এক্সপ্লোর

Annapurna Yojana : আজ কতজন অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, না-পেলে কীভাবে স্টেটাস চেক করবেন?

Annapurna Yojana Payment Status : ১ জুলাই থেকে এই প্রকল্পের আওতায় ১ কোটি ২০ লক্ষেরও বেশি মহিলা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হবে।

কলকাতা: ‘হুল দিবস’ উপলক্ষে বাঁকুড়ার মুকুটমণিপুরে আয়োজিত সরকারি অনুষ্ঠানে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আজ, বুধবার, অর্থাৎ ১ জুলাই থেকে এই প্রকল্পের আওতায় ১ কোটি ২০ লক্ষেরও বেশি মহিলা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হবে।

সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, এই রাজ্যে অন্নপূর্ণা যোজনায় ১ কোটি ৫১ লক্ষ আবেদন জমা পড়েছিল। স্ক্রুটিনি করে সরকার ১ কোটি ২০ লক্ষের বেশি মহিলার নাম নথিভুক্ত করেছে। তাঁদের প্রত্যেকের অ্যাকাউন্টে ১ জুলাই ৩ হাজার টাকা ট্রান্সফার করা হবে। তিনি আরও জানান, নথিভুক্ত উপভোক্তাদের মধ্যে প্রায় ৫ লক্ষ আদিবাসী মহিলা রয়েছেন। তাঁদেরও একইভাবে প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়া হবে। অন্নপূর্ণা যোজনার মাধ্যমে বিপুল সংখ্যক মহিলাকে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে সরকার।  তবে প্রকল্পের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং অর্থপ্রদানের বিস্তারিত সরকারি নির্দেশিকা অনুযায়ী কার্যকর হবে। 

শেষ পাওয়া খবর অনুসারে,  প্রশাসন সূত্রে দাবি, ইতিমধ্যেই ১ কোটি ৬০ লক্ষ মহিলা আবেদন করেছেন, তাঁদের মধ্যে ১ কোটি ৯ লক্ষ ৫২ হাজার ৩৭৮ জন মহিলার আধার লিঙ্ক করায় তাঁদের অ্য়াকাউন্টে ১ জুলাই টাকা পাঠানো হবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই সংক্রান্ত অনুষ্ঠানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

আপনিও কি অন্নপূর্ণা যোজনার টাকার জন্য আবেদন করেছেন, অথচ এখনও পাননি? কী অবস্থায় রয়েছে আপনার আবেদন। ঝটিতি পরখ করে নেওয়া সম্ভব। সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে (Social Registry Portal) আপনার নাম রয়েছে কি না, তা পরীক্ষা করার সহজ নিয়ম নিচে দেওয়া হলো।

  • আপনার আধার কার্ড এবং মোবাইল নম্বরটি সঙ্গে রাখুন।
  • অফিসিয়াল ওয়েবসাইটে যান: প্রথমে সরকারি সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে প্রবেশ করুন।
  • সিটিজেন লগইন খুঁজুন: হোমপেজে "Citizen Login" বা "Check Status" অপশনটিতে ক্লিক করুন।
  • মোবাইল নম্বর দিন: আপনার নিবন্ধিত (registered) ১০ সংখ্যার মোবাইল নম্বরটি টাইপ করুন।
  • ওটিপি দিন: মোবাইলে আসা ৪ বা ৬ সংখ্যার OTP কোডটি নির্দিষ্ট ঘরে বসিয়ে সাবমিট করুন।
  • আধার নম্বর লিখুন: লগ ইন হওয়ার পর আপনার ১২ সংখ্যার আধার নম্বর দিয়ে সার্চ (Search) বাটনে ক্লিক করুন।
  • স্ট্যাটাস দেখুন: স্ক্রিনে আপনার নাম, আবেদনের নম্বর এবং স্ট্যাটাস (Approved/Pending) দেখতে পাবেন।  

    সরকারি তথ্য অনুযায়ী, অন্নপূর্ণা যোজনার আর্থিক সাহায্য DBT (Direct Benefit Transfer) পদ্ধতিতে আধার-লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। আবেদনপত্র যাচাই, নথি ভেরিফিকেশন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই সম্পূর্ণ হওয়ার পরই টাকা জমা হবে। কোনও তথ্য ভুল থাকলে বা যাচাই প্রক্রিয়া অসম্পূর্ণ থাকলে পেমেন্টে দেরি হতে পারে।            

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
Advertisement

ভিডিও

CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget