এক্সপ্লোর

Anubrata Mondal: গরু পাচারকাণ্ড মামলায় হাজিরা দিতে সিবিআই দফতরে তৃণমূল নেতা

Anubrata Mondal Nizam Palace: অনুব্রত মণ্ডলকে সিবিআই একাধিকবার তলব করলেও, অসুস্থতা-সহ বিভিন্ন কারণে তিনি হাজিরা এড়িয়ে যান

সুকান্ত মজুমদার, কলকাতা: গরু পাচার মামলায় আজ সিবিআই (CBI) দফতরে হাজিরা দিতে নিজাম প্যালেসে (Nizam Palace) পৌঁছলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সকাল ৯টা ১০-এ দুটি গাড়ির কনভয় নিয়ে চিনার পার্কের বাড়ি থেকে রওনা দেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। এর আগে অনুব্রত মণ্ডলকে সিবিআই একাধিকবার তলব করলেও, অসুস্থতা-সহ বিভিন্ন কারণে তিনি হাজিরা এড়িয়ে যান। গতকাল আইনজীবী মারফত ইমেল পাঠিয়ে সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন অনুব্রত। তাঁর জন্য সাত পাতার একটি প্রশ্নের তালিকাও তৈরি করেছেন সিবিআইয়ের আধিকারিকরা, এমনটাই সূত্রের খবর।              

এদিন সময়ের আগেই সিবিআই দফতরে পৌঁছলেন তৃণমূল নেতা। গতকালই সিবিআই দফতরে হাজিরা দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন বীরভূমের জেলা সভাপতি। নিজেই কেন্দ্রীয় গোয়েন্দা দফতরে চিঠি দিয়ে এ কথা জানিয়েছিলেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় হাজিরার নির্দেশ দেওয়া হয় বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতাকে। 

আরও পড়ুন, আরও বাড়ল রান্নার গ্যাসের দাম, ফের আমজনতার পকেটে টান                                                     

উল্লেখ্য, গত ৬ এপ্রিল গরু পাচার মামালায় তাঁকে সিবিআই (CBI) ফের তলব করেছিল। তিনি কলকাতায় পৌঁছালেও নিজাম প্যালেসে উপস্থিত হননি সেদিন। অসুস্থতার কারণে এসএসকেএম (SSKM) হাসপাতালে ভরতি হন। একাধিক শারীরিক সমস্যা ছিল তাঁর। টানা ১৭ দিন ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন অনুব্রত মণ্ডল। চিকিৎসকদের পরামর্শমতো চিনার পার্কের ফ্ল্যাটেই বিশ্রামে ছিলেন তিনি।

এরই মধ্যে একাধিকবার সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের কাছে আইনজীবী মারফৎ চিঠি পাঠান তিনি। জানান, ২১ মে’র পর তিনি জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত। তবে নির্দিষ্ট ডেডলাইন শেষ হওয়ার আগেই বুধবার সিবিআই দফতরে ফের অনুব্রতের আইনজীবী চিঠি পাঠান। গরুপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদে রাজি হন তিনি। সেই মতো বীরভূমের তৃণমূল নেতাকে সময় দেয় সিবিআই। 

সেরা শিরোনাম

Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?

ভিডিও

Durga Puja 2026 : মহাষষ্ঠীতে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেলে জনজোয়ার | ABP Ananda | Tridhara Sammilani
Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget