এক্সপ্লোর

Coochbehar Flight: কোচবিহার-কলকাতা জুড়বে আরও একটি বিমান! পুজোর পরেই চালু?

Coochbehar Kolkata Flight:এবারও উড়ান চালুর কৃতিত্ব কার, তা নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয়েছে দড়ি টানাটানি।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কলকাতা থেকে কোচবিহার আরও একটি উড়ান চালু হওয়ার অপেক্ষা। পুজোর পরেই চালু হতে চলেছে কলকাতা-কোচবিহার ও কোচবিহার-গুয়াহাটি উড়ান। গতবারের মতোই এবারও উড়ান চালুর কৃতিত্ব কার, তা নিয়ে বিজেপি (BJP) ও তৃণমূলের (TMC) মধ্যে শুরু হয়েছে দড়ি টানাটানি। (Coochbehar Kolkata Flight) 

কোচবিহার থেকে কলকাতা- এবার চালু হচ্ছে দ্বিতীয় উড়ান। মাত্র ৭ মাসের মধ্যে কোচবিহার থেকে কলকাতা, আরও একটি উড়ান চালু হতে চলেছে। সড়কপথে কোচবিহার থেকে কলকাতা দূরত্ব ৭০০ কিলোমিটার। ট্রেনে এই পথ পেরোতে সময় লাগে ১৩-১৪ ঘণ্টা। আর আকাশপথে লাগবে ২ ঘণ্টা।

মঙ্গলবার দ্বিতীয় উড়ান চালু করা নিয়ে জেলাশাসকের দফতরে বৈঠক হয়। বৈঠক শেষে আশার কথা শোনা যায় জেলাশাসকের মুখে। কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, 'বিমান চালুর ব্যাপারে কথা হয়েছে, এটা বেশি আসনের হবে, তাড়াতাড়ি চালু হয়েছে, ফেব্রুয়ারিতে আরেকটি চালু হয়েছিল, তার পাশাপাশি এটা চলবে।'
 
জেলা প্রশাসন সূত্রে খবর, কোচবিহার থেকে কলকাতা ও কোচবিহার থেকে গুয়াহাটি ২০ আসনের উড়ান চালু হতে চলেছে। এর আগে ৯৪ সাল পর্যন্ত কোচবিহার থেকে কলকাতা উড়ান চালু ছিল। তৃণমূল ক্ষমতায় আসার পর চালু হয়েও তা বন্ধ হয়ে যায়।

চলতি বছরের ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় উড়ান প্রকল্পের মাধ্যমে ফের এই রুটে বিমান চলাচল শুরু হয়। এখন সপ্তাহে প্রতিদিনই ৯ আসনের বিমান চলাচল করে। এবার কোচবিহার দ্বিতীয় উড়ান চালু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান। কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, 'এখান থেকে অনেক মানুষ বিমানে যেতে চায়, কোচবিহার-গুয়াহাটি আগে থেকে চালু হওয়ার কথা ছিল। ওটাও চালু হোক বলেছি)

উড়ান চালুর কৃতিত্ব নিয়ে শুরু হয়েছে তরজাও। কোচবিহার বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু, 'রাজ্য সরকার চেষ্টা করেও চালাতে পারেনি। নিশীথের উদ্যোগে বিমান চলছে। এটা লোকসভা ভোটের আগে চমক দেওয়ার চেষ্টা। তৃণমূলের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, 'উড়ান রিজিওনাল কানেক্টিভিটি স্কিমে চালু হয়েছে। রাজ্য সরকারের একটা বড় ভূমিকা রয়েছে। বিজেপির এক-দুজন নেতা কৃতিত্ব নেবে সেটা মানুষকে বোকা বানানো।'

জেলা প্রশাসন সূত্রে খবর, কোচবিহার থেকে দ্বিতীয় উড়ান চালু করা নিয়ে ইতিমধ্যেই বেসরকারি উড়ান সংস্থার সঙ্গে কথা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে পুজোর পরেই পরিষেবা চালু হতে পারে।

আরও পড়ুন: ৪৫৪-২ ভোটে লোকসভায় পাশ মহিলা সংরক্ষণ বিল
 

সেরা শিরোনাম

West Bengal News Live : গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget