এক্সপ্লোর

CM Suvendu Adhikari: সোমবার দিল্লিতে গিয়ে NCPI সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী

CM Suvendu NCPI Meet: দলের ২৮ জন সাংসদকেই লোকসভার বিশেষ অধিবেশনে উপস্থিত থাকার কথা বলে হুইপ জারি করেছে মমতা তৃণমূল কংগ্রেস

বিজেন্দ্র সিং, কৃষ্ণেন্দু অধিকারী ও জয়ন্ত পাল, কলকাতা: তৃণমূল থেকে NCPI-এ যাওয়া ২০ সাংসদের তরফে লোকসভার আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের ইঙ্গিত দেওয়া হয়েছে। এর মধ্যে খাতায় কলমে দলের ২৮ জন সাংসদকেই লোকসভার বিশেষ অধিবেশনে উপস্থিত থাকার কথা বলে হুইপ জারি করেছে মমতা তৃণমূল কংগ্রেস। এর মধ্যে আবার, সোমবার দিল্লিতে গিয়ে NCPI সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন, 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়

সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। সেখানেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিল পেশ করতে চলেছে মোদি সরকার। এ নিয়ে এখন দিল্লিতে চলছে জোর জল্পনা। এই প্রেক্ষাপটে অনেকেই বলছেন, আসন পুনর্বিন্যাস বিলের সংশোধনী পাস করাতে মোদি সরকারের অন্যতম ভরসা হতে চলেছে NCPI-এ মিশে যাওয়া ২০ জন বিদ্রোহী তৃণমূল সাংসদের সমর্থন। এখানে অনেকেই মনে করিয়ে দিয়েছেন, লোকসভার ভিতরে খাতায় কলমে এখনও এই ২০ জনই তৃণমূলের সাংসদ।  যদিও নিজেদের অবস্থান স্পষ্ট করে ২৪ নভেম্বর নিজের অবস্থান লোকসভার অধ্যক্ষকে জানিয়ে দিয়েছেন তারা।  

মমতা তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যাঁরা নিজেদের NCPI বলে দাবি করছে, আপনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়াটা খুলুন, সোজা চলে যান 10th Schedule-এ। আপনার ২ মাস পর কী পরিণতি হবে আপনি নিজেও জানেন না। লোকসভার বিশেষ অধিবেশনের আগে হুইপ জারি করেছেন মমতা তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে বলা হয়েছে, সোমবার, ৩০ নভেম্বর থেকে শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত লোকসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা হবে।এই প্রেক্ষিতে, লোকসভায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংসদকে ৩০ নভেম্বর, সোমবার থেকে ৪ ডিসেম্বর শুক্রবার পর্যন্ত অবশ্যই লোকসভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
 

এই আবহেই শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলেন NCPI-এর দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। ৩০ মিনিটেরও বেশি সময় ধরে চলে সেই বৈঠক। এরপর সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দকে জানিয়েছেন, একটি সন্তোষজনক বৈঠক হয়েছে। আমরা বিলটিকে সমর্থন করব। লোকসভায় আমরা তৃণমূল কংগ্রেসের থেকে আলাদা, তাই তাদের হুইপ মানার কোনও প্রয়োজন নেই। লোকসভায় আমাদের সাংসদদের জন্য কাকলি ঘোষ দস্তিদার হুইপ জারি করবেন।সূত্রের খবর, মঙ্গলবার সংসদে বিল নিয়ে ভোটাভুটির আগেই বিদ্রোহী তৃণমূল সাংসদদের খাতায়-কলমে NCPI সাংসদ হিসাবে স্বীকৃতি দিয়ে NDA-র শরিক হিসাবে সবুজ সঙ্কেত দিতে পারেন স্পিকার।মুখ্যমন্ত্রী  শুভেন্দু অধিকারী বলেন,আমি মুখ্যমন্ত্রী হিসেবে চাইব, আমার রাজ্যে ৫০ শতাংশ মহিলা জনসংখ্যা। আমি চাইব আমার বিধানসভাতে আরও ১০০ জন মহিলা MLA হয়ে আসুক।' অন্যদিকে, হুইপ অমান্য করলে শনিবার কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মমতা তৃণমূল কংগ্রেস সাংসদ  অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের থেকেও খারাপ পরিণতি হবে। আপনাকে যদি  NCPI হিসাবে স্বীকৃতি দেয়, তাহলেও 10th Schedule আপনার বিরুদ্ধে যাবে। আর যদি না দেয়, হুইপ যদি আপনি না মানেন ১ মাসের মধ্যে আপনার লোকসভার সদস্যপদ চলে যাবে, এটা একেবারে স্পষ্ট। এই অবস্থায় দিকে সোমবারই দিল্লিতে গিয়ে NCPI সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী  শুভেন্দু অধিকারী বলেন, মহিলা সংরক্ষণ বিল আসতে চলেছে। লোকসভাতে যাতে অধিক সংখ্যক পশ্চিমবঙ্গ থেকে মহিলা সংরক্ষণ বিলের পক্ষে পড়ে, নারী শক্তির বন্দনা, সেইজন্য নিশ্চয়ই মুখ্যমন্ত্রী হিসেবে আমার যদি কোনও ভূমিকা থাকে, আমার অনুরোধ যদি কেউ রাখেন তাহলে চেষ্টা করব।'মমতা তৃণমূল কংগ্রেস সাংসদ  অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলেন, তাঁরা (বিদ্রোহী তৃণমূল সাংসদরা) যদি NCPI দলে যোগ দিয়ে থাকে, তাহলে তার সিদ্ধান্ত স্পিকারকে গ্রহণ করতে হবে। স্পিকার তো এখনও গ্রহণ করেননি।সব মিলিয়ে সংসদের অধিবেশনের আগেই চড়ছে রাজনীতির উত্তাপ।

Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
Malda News: ক্লাসের মধ্যেই ছিঁড়েছিলেন মা সরস্বতীর ছবি! হাজতবাস হল সেই শিক্ষকের, কড়া বার্তা মুখ্যমন্ত্রীরও
ক্লাসের মধ্যেই ছিঁড়েছিলেন মা সরস্বতীর ছবি! হাজতবাস হল সেই শিক্ষকের, কড়া বার্তা মুখ্যমন্ত্রীরও
Ramakrishna Mission: রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
TMC News: নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
Advertisement

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget