এক্সপ্লোর

CM- Governor Meet : রাজ্যপালের সঙ্গে দেখা, নিজের আঁকা ছবি উপহার মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee Meets Jagdeep Dhankar : কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে নিয়ে এদিন রাজভবনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা : রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী তাঁর আঁকা একটি ছবি উপহারও দেন রাজ্যপালকে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে নিয়ে এদিন রাজভবনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) সঙ্গে আলাপ-আলোচনার পর তাঁকে নিজের হাতে আঁকা ছবি উপহারও দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। যে উপহার পেয়ে যে তিনি খুব খুশি, সোশাল মিডিয়ায় তা প্রকাশও করেছেন রাজ্যপাল। পাশাপাশি সস্ত্রীক ধন্যবাদও জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে।

বারবার একাধিক ইস্যুতে রাজ্য-রাজ্যপালের সংঘাত চলে এসেছে প্রকাশ্যে। এই মুহূর্তে, রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে সেই পদে বসানোর প্রস্তাব পাশ করছে রাজ্যের মন্ত্রীসভা। কয়েকদিন আগেই রাজস্থানে গিয়ে পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলার অবস্থা নিয়ে সমালোচনার সুর শোনা গিয়েছিল রাজ্যপালের গলাতেও। সেই সংঘাতের আবহের মাঝে এভাবে সৌজন্য ছবি উপহার।

 

বৃহস্পতিবার বিকেলে রাজভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে তিনি যখন রাজভবনে তখন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে রাজভবনের সামনে এসএলএসটি চাকরি প্রার্থীদের জমায়েত করেছিলেন।

প্রসঙ্গত, আচার্য বিতর্কের পাশাপাশি ক'দিন আগেই রাজস্থানে গিয়ে বঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল।

কী বলেছিলেন রাজ্যপাল: রাজস্থানের অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনখড়ের দাবি করেন, রাজ্যপাল হিসেবে শোচনীয় পরিস্থিতির সাক্ষী হতে হয়েছে তাঁকে। ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়েও সরব হয়েছেন রাজ্যপাল।  তিনি বলেন, 'বাংলায় শাসন ব্যবস্থা চিন্তার বিষয়। বাংলায় আইনের শাসন নেই। শাসকের আইন নেই। ভোটের পর যে হিংসা হয়েছে। প্রজাতান্ত্রিক ব্যবস্থায় ভোট দেওয়ার পরিণাম মৃত্যু দেখেছি।'

যা নিয়ে ফের একবার রাজ্যের সঙ্গে তাঁর বিরোধ বাঁধে। 'বাংলাকে অপমান করতে শুরু করেছেন। রাজ্যপালের পদের সম্মান ধুলোয় লুটিয়ে, রাজ্যপালের পদের রক্ষাকবচ নিয়ে উনি বাংলার অসম্মান করছেন। উনি বাংলার অন্তরাত্মাকে আঘাত করছেন।' বলে আক্রমণ শানিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

আরও পড়ুন- আচার্যর পর এবার কি ভিজিটর পদ থেকেও সরানো হবে রাজ্যপালকে? মিলেছে নবান্নের সবুজ সঙ্কেত

সেরা শিরোনাম

Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্তর মেয়েকে বদলি, যোগ্যতার চেয়ে বেশি পাওয়া বেতন ফেরতের নির্দেশ?
স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্তর মেয়েকে বদলি, যোগ্যতার চেয়ে বেশি পাওয়া বেতন ফেরতের নির্দেশ?
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Weather Forecast: কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির তুমুল দাপট, জারি কমলা সতর্কতা, বানভাসি পরিস্থিতি হতে পারে কলকাতা-সহ এই জেলাগুলিতে
কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির তুমুল দাপট, জারি কমলা সতর্কতা, বানভাসি পরিস্থিতি হতে পারে কলকাতা-সহ এই জেলাগুলিতে

ভিডিও

Suvendu Adhikari: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
WB Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্ত SP দাসের মেয়েকে বদলি
Weather News: দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের ভ্রুকুটি, সপ্তাহান্তে ভারী বৃষ্টি?
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Embed widget