এক্সপ্লোর

Cattle Smuggling Case: পাঁচ ঘণ্টার ম্যারাথন জেরা, গরুপাচার মামলায় গ্রেফতার অনুব্রতর দেহরক্ষী সায়গল

Anubrata Mandal Update: এর আগে মঙ্গলবারও সায়গলকে জেরা করে সিবিআই। এই নিয়ে তাঁকে ৫ বার জিজ্ঞাসাবাদ করা হয়।

কলকাতা: গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) গ্রেফতার হলেন অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) দেহরক্ষী সায়গল হোসেন (Saigal Hossain)। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। বৃহস্পতিবার তাঁকে ফের একদফা জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা সূত্রে খবর, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় গ্রেফতার করা হয়েছে সায়গলকে। তাঁর বয়ানে অসঙ্গতিও মিলেছে বলে জানা গিয়েছে। 

গরুপাচার মামলায় গ্রেফতার অনুব্রতর দেহরক্ষী

বৃহস্পতিবার দুপুর ২টো বেজে ২২ মিনিটে আইনজীবী সঞ্জীব দাঁয়ের সঙ্গে  সিবিআই-এর ডাকে নিজাম প্যালেসে ঢোকেন সায়গল। সায়গলের বয়ানে একাধিক অসঙ্গতি থাকার অভিযোগ। আয়ের সঙ্গে সম্পত্তির হিসেব দেখাতে পারেননি বলে দাবি গোয়েন্দা সূত্রের। কিছু ক্ষণের মধ্যেই তাঁকে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখান থেকে ফের নিজাম প্যালেসে এনে জিজ্ঞাসাবাদ চলবে। তার পর শুক্রবার তাঁকে আসানসোল সিবিআই আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, সায়গলের নামে একাধিক অ্যাকাউন্ট, একাধিক জমির দলিল পাওয়া গিয়েছে, যার সঙ্গে তাঁর বেতনের কোনও সামঞ্জস্য নেই।

আরও পড়ুন: CM- Governor Meet : রাজ্যপালের সঙ্গে দেখা, নিজের আঁকা ছবি উপহার মুখ্যমন্ত্রীর

এর আগে মঙ্গলবারও সায়গলকে জেরা করে সিবিআই। এই নিয়ে তাঁকে ৫ বার জিজ্ঞাসাবাদ করা হয়। গত সপ্তাহে তাঁর মুর্শিদাবাদের ডোমকলের বাড়িতে তল্লাশি চালানো হয়। প্রায় ১৫ ঘণ্টা তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেখানে প্রায় সাড়ে সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। বেশ কিছু নথিও বাজেয়াপ্তও করা হয়। বাজেয়াপ্ত করা হয় একাধিক সম্পত্তিও। এর পর দুর্গাপুরেও সিবিআই-এর অস্থায়ী শিবিরে দু'দফায় জেরা করা হয় সায়গলকে।  গরুপাচারের টাকায় কারা লাভবান হন, তাঁর কী ভূমিকা, টাকার উৎস কী, তাঁর হাত দিয়ে কোথাও টাকা পাঠানো হয়েছিল কিনা, জিজ্ঞাসাবাদ করা হয় সায়গলকে। এর আগে একাধিক ব্যক্তিকে জেরার সময় বার বার সায়গলের নাম উঠে এসেছে জানা গিয়েছে। তাই মামলায় তাঁর ভূমিকাকে গুরুত্ব দিয়ে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

সায়গলের গ্রেফতারি নিয়ে রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "সিবিআই নিজের মতো করে তদন্ত চাইছে। বাংলার মানুষ চান, সত্য সামনে আসুক। তদন্ত দ্রুত শেষ হোক। সিবিআই-এর তরফএে তৎপরতা বেড়েছে। আবার তাতেও মুশকিল। তাহলেই বলবে রাজনৈতিক প্রতিহিংসা। আবার শ্লথ হলে বলবে গটআপ কেস। শুনতে শুনতে ক্লান্ত আমরা। তবে আমরা এই তদন্তের শেষ দেখতে চাই।"

অনুব্রতকেও জেরা করেছেন গোয়েন্দারা

গরুপাচার মামলায় এর আগে অনুব্রতকেও জেরা করেছে সিবিআই। বিএসএফ আধিকারিক সতীশ কুমার, এনামুল হককেও গ্রেফতার করা হয়। এই মামলায় বাংলার আরও অনেক হেভিওয়েট নেতা এমনকি বিশিষ্ট জনেদের সংযোগ রয়েছে বলে দাবি গোয়েন্দা সূত্রের। 

সেরা শিরোনাম

Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Hooghly News: তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা

ভিডিও

Sukanta Majumder:
Sitalkuchi Bridge Collapse: ব্রিজের উপর গাড়ি উঠতেই আচমকা ভেঙে যায় ব্রিজ! শীতলকুচিতে দুর্ঘটনা
Kolkata News : টালিগঞ্জে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা। BJP Government Live
India Energy Week: ইন্ডিয়া এনার্জি উইকের অনুষ্ঠানে যোগ দিতে আগামী বছর জানুয়ারিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী
Titagarh News: 'বেআইনিভাবে' আধার-ভোটার তৈরির চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget