এক্সপ্লোর

Anubrata Mondal : 'ভাত, মুসুরির ডাল, পোস্তর বড়া ও আলু পোস্ত', থানায় কেষ্টর মধ্যাহ্নভোজ জমজমাট

Anubrata Mondal : দুবরাজপুর থানার লকআপে প্রথম দিন কীভাবে কাটালেন অনুব্রত মণ্ডল?দুপুরে ও রাতে খেলেনই বা কী?

ভাস্কর মুখোপাধ্যায় ও এরশাদ আলম, বীরভূম :  ১১ অগাস্ট, গরুপাচার মামলায় CBI-এর হাতে গ্রেফতার হওয়ার প্রায় ৪ মাস পর, মঙ্গলবারই প্রথমবার নিজের জেলায় ফিরেছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ( Anubrata Mondal )।

সোমবার ইডির করা মামলায়, দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট যখন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে, নাটকীয়ভাবে সেদিনই দুবরাজপুর থানায় বীরভূমের তৃণমূল সভাপতির বিরুদ্ধে, এক বছর আগেকার একটি ঘটনার প্রেক্ষিতে, খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন তৃণমূল ( TMC ) কর্মী শিবঠাকুর মণ্ডল। 

সেই মামলায় মঙ্গলবার সাত সকালে আসানসোল জেল থেকে অনুব্রতকে নিয়ে বীরভূমের দুবরাজপুর আদালতে নিয়ে আসে পুলিশ। সূত্রের খবর, আসানসোল জেল থেকে সকালে স্নান করে বেরিয়েছিলেন বীরভূমের তৃণমূল সভাপতি।  দুবরাজপুর আদালত চত্বরে এসে লুচি-তরকারি দিয়ে প্রাতঃরাশ সারেন। মঙ্গলবার তৃণমূল কর্মীর দায়ের করা মামলায় অনুব্রত মণ্ডলকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় দুবরাজপুর থানায়।

আরও পড়ুন :

মুরগির দামও আগুন ! সাধারণের যন্ত্রণা বাড়িয়ে কলকাতায় কত হল দাম?

বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়ের দাবি, ' আসানসোল থেকে দুবরাজপুর আদালতে আসার পর তিনি খোশ মেজাজেই ছিলেন।তারপর যখন সাতদিনের রিমান্ড হয়, তখন দুবরাজপুর থানার লকআপে নিয়ে যাওয়া হয়। লকআপেই আছেন।'

দুবরাজপুর থানার লকআপে প্রথম দিন কীভাবে কাটালেন অনুব্রত মণ্ডল?
দুপুরে ও রাতে খেলেনই বা কী? মঙ্গলবার দুপুরে ভাত, মুসুরির ডাল, পোস্তর বড়া ও আলু পোস্ত দিয়ে মধ্যাহ্নভোজ সারেন। রাতে তাঁর মেনুতে ছিল, তিনটি রুটি, বেগুন পোড়া ও ছোলার ডাল। দুবরাজপুর থানার লকআপে অনুব্রত মণ্ডলের জন্য একজন অ্যাটেড্যান্টও রাখা হয়েছে। 

সাতদিনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষের পর অনুব্রত মণ্ডলকে ফের দুবরাজপুর আদালতে তোলা হবে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
RG Kar Case : আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget