এক্সপ্লোর

Annapurna Yojana: ১৭ অগস্ট নতুন সরকারের ১০০ দিন, সেদিন থেকেই ফের মিলবে অন্নপূর্ণা যোজনার টাকাও

Suvendu Adhikari: ১২ অগস্ট একটি সভা থেকে অন্নপূর্ণা যোজনা প্রসঙ্গে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী, "ভেরিফিকেশনে যাঁরা যোগ্য, তাঁদের টাকা ১৭ তারিখ থেকে দেওয়া হবে। এর পরও একটা অভিযোগ পোর্টাল রাখব আমরা।"

কলকাতা: ১৬ অগস্ট নেতাজি ইন্ডোর থেকে রাজ্য জুড়ে আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি জানালেন এটা তাঁর সরকারের ৯৯ তম দিন। আর ১৭ অগস্ট হতে চলেছে নতুন সরকারের ১০০ তম দিন। পূর্ব ঘোষণা অনুযায়ী এই দিন থেকেই ফের মিলতে থাকবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা।

আরও পড়ুন: চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...

১৬ অগস্ট মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের অধিকাংশ মানুষ ইতিমধ্যেই এসে গিয়েছেন আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে। আর যাঁরা বিভিন্ন কারণে সেই যোগ্যতামান উতরাতে পারেননি, তাঁদের জন্য রয়েছে অন্য ব্যবস্থা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাঁদের জন্য বিশেষ 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা'র ব্যবস্থাও করা হয়েছে।

১২ অগস্ট একটি সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, "ভেরিফিকেশনে যাঁরা যোগ্য, তাঁদের টাকা ১৭ তারিখ থেকে দেওয়া হবে। এর পরও একটা অভিযোগ পোর্টাল রাখব আমরা। যেখানে যে কেউ আগামীতে অভিযোগ করতে পারবেন। এই অভিযোগ নিষ্পত্তি করতে আমরা সংশ্লিষ্ট ব্লকের বিডিওদের বিশেষ দায়িত্ব দেওয়া হবে।" আর হিসাব করে দেখা যাচ্ছে ১৭ অগস্ট পশ্চিমবঙ্গের নতুন সরকারের ১০০ তম দিন। অর্থাৎ, কাকতালীয় ভাবে সেই একই দিন থেকেই রাজ্যের 'যোগ্য' মানুষরা ফে অন্নপূর্ণা যোজনার টাকা পেতে শুরু করবেন।

মুখ্যমন্ত্রী সেই সব থেকে বলেন, ১ কোটি ৭০ লক্ষের বেশি মানুষ আবেদন করেছিলেন অন্নপূর্ণা যোজনার। তিনি জানান, "আমরা আমাদের বিডিওদের সাহায্য নিয়ে, জেলাশাসকদের নেতৃত্বে বাড়ি বাড়ি ভেরিফিকেশন করি। জুন ও জুলাই মাসের ৩১ তারিখ পর্যন্ত আবেদনের পোর্টাল চালু ছিল। এবং এখানে প্রায় ১ কোটি ৭০ লক্ষ বা তার থেকে কিছু বেশি তাঁরা আবেদন করে। এর মধ্যে জুলাই মাসের প্রাপকরাও ছিল। অনেকের না পাওয়ার অভিযোগও ছিল। অনেকের অভিযোগ ছিল, যাঁরা যোগ্য নয়, তাদেরও দিয়ে দেওয়া হয়েছে।"

সেপ্টেম্বর থেকে মাসের দ্বিতীয় সপ্তাহেই মিলবে টাকা, ১২ অগস্টের সভা থেকে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "তাই আমরা মোটামুটি একটা ভেরিফিকেশনের কাজ করছি। যে কাজ আগামিকাল পর্যন্ত আমাদের চালাতে হবে। এর মধ্যে দিয়ে ইতিমধ্যে যাঁরা ভেরিফায়েড হয়েছেন, সেই সংখ্যাটা গত মাসের থেকে অনেক বেশি। অর্থ দফতর ১৭ তারিখ থেকে তাঁদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে থাকবে। যাঁরা ভেরিফায়েড হলেন তাঁরা মাসের দ্বিতীয় সপ্তাহে এই টাকা পেয়ে যাবেন।"

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja Saptami : সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
Advertisement

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget