এক্সপ্লোর

Cattle Smuggling Case: বীরভূমের ত্রিসীমানায় যাবেন না, বাড়ি নেবেন নিজাম প্যালেসের পাশে, জানিয়েও জামিন পেলেন না অনুব্রত

Anubrata Mandal: বুধবার ফের আসানসোল বিশেষ সিবিআই আদালতে তোলা হয় অনুব্রতকে। সেখানে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে  জামিনের আর্জি জানান অনুব্রতর আইনজীবী।

কলকাতা: বার বার তলব করা সত্ত্বেও হাজিরা এড়িয়েছেন বীরভূমের তৃণমূল সভাপতি (TMC)। গরুপাচার মামলায় বার বার তা তুলে ধরেছে সিবিআই (CBI)। আদালতে দাঁড়িয়ে এ বার কার্যতই গোয়েন্দাদের অসন্তোষের দূর করতে উদ্যোগী হলেন অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) আইনজীবী। অসুস্থতার কারণ দেখিয়ে অনুব্রতর জামিনের আবেদন করেন তিনি। তাতে জানান, প্রয়োজনে নিজাম প্যালেসের পাশেই বাড়ি ভাড়া নিয়ে থাকবেন তাঁর মক্কেল। 

ফের জামিনের আর্জি খারিজ অনুব্রতর, ১৪ দিনের জেল হেফাজত

বুধবার ফের আসানসোল বিশেষ সিবিআই আদালতে তোলা হয় অনুব্রতকে। সেখানে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে  জামিনের আর্জি জানান অনুব্রতর আইনজীবী। এজলাসে রাখা হয় অক্সিজেন সিলিন্ডারও। কিন্তু অনুব্রতর জামিনের তীব্র বিরোধিতা করে সিবিআই-এর আইনজীবী। গরুপাচার মামলায় বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেন। আরও ১৪ দিন তাঁকে হেফাজতে রাখার আর্জি জানান।

তাতে দমে না গিয়ে জামিনের পক্ষে জোরাল সওয়াল শুরু করেন অনুব্রতর আইনজীবী। বলেন, "মক্কেলের বয়স ৬৫। সিওপিডি সহ অনেক শারীরিক সমস্যা। প্রয়োজনে নিজাম প্যালেসের পাশেই বাড়ি ভাড়া নিয়ে থাকবেন। বীরভূমের ত্রিসীমানায় ঢুকবেন না। ওঁকে শর্তাধীন জামিন দেওয়া হোক।" জামিন না হলে ৪৮ ঘণ্টা পর পর স্বাস্থ্যপরীক্ষার কথাও বলা হয়। 

তাতে যদিও সুবিধা হয়নি। বরং একবার ফের অনুব্রতর জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে আদালতে। তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর অনুব্রতকে ফের পেশ করার নির্দেশ দিয়েছে আদালত। 

আরও পড়ুন: Cattle Smuggling Case: বৃহত্তর ষড়যন্ত্রের তত্ত্ব দিল সিবিআই; হিসাব বহির্ভূত সম্পত্তি পেলে পেনাল্টি দিতে পারি: অনুব্রত

অনুব্রতর জামিনের বিরোধিতা করতে গিয়ে এ দিন সিবিআই-এর আইনজীবী বলেন, "এটা একটা চেন বিজনেস, একজন নয়, অনেকে জড়িত। অনেক ষড়যন্ত্রকারী রয়েছে। এই কেলেঙ্কারিতে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে। গোটা কেলেঙ্কারিতে পরিবহণের ভূমিকা উল্লেখযোগ্য। গরুপাচারের ক্ষেত্রে আমরা অনেকের জবানবন্দি রেকর্ড করেছি। সেখানেই প্রধান নাম উঠে এসেছে অনুব্রতর। বিএসএফ-এর ভূমিকা নিয়েও সিবিআই তদন্ত করছে, একজন গ্রেফতার হয়েছে। অনেক সরকারি কর্মচারীর ভূমিকা পেয়েছে সিবিআই। হাট থেকে গরু নিয়ে গিয়ে সীমান্তে পাচার করা হয়েছে। এনামুল হক মাস্টারমাইন্ড, তাঁর বয়ান সায়গলের বিরুদ্ধে। সায়গল অনুব্রতর নির্দেশেই টাকা পেতেন।"

সিবিআই-এর আইনজীবী আরও বলেন, "এটা ন্যাশনাল ক্রাইম, ছোটখাটো ক্রাইম নয়। পাচারের জন্য ট্রাকে গরু নিয়ে যাওয়া হত। অনুব্রতর ভূমিকা এখানে অনেক বড়। প্রচুর টাকা নিয়েছেন, মেয়ে ও আত্মীয়দের নামে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন। অনুব্রত প্রভাবশালী, কোনও সহযোগিতা করেননি, নোটিস উপেক্ষা করেছেন। হেফাজতের ১৪ দিনেও কোনও সহযোগিতা করেননি। ডাক্তারকে ভুয়ো সার্টিফিকেট দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে। বোঝাই যাচ্ছে তাঁর প্রভাব, অথচ তিনি কোনও পদে নেই।  শুধু শাসকদলের জেলা সভাপতি।" 

৭ সেপ্টেম্বর ফের আদালতে পেশ করতে হবে অনুব্রতকে

যদিও অনুব্রতর আইনজীবীর দাবি ছিল, শুধু সন্দেহের বশে অনুব্রতকে হেফাজতে রাখতে চাইছে সিবিআই। অনুব্রতকে নিশানা করে তদন্ত করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশে তদন্ত করছে সিবিআই। অনুব্রত একটি দল করেন বলেই তাঁকে নিশানা করা হচ্ছে।  তবে শেষমেশ অনুব্রতর জেল হেফাজতেরই নির্দেশ দেয় সিবিআই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget