এক্সপ্লোর

Anubrata Mandal : অনুব্রত-কন্যাকে আজ ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব ইডির

ED : গতকালের মতোই আজও ফের সায়গলের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা বলেও সূত্রের খবর।

প্রকাশ সিনহা, নয়াদিল্লি : বুধবারের পর বৃহস্পতিবারও। গতকালের পর আজ ফের অনুব্রত-কন্যা (Daughter of Anubrata Mandal) সুকন্যা মণ্ডলকে তলব ইডির। দিল্লিতে ইডির (ED) সদর দফতরে সুকন্যাকে আজ ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। পাশাপাশি তলব করা হয়েছে অনুব্রতর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিকেও। সূত্রের খবর, গতকাল জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় ফের তলব করা হয়েছে। গতকালের মতোই আজও ফের সায়গলের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা বলেও সূত্রের খবর।

৮ ঘণ্টাও বেশি জেরা

বুধবার অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে ৮ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে ED। অনুব্রত কন্যা ও অনুব্রতর’র দেহরক্ষী সায়গল হোসেনকেও দিল্লিতে মুখোমুখি বসিয়েও চলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জেরা।

'সুকন্যা'-সমৃদ্ধির উৎস কী?

সূত্রের দাবি, বোলপুরের ANM অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেডের অন্যতম ডিরেক্টর সুকন্যা মণ্ডল। বোলপুরের কালিকাপুরের হারাধন মণ্ডল রোডে যে ঠিকানায় এই কোম্পানির রেজিস্ট্রেশন করা হয়েছে, সেটা হল ভোলে ব্যম রাইস মিলের। সূত্রের দাবি, এই রাইস মিলের মালিক মণ্ডল পরিবার। এটা ছাড়াও, সুকন্যার নামে আরও ১০টি জমির ডিড বা চুক্তিপত্র পাওয়া গেছে। সূত্রের দাবি, এই সম্পত্তিগুলির মধ্যে ৩টি কেনা হয়েছে ভোলে বোম রাইস মিলের নামে। যেখানে সুকন্যাকে পার্টনার হিসাবে দেখানো হয়েছে।

পেশায় স্কুল শিক্ষিকা সুকন্যা মণ্ডলের কী করে এত সম্পত্তি হল? কোথা থেকে ব্যাঙ্কে কোটি কোটি টাকা জমালেন? কোথা থেকে এই টাকা এল? নেপথ্যে কী? গরু পাচারের টাকা? এই বিষয়গুলো জানতে চান ED’র তদন্তকারীরা। সূত্রের খবর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ বিভিন্ন নথি ED’র কাছে জমা দিয়েছেন সুকন্যা।

অনুব্রত ঘনিষ্ঠকে তলব সিবিআইয়ের

এদিকে, গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ কেরিম খানকে আজ ফের তলব করেছে সিবিআই। বৃহস্পতিবার তাঁকে কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। সিবিআই সূত্রে দাবি, এর আগের বার কেরিমকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য মেলে, তার সঙ্গে অন্যান্যদের বয়ানে অসঙ্গতি মিলেছে। সেই সূত্রেই অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে ফের তলব। এর আগে কেরিমের বাড়িতেও তল্লাশি চালিয়েছে সিবিআই। তৃণমূল নেতা কেরিম খান বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ।  

আরও পড়ুন- বাংলার পুজোর রেশের মাঝেই চেন্নাইয়ে রাজ্যপালের বাড়িতে বাদ্যযন্ত্র বাজালেন মমতা

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget