এক্সপ্লোর

R G Kar Protest: বিচারের দাবিতে অব্যাহত প্রতিবাদ, পথে নামল নাগরিক সমাজ

West Bengal News: ৯ অগাস্ট থেকে ২২ সেপ্টেম্বর, আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর ৪৫ দিন পার।

কলকাতা: আর জি কর-কাণ্ডে (RG Kar News) বিচারের দাবিতে অব্যাহত প্রতিবাদ। কলকাতার উত্তর থেকে দক্ষিণ, বিচারের দাবিতে দিকে দিকে পথে নামল নাগরিক সমাজ। বিভিন্ন পেশার মানুষজনের পাশাপাশি মহানাগরিক গর্জনে সামিল হতে দেখা গেল বিশিষ্টজনেদেরও।

পথে নামল নাগরিক সমাজ: ৯ অগাস্ট থেকে ২২ সেপ্টেম্বর, আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর ৪৫ দিন পার। কবে ধরা পড়বে এই নারকীয় কাণ্ডের দোষীরা? এই প্রশ্ন তুলে ফের পথে নামল নাগরিক সমাজ। দক্ষিণের বেহালা থেকে খাস কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল গড়িয়াহাট থেকে যাদবপুর, ফের স্লোগান-বিক্ষোভে মুখরিত হল রাজপথ। দ্রুত বিচারের দাবিতে গর্জে উঠলেন শিল্পী থেকে সাধারণ মানুষ। নিজেদের শিল্পসৃষ্টিকে হাতিয়ার করে রবিবার রাসবিহারীর তপন থিয়েটারে একসঙ্গে প্রতিবাদে সামিল হলেন চিত্রশিল্পী থেকে সঙ্গীতশিল্পী, নাট্যব্যক্তিত্ব থেকে অভিনেতা ও পরিচালকেরা। কখনও প্রতিবাদের মাধ্যম হল রং তুলি আর ক্যানভাস। আবার কখনও গানে গানে উঠল দুষ্টের দমনের বার্তা।

বেহালার সখেরবাজার থেকে বেহালা থানা পর্যন্ত মিছিল করেন ৪২টি স্কুলের প্রাক্তনীরা। স্লোগানের পাশাপাশি প্ল্যাকার্ড হাতে চলে প্রতিবাদ। যেখানে দেখা গেল চিকিৎসক থেকে আইনজীবী-সহ বিভিন্ন পেশার মানুষজনকে। টানা ৪২ দিনের আন্দোলনের পর ফের আংশিকভাবে কাজে ফিরেছেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু তার পরেও এতটুকু কমেনি আরজি কর-কাণ্ডের প্রতিবাদের ঝাঁঝ। রবিবার, রুবি মোড থেকে গড়িয়াহাট পর্যন্ত নাগরিক মিছিলে পা মেলালেন অসংখ্য মানুষ। ঢাকুরিয়া থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল করেন কারমেল সকুলের প্রাক্তনীরা। গান গেয়ে, গিটার বাজিয়ে প্রতিবাদে সামিল হন যাদবপুরের এন কে পাল স্কুলের প্রাক্তনীরা। শহরের অন্যতম প্রাণকেন্দ্র ভিক্টোরিয়া মেমোরিয়ালের দক্ষিণ গেটে নাগরিক প্রতিবাদে সামিল হতে দেখা গেল প্রাক্তন পুলিশকর্তাদের। এদিন একই প্রতিবাদের ছবি দেখা গেল উত্তর কলকাতার কাঁকুড়গাছি এলাকাতেও।

এদিন হাওড়া শহর এলাকার স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা বিচারের দাবিতে পথে নামেন। রবিবার বিকালে শিবপুরের মন্দিরতলা, মধ্য হাওড়ার কদমতলা পাওয়ার হাউস মোড় এবং রামরাজাতলা শঙ্কর মাঠ থেকে কমপক্ষে ২ টি স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকারা মিছিল করে ডুমুরজলা স্টেডিয়ামে আসেন। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল পোস্টার এবং ব্যানার। স্লোগান দিচ্ছিলেন 'উই ওয়ান্ট জাস্টিস'।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Shantanu Sen:উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে বিস্ফোরক, IMA-র নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত শান্তনু সেনের

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget