এক্সপ্লোর

Annapurna Yojana : সেপ্টেম্বরে কারা পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? কবে ঢুকতে চলেছে? কী জানিয়েছেন মুখ্যমন্ত্রী?

Annapurna Yojana Money : প্রতি মাসের ১ থেকে ১৫ তারিখের মধ্যে এই টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ।

জুন মাস থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা দিতে শুরু করেছে রাজ্য সরকার। জুলাই মাসেই অনেকেই এই টাকা পেয়েছেন। অগাস্টে আরও বেশি সংখ্যক মানুষের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছেছে। এবার সেপ্টেম্বরে কারা কারা পেতে পারেন অন্নপূর্ণা যোজনার টাকা ? এ বিষয়ে যা জানা যাচ্ছে এখনও পর্যন্ত, তা আশাব্যাঞ্জকই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অগাস্টের মাঝামাঝিই জানিয়েছিলেন, ১৭ অগাস্ট থেকে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার। ১ কোটি ৪৫ লক্ষ আবেদনকারীর অ্যাকাউন্টে শুরু হয়েছে টাকা পাঠানোর প্রক্রিয়া। প্রতি মাসের ১ থেকে ১৫ তারিখের মধ্যে এই টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে । গত ২৪ অগাস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এখনও অবধি অন্নপূর্ণা যোজনার ট্রান্সফার হয়ে গেছে টাকা ১ কোটি ৪৫ লক্ষ ৬৪ হাজার ৪৭২ জনের অ্য়াকাউন্টে। এর মধ্য়ে মুসলিম সুবিধাভোগী আছে ১৯ লক্ষ ২০ হাজার।  

এছাড়াও বিভিন্ন সময় সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে মোটামুটি যা যা তথ্য পাওয়া গিয়েছে , তা হল - সেপ্টেম্বর মাসে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা পাবেন সরকারি যাচাই প্রক্রিয়ায় সফলভাবে উত্তীর্ণ হলেই। তাদের নাম সরকারিভাবে  নথিভুক্ত হবে। অন্নপূর্ণা যোজনার সেপ্টেম্বরের টাকা তারা পাবেনই।  যাঁরা গত মাসে কোনো কারণে টাকা পাননি বা 'আন্ডার প্রসেস' (Under Process)   ছিলেন, তারা অগাস্ট ও সেপ্টেম্বর মিলিয়ে একসঙ্গে ৬০০০ টাকাও পেতে পারেন বলে কিছু সূত্রে দাবি। তবে এ নিয়ে নিশ্চিত কোনও প্রতিশ্রুতি সরকারি ভাবে নেই।                                  

মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রতি মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে যোগ্য উপভোক্তাদের আধার-সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি (DBT) এই ৩০০০ টাকা পাঠানো হবে । আর যাঁরা যোগ্যতার সব মাপকাঠিতে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও টাকা পাননি, তাঁদের পোর্টালে আবেদন করতে হবে।    

তৃণমূলের শাসনকালের লক্ষ্মীর ভাণ্ডার, বিজেপি আমলে রাজ্য সরকারি প্রকল্পের নাম বদলে হয়েছে অন্নপূর্ণা যোজনা। তৃণমূল আমলের বরাদ্দ দেড় হাজার বিজেপির হাতে একলাফে বেড়ে দ্বিগুণ হয়েছে। কিন্তু অনেকেই মাসিক তিন হাজার টাকা পাচ্ছেন না বলে অভিযোগ ছিল। সেই অভিযোগ অনেকটাই মিটেছে অগাস্টে। সেপ্টেম্বরে আরও অনেকে এই টাকা পাবেন বলে মনে করা হচ্ছে।  

আরও পড়ুন : ১২৫ বছরে ঘটেনি এমনটা ! এবার অগাস্টে ভারতের আবহাওয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Weather Update: 'মুরাসু'-র প্রভাবে পিছিয়ে যাচ্ছে শীত? কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা? বিস্তারিত ওয়েদার আপডেট
'মুরাসু'-র প্রভাবে পিছিয়ে যাচ্ছে শীত? কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা? বিস্তারিত ওয়েদার আপডেট
West Bengal News Live Updates: আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
Gangarampur News: স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
ED Raid in Kolkata: সকাল সকাল ইডি হানা কলকাতা সহ ৪ জায়গায়, হাওয়ালার মাধ্যমে টাকা লেনদেনের অভিযোগ
সকাল সকাল ইডি হানা কলকাতা সহ ৪ জায়গায়, হাওয়ালার মাধ্যমে টাকা লেনদেনের অভিযোগ
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৩.১১.২০২৬)।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৩.১১.২০২৬)। বাম-কংগ্রেস-তৃণমূল, পুরভোটে বিজেপি-বিরোধী সবদলকে একসঙ্গে লড়ার ডাক কংগ্রেসের
Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget