এক্সপ্লোর

Suvendu Adhikari: চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...

Ayushman Bharat: এদিন ছিল পশ্চিমবঙ্গ সরকারের ৯৯ তম দিন। আর সেই দিনই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে অনেক মানুষের হাতে তুলে দেওয়া হল আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ডও।

কলকাতা: অবশেষে আনুষ্ঠানিক ভাবে পশ্চিমবঙ্গে চালু হল আয়ুষ্মান ভারত (PM-JAY) যোজনা। একইসঙ্গে এদিন ছিল পশ্চিমবঙ্গ সরকারের ৯৯ তম দিন। আর সেই দিনই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে অনেক মানুষের হাতে তুলে দেওয়া হল আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ডও। এদিন মুখ্যমন্ত্রী একই সঙ্গে জানালেন স্বাস্থ্য সাথীর তুলনায় অনেক বেশি সুবিধা মিলবে এই প্রকল্পের অধীনে। একই সঙ্গে এদিন চালু হল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনাও।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, "আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাবেন ১ কোটি ৪৩ লক্ষ। জনসংখ্যা হল ৬ কোটি। এর বাইরে যাঁরা রয়েছে, অর্থাৎ ৮০ লক্ষ পরিবার, তাঁদের আমরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় নিয়ে এলাম। সুবিধা কী হবে? স্বাস্থ্য সাথীতে আপনারা পশ্চিমবঙ্গে প্রাইভেট ও সরকারি মিলিয়ে প্রায় ১ হাজার ৫০০ মতো হাসপাতালে কিছু কিছু সুবিধা পেতেন। এবার থেকে পশ্চিমবঙ্গে ১ হাজার ২৪০ টি বেসরকারি ও ৬২৭ টি সরকারি হাসপাতালে এই দুটো সুবিধাই একসঙ্গে পাবেন। এর সঙ্গে ৭০ বছরের বেশি বয়সী নাগরিকদের সকলেই এই সুযোগ পাবেন।

এবার আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার অধীনে গোটা দেশের যে কোনও জায়গায় গিয়ে চিকিৎসা করানো যাবে জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, "এই সুযোগ এতদিন ছিল পশ্চিমবঙ্গের মধ্যে। বিগত সরকার জনগণের দাবিতে একবার সিএমসি ভেলোরে ১ বছরের জন্য চালু করেছিল স্বাস্থ্য সাথীর কার্ড। পরবর্তীতে সেটাও বন্ধ হয়ে যায়। আজ যে দুটো স্কিম চালু হল, এটা ভারতের ৩৮ হাজার ৬০৪ টি হাসপাতালে আপনারা সুবিধা পাবেন। অর্থাৎ আসমুদ্র হিমাচল এই সুবিধা আপনার গ্রহণ করবেন। এর সঙ্গে ১০০ টি অমৃত ফার্মেসি, ৪৬৭ টি প্রধানমন্ত্রী জন ঔষধী যোজনা, যার আজ এগ্রিমেন্ট হল, এবং সু-দৃষ্টি কর্মসূচির মধ্যে দিয়ে চোখের চিকিৎসার ব্যাপারটা আমরা করলাম।"

এ ছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন বেশ কিছু বিষয় বেসরকারি হাসপাতালগুলো জানিয়েছে, সেই বিষয়গুলোও সরকার দেখবে। তিনি জানান, "বেসরকারি হাসপাতালগুলো একটা কথা বলেছে, যে আমরা ক্যাটাগরি বি-তে রয়েছি। অর্থাৎ, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু ও কলকাতায় সেম রেট রয়েছে। কয়েকটা ক্ষেত্রে তাদের কিছু বক্তব্য আছে। আমি কথা দিচ্ছি সরকার সেটাও বিবেচনা করবে। সুনীলজির সঙ্গে আমরা কথা বলেছি। এই কাজ আমি করব।"

আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার অধীনে আরও বাড়তি কিছু চিকিৎসাও পাওয়া যাবে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বঅললেন, "বিগত সরকারের যে স্কিম সেটা তো পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ ছিল। এবং ১ হাজার ৭০০ আইটেমের উপর চিকিৎসা পেতেন। এটা তো গোটা ভারতে পাবেন। তার সঙ্গে আরও ২৫০ টা বাড়িয়ে ১৯৫০ টা স্কিম এর মধ্যে যুক্ত হয়েছে। এমনকি ডক্টর মুখার্জী আমাকে না বলতে বলেছেন, তবুও বলছি, আপনার হাঁটু, কোমর রিপ্লেসমেন্টের সুবিধাও আপনার আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় পাবেন, এই সুযোগও রয়েছে।"

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Suvendu Adhikari: চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Advertisement

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget