এক্সপ্লোর

Cattle Smuggling Case: মৃত ব্যক্তির বয়ান রেকর্ড কোন মন্ত্রে! সিবিআই-এর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ অনুব্রতর আইনজীবীর

Anubrata Mandal: শেষমেশ জামিন পাননি অনুব্রত। ১১ নভেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে। 

আসানসোল: গরুপাচার মামলার (Cattle Smuggling Case) তদন্ত নিয়ে এ বার আদালতে প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। তদন্ত শেষ করতে কত সময় লাগবে? সিবিআই-কে প্রশ্ন আসানসোল আদালতের (Asansol Court)। জবাবে সিবিআই জানাল, যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করার চেষ্টা করছে তারা। শনিবার আদালতে ফের পেশ করা হয় বীরভূমের তৃণমূল (TMC) সভাপতি অনুব্রত মণ্ডলকে। তাঁর জামিনের আবেদনের শুনানি চলাকালীনই প্রশ্নের মুখে পড়ে সিবিআই। যদিও শেষমেশ জামিন পাননি অনুব্রত। ১১ নভেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে। 

তদন্ত শেষ করতে আরও কতদিন, আদালতে প্রশ্নের মুখে সিবিআই

শনিবার আদালতে ফের অনুব্রতর জামিনের আর্জি জানান তাঁর আইনজীবী। কিন্তু তার তীব্র বিরোধিতা করে সিবিআই। তারা জানায়, অনুব্রত প্রভাবশালী ব্যক্তি। জেল থেকে ছাড়া পেলে, বাইরে থেকে তদন্তকে প্রভাবিত করতে পারেন তিনি। তাই তাঁকে জেলে রেখেই তদন্ত চালিয়ে যাওয়া কাম্য। এর পাল্টা সআই-এর বিরুিদ্ধে মারাত্মক অভিযোগ করেন অনুব্রতর আইনজীবী। তিনি জানান, সিবিআই চায়, হয় অনুব্রত শিবির পাল্টান, না হয় রাজনীতি থেকে সন্ন্যাস নিন। যত দিন না দু'টোর মধ্যে একটি করছেন তিনি, তত দিন তাঁকে প্রভাবশালী বলে যাওয়া হবে। 

এ দিন আদালতে সওয়াল জবাব চলাকালীন আরও মারাত্মক অভিযোগ করেন অনুব্রতর আইনজীবী। তিনি জানান, চার্জশিটে ৯৫ জন সাক্ষীর উল্লেখ করেছে সিবিআই। এর মধ্য়ে ৮৫ নম্বরে থাকা ব্যক্তি মৃত। কী করে মৃত ব্যক্তির বয়ান নিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা, প্রশ্ন তোলেন অনুব্রতর আইনজীবীরা। জবাবে সিবিআই জানায়, চার্জশিট জমা দেওয়ার পরও অনেক সাক্ষ্য-প্রমাণ গ্রহণ করেছেন তাঁরা। তদন্ত ঠিক পথেই এগোচ্ছে। 

আরও পড়ুন: Cattle Smuggling Case: ১১ নভেম্বর পরবর্তী শুনানি, ততদিন জেলেই অনুব্রত, আদালতে প্রশ্নের মুখে পড়ল সিবিআই

অনুব্রতর আইনজীবী আদালতে জানান, এখনও পর্যন্ত পাঁচটি চার্জশিট জমা দিয়েছে সিবিআই। প্রতিক্ষেত্রেই পরবর্তী বিচার প্রক্রিয়া শুরুর কথা বলা হয়েছে। অথচ এখন বলছেন, তদন্তের জন্য অনুব্রতকে জেলে রাখা প্রয়োজন। কিন্তু একবার বিচার প্রক্রিয়া শুরুর পর তদন্ত চলবে কী করে! তাহলে কি তদন্ত প্রক্রিয়া অনন্তকাল ধরে চলবে! তাতেই সিবিআই-কে তদন্তের সময়সীমা নিয়ে প্রশ্ন করে বিচারপতি। বিচারপতি জানতে চান, তদন্ত শেষ করতে ঠিক কত সময় লাগতে পারে সিবিআই-এর। জবাবে কেন্দ্রীয় গোয়েন্দারা জানান, দ্রুত শেষ করতে চাইছেন তাঁরা। অনুব্রত কী ভাবে প্রভাব বিস্তার করতে পারেন বলে আশঙ্কা করছেন তাঁরা, জানতে চান বিচারক। সিবিআই জানায়, চার্জশিট জমা দেওয়ার পরও কয়েক জনের বয়ান মিলেছে। তাতে অনুব্রত প্রভাব খাটাতে পারেন বলে যথেষ্ট তথ্য-প্রমাণ তাদের হাতে রয়েছে বলে জানায় সিবিআই।

সিবিআই-এর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ অনুব্রতর আইনজীবীর

অনুব্রত একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, পদে ছিলেন, তাই তিনি প্রভাবশালী বলে সিবিআই চার্জশিটে বলা হয়েছিল। তা নিয়েও এ দিন কেন্দ্রীয় গোয়েন্দাদের ভূমিকায় প্রশ্ন তোলেন অনুব্রতর আইনজীবী। সংবাদমাধ্যমেও তিনি বলেন, "কে কোন দল করবেন, সেটা তাঁর নিজস্ব ব্যাপার। এই প্রথম দেখলাম সিবিআই কোনও দলের নাম নিচ্ছে। তাহলে তো অন্য দলে যেতে হয় বা রাজনীতি থেকে সন্ন্যাস নিতে হয়! এই পয়েন্টে গেল কেন ওরা!" এক দিকে সিবিআই অনুব্রতকে প্রভাবশালী বলছে, একই সঙ্গে অপরাধের যোগ নেই এমন প্রশ্নও করা হচ্ছে, আবার অসহযোগিতার অভিযোগ তুলছে, তা কী করে সম্ভব, এই প্রশ্নও তোলেন অনুব্রতর আইনজীবী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Suvendu Adhikari : 'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget