে অনলাইনের মাধ্যমে খুব সহজে আবেদন করতে পারে সেই ব্যবস্থাই করছি।”     

আরও পড়ুন, অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাবেন? কারা পাবেন না? ফর্ম ফিলআপ কি করতে হবে?

উল্লেখ্য, ভোটের আগে বিজেপির দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মহিলাদের জন্য চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, যেখানে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের ডবল অর্থাৎ ৩০০০ টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। তবে এতদিন ধন্দা ছিল যে, কবে থেকে এই প্রকল্প চালু হবে আর কীভাবে আবেদন করতে হবে। যদিও গতকাল রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, আগামী ১ জুন থেকেই এই প্রকল্প চালু হবে, এবং মহিলাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে ঢুকবে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, আগামী ১ জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প কার্যকর হতে পারে। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer)-এর মাধ্যমে টাকা পাঠানো হবে বলেও জানানো হয়েছে।

তবে সব আবেদনকারী এই সুবিধা পাবেন না। যাদের নাম সরকারি যাচাই প্রক্রিয়ায় বাতিল হয়েছে, মৃত ব্যক্তি অথবা অযোগ্য আবেদনকারীদের তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে বলে সূত্রের খবর।

এই ঘোষণার পর থেকেই রাজ্যের মহিলা মহলে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। বিশেষ করে যারা আগে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতেন, তাঁদের বড় অংশই এখন অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আগ্রহী।

বর্তমানে রাজনৈতিক মহলেও এই প্রকল্প নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কারণ, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ রাজনীতিতে এই প্রকল্প বড় ইস্যু হয়ে উঠতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Frequently Asked Questions

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা কীভাবে দেওয়া হবে?

টাকা সরাসরি DBT (Direct Benefit Transfer)-এর মাধ্যমে আবেদনকারী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More

সেরা শিরোনাম

Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
Jadavpur Chaos: যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Jadavpur University: ভারতবিরোধী মানসিকতা ছড়ানো, পড়াশোনার পরিবেশ শেষ করার চেষ্টা চলছে যাদবপুরে, দাবি অগ্নিমিত্রা পালের
ভারতবিরোধী মানসিকতা ছড়ানো, পড়াশোনার পরিবেশ শেষ করার চেষ্টা চলছে যাদবপুরে, দাবি অগ্নিমিত্রা পালের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget