এক্সপ্লোর

Anubrata Mondal : অনুব্রত নেই, খাঁ খাঁ করছে বাড়ি, দরজায় ঘুরছে গরু

Anubrata Mondal Live : বাড়ির চত্বর পুরোপুরি ফাঁকা। শুধু কয়েকজন পুলিশ কর্মী রয়েছেন পাহারায়।

আবীর ইসলাম, বীরভূম :  বাড়ির মালিক সিবিআই হেফাজতে। রয়েছেন নিজাম প্যালেসে। বীরভূমের বোলপুরে নিচুপটি এলাকায় অনুব্রত মণ্ডলের বাড়ি এখন ফাঁকা। 

শুনশান কেষ্টর বাড়ি
স্থানীয় বাসিন্দাদের দাবি, অনুব্রত মণ্ডল বাড়িতে থাকলে রাস্তায় গাড়ি, মোটরবাইকের ভিড় লেগে থাকত। বিভিন্ন জায়গা থেকে সাক্ষাত্‍প্রার্থীরাও আসতেন। আজ সকালে সেই বাড়ির চত্বর পুরোপুরি ফাঁকা। শুধু কয়েকজন পুলিশ কর্মী রয়েছেন পাহারায়।

গরুপাচার মামলায় CBI-এর হাতে গ্রেফতার দোর্দণ্ডপ্রতাপ নেতা, বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।  বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে অনুব্রতর বাড়ি ঘিরে তাঁকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাঁকে ১০ দিনের CBI হেফাজতের নির্দেশ দিয়েছেন আসানসোলের CBI আদালতের বিচারক।

এর আগে অনুব্রত মণ্ডলকে দশবার তলব করেছিল CBI। তার মধ্যে ন’বারই অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি তিনি। এরপর আর দেরি করতে রাজি ছিলেন না CBI। তারপরই অনুব্রতর গড় থেকে তাঁকে নাটকীয় গ্রেফতারি করা হয়। তারপর থেকেই খাঁ খাঁ করছে বীরভূমের বাড়িটা । 
বৃহস্পতিবার অনুব্রত মণ্ডল (Anubrata Mandal Arrested) গ্রেফতার হওয়ার পর তাঁর দরজাতেই হাজির হল অবলা প্রাণী। বাড়ির দরজা তখন বন্ধ। বাইরে থেকে তালা ঝুলতে দেখা না গেলেও, ভিতর দেখে বন্ধ করে রাখা ছিল বলে ঠাহর হয়। তার সামনেই খানিক ক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একটি গরুকে। এবিপি আনন্দের ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। ভিতর থেকে সেই সময় দরজা বন্ধ ছিল বলেই ঠাহর হয়। দরজার পাশের দেওয়ালে অনুব্রতর সঙ্গে সাক্ষাতের সময়কাল, বিধি লেখা কাগজ সেঁটে রাখা ছিল। তাতে লেখা, ‘জেলা সভাপতির বাড়িতে সাক্ষাৎ করার জন্য কেউ ভিড় করবেন না। সাক্ষাৎ করার জন্য জেলা পার্টি অফিসে বেলা ৩টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত যোগাযোগ করুন’।

গরুপাচার মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার অনুব্রত

গরুপাচার মামলায় অনুব্রতর গ্রেফতারি আর তার পর পরই তাঁর দরজায় গরুর আগমন, তার নানা ব্যাখ্যাও উঠে এসেছে। কটাক্ষের সুরে বিরোধীরা বলেছেন, পাচারকারীর চোখরাঙানি নেই, তাই গরুও নিরাপদে হাওয়া খেতে বেরিয়েছে বোলপুরের রাস্তায়। ‘পাচারকারী’ অুব্রত থাকাকালীন খুঁটিতে বাঁধা পড়ে থাকতে হতো, এখন গরুর দল মুক্ত বলেও কটাক্ষ করেছেন কেউ কেউ। 
                                                                                                                                                          

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Dimagi Naxal Party : 'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget