এক্সপ্লোর

Anubrata Mondal Update: কুকথা কাণ্ডে অবশেষে হাজিরা, বোলপুর SDPO অফিসে অনুব্রত মণ্ডল

Anubrata Mondal Audio Controversy: বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় হুমকি দেওয়ার ঘটনায় অনুব্রত মণ্ডলকে দু'বার তলব করে পুলিশ। অসুস্থতার কথা বলে দু'বারই হাজিরা এড়িয়েছেন তিনি।

পার্থ প্রতিম ঘোষ, বীরভূম: SDPO অফিসে হাজির হলেন অনুব্রত মণ্ডল। বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় হুমকি দেওয়ার ঘটনায় অনুব্রত মণ্ডলকে দু'বার তলব করে পুলিশ। অসুস্থতার কথা বলে দু'বারই হাজিরা এড়িয়েছেন তিনি। কুকথা কাণ্ডের ৭ দিন পর হাজিরা দিলেন কেষ্ট।

IC-কে এই কদর্য ভাষায় হুমকি দিয়েছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলকে গত শনি ও রবিবার তলব করেছিল পুলিশ। কিন্তু, অসুস্থতার কারণ দেখিয়ে সেখানে যাননি তিনি। অথচ, শনিবারই দিব্য়ি তৃণমূলের পার্টি অফিসে পৌঁছে গেছিলেন তিনি। ঘটনার ৭ দিন পর অবশেষে বীরভূমের SDPO অফিসে হাজিরা দিলেন কেষ্ট। এদিন বেলা ৩টে ২৫ মিনিট নাগাদ SDPO অফিসে পৌঁছন তিনি। শুরু হয়েছে তাঁকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া। অনুব্রত পৌঁছানোর আগে থেকেই কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয় SDPO অফিস চত্বর। সূত্রের খবর, এদিন তিনি নিজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করে, সেখানে চলে আসেন। তবে যে পাইলট কার তিনি ব্যবহার করেন সেই গাড়িতে তিনি আসেননি। সবার চোখ এড়িয়ে এদিন অফিসে প্রবেশ করেন তিনি। SDPO অফিসের ভেতরে রয়েছে শান্তিনিকেতন থানা। পুলিশ লাইনের গেট দিয়ে শান্তিনিকেতন থানার পাশ দিয়ে গিয়ে প্রবেশ করেন SDPO অফিসে। অর্থাৎ মূল গেট নয়, পিছনের গেট দিয়ে এদিন তিনি প্রবেশ করেন। 

 বোলপুরের IC-কে কদর্য কথা। মা-স্ত্রীয়ের প্রসঙ্গ তুলে নোংরা মন্তব্য। সেখানে এমন শব্দবন্ধ ব্যবহার করেছেন অনুব্রত মণ্ডল, যা সম্প্রচারের অযোগ্য। এই ঘটনায় দুটি জামিন অযোগ্য ধারা-সহ মোট ৪টি ধারায় মামলা। ঘটনার পর গত ৭ দিন দিন ধরে অন্তরালেই ছিলেন কেষ্ট মণ্ডল। তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে পরপর দুবার পুলিশ তলব করে। পুলিশের তলব এড়িয়ে শনিবার পার্টি অফিসে হাজির ছিলেন অনুব্রত। রবিবারও তাঁকে ফের তলব করা হয়। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও হাজিরা দেননি। অসুস্থতার কথা বলে হাজিরা এড়িয়ে যান কেষ্ট। সকাল ১১টায় বোলপুরের এসডিপিও অফিসে তলব করা হয় কেষ্টকে। কিন্তু ডেডলাইন পেরিয়ে গেলেও পুলিশের দ্বিতীয় সমনে হাজিরা দেননি অনুব্রত। ওইদিন SDPO অফিসে হাজির হন কেষ্ট ঘনিষ্ঠ এক তৃণমূল নেতা ও আইনজীবী। অনুব্রত মণ্ডল বেডরেস্টে আছেন বলে বোলপুরের এসডিপিও অফিসে ৩১ মে  মেডিক্য়াল সার্টিফিকেট জমা দেন তাঁর অনুগামীরা। চিকিৎসক হিটলার চৌধুরীর দেওয়া মেডিক্যাল সার্টিফিকেট দিয়ে হাজিরা এড়িয়েছেন তিনি। যেখানে ৫ দিনের বেড রেস্ট উল্লেখ করা হয়েছে। অনুব্রত মণ্ডলকে চিকিৎসকের দেওয়া বেডরেস্টের সময়সীমা শেষ হয়েছে আজকে। এরপরই প্রশ্ন ওঠে তাহলে কী করবেন এবার অনুব্রত মণ্ডল? পুলিশের ভূমিকাই বা কী হবে? এসবের মধ্যে সংবাদমাধ্যমের চোখ এড়িয়ে SDPO অফিসে প্রবেশ করেন তৃণমূল নেতা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ED on Tulu Mondal: টুলু মণ্ডলের মামলার তথ্য ও নথি চেয়ে পাঠাল ইডি, ইতিমধ্যে গ্রেফতার টুলু আরও এক ম্যানেজার
ED on Tulu Mondal: টুলু মণ্ডলের মামলার তথ্য ও নথি চেয়ে পাঠাল ইডি, ইতিমধ্যে গ্রেফতার টুলু আরও এক ম্যানেজার
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget