Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
১৭ অগাস্ট থেকে টাকা দেওয়া শুরু হয়েছে। আজ, ২০ অগাস্টের মধ্যেই কাজ শেষ হওয়ার কথা। ফলে আজ পর্যন্ত কারও অ্যাকাউন্টে টাকা না ঢুকলে কী করণীয় ?

কলকাতা : অন্নপূর্ণা যোজনা নিয়ে উপভোক্তাদের জন্য এল বড় আপডেট। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ২০ অগাস্টের মধ্যে ১ কোটি ৪৫ লক্ষ আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছে যাওয়ার কথা। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম পর্বে প্রায় ১ কোটি ৬২ লক্ষ আবেদন যাচাই করা হয়েছে। যাচাইয়ের পর প্রায় ১৭ লক্ষ আবেদন বাতিল হয়েছে। তাতে এই দফায় উপভোক্তার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪৫ লক্ষ।
যাঁদের আবেদন যাচাইয়ের পর যোগ্য হিসেবে বিবেচিত হয়েছে, তাঁরা আজ , ২০ অগাস্টের মধ্যেই অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা পেয়ে যেতে পারেন। ১৭ অগাস্ট থেকে টাকা দেওয়া শুরু হয়েছে। আজ, ২০ অগাস্টের মধ্যেই কাজ শেষ হওয়ার কথা। ফলে আজ পর্যন্ত কারও অ্যাকাউন্টে টাকা না ঢুকলেও সঙ্গে সঙ্গে আতঙ্কিত হওয়ার কারণ নেই। প্রক্রিয়া শেষ হওয়ার সময় পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে। সরকারের তরফে আরও জানানো হয়েছে, অন্নপূর্ণা যোজনা নিয়ে মহিলাদের মধ্যে টাকা পাওয়া যাবে না বলে যে গুজব ছড়াচ্ছে, তা ঠিক নয়। যোগ্য উপভোক্তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
আজ, অর্থাৎ ২০ অগাস্টের মধ্যেও যদি কোনও যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে টাকা না পৌঁছয়, তাহলে প্রথমে নিজের আবেদন ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যাচাই করতে হবে। আবেদনটি বাতিল হয়েছে কি না, সেটিও পরে নির্দিষ্ট পোর্টালে দেখা যাবে। যাঁদের আবেদন বাতিল হয়েছে, তাঁদের জন্য ফের আবেদন করার সুযোগ থাকবে। সরকারের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট পোর্টালের ‘Social Register’ অপশনের মাধ্যমে পুনরায় আবেদন করা যাবে। সেই আবেদন ফের জেলাশাসক স্তরে ফের যাচাই করা হবে। যোগ্যতার ক্ষেত্রে কোনও সমস্যা না থাকলে আবেদনকারী প্রকল্পের সুবিধা পেতে পারেন নতুন করে আবেদন করলে। সরকারের তরফে জানানো হয়েছে, ২০ অগাস্টের মধ্যে টাকা না-পেলে, ফের আবেদন করার সুযোগ পাবেন।
সরকারের নিয়ম অনুযায়ী, পরিবারের আয় ও আবেদনকারীর আর্থিক অবস্থার পাশাপাশি জমির মালিকানার মতো বিষয়ও যোগ্যতা নির্ধারণে বিবেচনা করা হচ্ছে। যাঁদের নির্ধারিত সীমার বেশি মাসিক বা পারিবারিক আয় রয়েছে, তাঁরা প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়তে পারেন। একইভাবে নির্দিষ্ট পুরনিগম এলাকায় জমির মালিকানার ক্ষেত্রেও শর্ত রয়েছে। বাড়িতে ঘরের সংখ্যাও টাকা পাওয়ার ক্ষেত্রে একটি নির্ণায়ক হতে পারে। তবে গ্রামীণ এলাকার মহিলাদের ক্ষেত্রে এই মানদণ্ডটি রাখা হচ্ছে না।
তবে কারও আবেদন বাতিল হলেও সেটিই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। নির্দিষ্ট পোর্টালে পুনরায় আবেদন বা অভিযোগ জানানোর সুযোগ থাকবে। পরবর্তী যাচাইয়ে যোগ্য প্রমাণিত হলে প্রকল্পের সুবিধা পাওয়ার রাস্তা খোলা থাকবে। তাই আজ ২০ অগস্টের মধ্যে টাকা না ঢুকলে প্রথমেই আতঙ্কিত না হয়ে নিজের আবেদনটির স্ট্যাটাস ও যোগ্যতার বিষয়টি যাচাই করুন। যোগ্য হয়েও টাকা না পেলে পোর্টালের মাধ্যমে অভিযোগ বা পুনরায় আবেদনের সুযোগ নেওয়া যাবে।
Before You Go
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬






















