এক্সপ্লোর

Cattle Smuggling Case: ১১ নভেম্বর পরবর্তী শুনানি, ততদিন জেলেই অনুব্রত, আদালতে প্রশ্নের মুখে পড়ল সিবিআই

Anubrata Mandal: তদন্ত শেষ করতে কত সময় লাগবে? সিবিআইকে প্রশ্ন আসানসোল আদালতের। 

আসানসোল: গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) জামিন পেলেন না বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। আগামী ১১ নভেম্বর মামলার পরবর্তী শুনানি। তত দিন পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে তাঁকে। তবে আদালতে এ দিন রপ্রশ্নের মুখে পড়ল মুখে পড়ল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও (CBI)। তদন্ত শেষ করতে কত সময় লাগবে? সিবিআইকে প্রশ্ন আসানসোল আদালতের। 

ফের জামিনের আর্জি খারিজ অনুব্রতর, আপপতত জেল হেফাজতেই

গত ১১ অগাস্ট গরুপাচার মামলায় CBI-এর হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। বর্তমানে অনুব্রতর ঠিকানা, আসানসোল জেল। এই দুই মাসের  জেলজীবনে ৯ কেজি ওজন কমেছে অনুব্রতর। তবে চিকিত্‍সকরা জানান, তাঁর নতুন করে কোনও শারীরিক সমস্যা নেই। আগের ওষুধই চলছে। সেই আবহেই শনিবার ফের আসানসোল CBI কোর্টে তোলা হয় তাঁকে। 

শনিবার আদালতে অনুব্রতর জামিনের আর্জি জানান তাঁর আইনজীবী। কিন্তু তার বিরেধিতা করে সিবিআই জানায়, অনুব্রত প্রভাবশালী ব্যক্তি। জেল থেকে ছাড়া পেলে তদন্তকে প্রভাবিত করতে পারেন। তাই তাঁকে হেফাজতে রাখা উচিত। এর পর দীর্ঘ সওয়াল-জবাবের পর অনুব্রতর জামিনের আর্জি খারিজ হয়ে যায়। আগামী ১১ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তত দিন জেলেই থাকতে হবে অনুব্রতকে। 

আরও পড়ুন: Cattle Smuggling Case: ৯ কোটি মূলধনে লাভের অঙ্ক ৯০ কোটি! গরুপাচারের টাকাই কি এনামুলের তিন ভাগ্নের সংস্থায়, তদন্তে সিআইডি

এ দিন আদালতে প্রশ্নের মুখে পড়ে সিবিআই-ও। বিচারক জানতে চান, কত দিনের মধ্যে তদন্ত শেষ করতে পারবে সিবিআই। কিন্তু তার সদুত্তর দিতে পারেননি কেন্দ্রীয় গোয়েন্দারা। শীঘ্রই তদন্ত নিষ্পত্তির চেষ্টা করবেন বলে জানান তাঁরা। কিন্তু অনুব্রতর আইনজীবী বিস্ফোরক অভিযোগ আনেন। তাঁর দাবি ছিল, চার্জশিটে এমন ব্যক্তির নাম রেখেছে সিবিআই, যিনি মারা গিয়েছেন। কোন মন্ত্রবলে সিবিআই তাঁর বয়ান নিল, জানতে চান তিনি। হয় অনুব্রত শিবির পাল্টান, নয়ত রাজনীতি থেকে সন্ন্যাস নিন, সিবিআই এমনটাই চাইছেন বলেও দাবি করেন তিনি।

আদালতে প্রশ্নের মুখে পড়ল সিবিআই-ও

সওয়াল জবাব চলাকালীন, এ দিন আগাগোড়া এজলাসেই উপস্থিত ছিলেন অনুব্রত। মাঝে মধ্যে আইনজীবীর সঙ্গে কথাও বলতে দেখা যায় তাঁকে। জামিনের আর্জি খারিজ হয়ে যাওয়ার পর আদালত থেকে বেরিয়ে গাড়িতে ওঠেন তিনি। মেয়ে সুকন্যাকে তলব নিয়ে প্রশ্ন করলেও, জবাব দেননি তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Updates: বুলডোজারে গুঁড়িয়ে গেল অভিষেকের আমতলার কার্যালয়, কেন্দ্রীয় বাহিনী নিয়ে অ্যাকশনে পুলিশ!
বুলডোজারে গুঁড়িয়ে গেল অভিষেকের আমতলার কার্যালয়, কেন্দ্রীয় বাহিনী নিয়ে অ্যাকশনে পুলিশ!
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
Amit Shah: অনুপ্রবেশ ঠেকাতে উত্তরকন্যার বৈঠকে এবার বড় নির্দেশ অমিত শাহর,
অনুপ্রবেশ ঠেকাতে উত্তরকন্যার বৈঠকে এবার বড় নির্দেশ অমিত শাহর, "অবৈধভাবে যারা অনুপ্রবেশ করেছেন, তাঁদের.."
Rajarhat Blast: সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget