এক্সপ্লোর

Anubrata Mondal : আজই ঘরে ফিরছেন অনুব্রত, কালই সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে?

মঙ্গলবার বীরভূমে প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হবে অনুব্রতর? তুঙ্গে জল্পনা।

কলকাতা : ২ বছর পর পুজোর আগে তিহাড় জেল থেকে মুক্তি পাচ্ছেন অনুব্রত মণ্ডল। তিহাড় থেকে বেরোতে সোমবার সন্ধে হয়ে যেতে পারে বলেই সূত্রের খবর । সময় মতো সবটা হলে, এদিনই রাজ্যের উদ্দেশে রওনা দেবেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। ২ বছর তিনি গরুপাচার কাণ্ডে জেল-বন্দি। তবু তিনি স্বমহিমায় আসীন পার্টির গুরুত্বপূর্ণ পদে। পার্টি সুপ্রিমোকেও একাধিকবার 'বীরভূমের বাঘের' হয়ে কথা বলতে শোনা গিয়েছে। বীরভূমে তাঁর অনুরাগীরা মুক্তি কামনায় একের পর এক যাগ-যজ্ঞ করেছেন। এবার তাঁদের প্রার্থনা সার্থক করে ঘরে ফিরছেন অনুব্রত।  

মুক্তির আগে তাঁকে ১০ লক্ষ টাকার বন্ড জমা দিতে হবে। শুক্রবার জামিন পেলেও, শনিবার সন্ধেয় অনুব্রতর আইনজীবীর হাতে এসেছে অর্ডারের কপি। পরদিন রবিবার থাকায় কোনও কাজ হয়নি। ফলে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির জেলমুক্তিতে কিছুটা দেরি হতে পারে। এর আগে জেল থেকে মুক্তি পান অনুব্রতর কন্যা সুকন্যা মণ্ডল। তিনি দিল্লিতেই রয়েছেন। আজ বাবার সঙ্গে ফিরতে পারেন সুকন্যাও। মঙ্গলবার বীরভূমে প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হবে অনুব্রতর? তুঙ্গে জল্পনা।

এদিকে সোমবার  প্রশাসনিক বৈঠকে যোগ দিতে বর্ধমানে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে দুর্গাপুরে থেকে  আগামীকাল মঙ্গলবার বীরভূমে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে পারেন তিনি। দু’দিনে প্রশাসনিক বৈঠকের ফাঁকে দুই জেলার বন্যা প্লাবিত এলাকায় পরিদর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী। আর এদিনই যদি বীরভূমে পৌঁছে যান কেষ্ট, তাহলে কি ২ বছর পর অনুব্রতর সঙ্গে তাঁর পার্টি সুপ্রিমোর সাক্ষাতটা হয়েই যাবে ? সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। 

২০২২ সালের ১১ অগাস্ট গরু পাচার মামলায় বোলপুরের বাড়ি থেকে CBI-র হাতে গ্রেফতার হন অনুব্রত। এই মামলায় পরে তাঁকে হেফাজতে নেয় ইডি। আসানসোল জেল থেকে অনুব্রত মণ্ডলকে তিহাড়ে নিয়ে যাওয়া হয়। গত মাসে CBI-এর মামলায় জামিন পান অনুব্রত। ১৮ মাস তিহাড় জেলে বন্দি থাকার পর, শুক্রবার ইডি-র মামলাতেও দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে জামিন পান বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।              

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: R G Kar Protest: বিচারের দাবিতে অব্যাহত প্রতিবাদ, পথে নামল নাগরিক সমাজ 

সেরা শিরোনাম

District News: শীর্ষ নেতৃত্বকে না জানিয়েই লকেট চট্টোপাধ্যায়ের ভাইকে চেয়ারম্যানের পদ! বিতর্কে কামারহাটি পুরসভা
শীর্ষ নেতৃত্বকে না জানিয়েই লকেট চট্টোপাধ্যায়ের ভাইকে চেয়ারম্যানের পদ! বিতর্কে কামারহাটি পুরসভা
Baruipur Incident: “যদি তখনও পুলিশ আসত, বাচ্চাকে হয়তো জীবন্ত পাওয়া যেত..”, বারুইপুরে নাবালিকাকে খুন করে ধর্ষণের অভিযোগে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
“যদি তখনও পুলিশ আসত, বাচ্চাকে হয়তো জীবন্ত পাওয়া যেত..”, বারুইপুরে নাবালিকাকে খুন করে ধর্ষণের অভিযোগে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
News Live: 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
TMC News: গেটে তালা, পার্টি অফিসে ঢুকতেই পারল না 'কালীঘাট-তৃণমূল', ২১ জুলাই-বৈঠক হল পাশের ক্লাবে
গেটে তালা, পার্টি অফিসে ঢুকতেই পারল না 'কালীঘাট-তৃণমূল', ২১ জুলাই-বৈঠক হল পাশের ক্লাবে

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget