এক্সপ্লোর

Anubrata Mondal: বেতন মাত্র কয়েক হাজার, কেষ্টর রাঁধুনির অ্যাকাউন্টে ৬০ লক্ষের লেনদেন!

Cattle Smuggling Case: কেষ্টর রাঁধুনি তথা লাভপুর কলেজের অশিক্ষক কর্মী বিজয় রজককে দিল্লিতে জিজ্ঞাসাবাদ। 

প্রকাশ সিনহা, কলকাতা: গরুপাচার মামলায় ফের চাঞ্চল্যকর তথ্য। এ বার অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)রাঁধুনি বিজয় রজকের অ্যাকাউন্টে ৬০ লক্ষ টাকার লেনদেনের হদিশ মিলল বলে খবর। মাত্র কয়েক হাজার টাকার বেতন পেতেন বিজয়। তার পরও তাঁর অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা এল কোথা থেকে, উঠছে প্রশ্ন (Cattle Smuggling Case)।

বীরভূমের তৃণমূল সভাপতি, অনুব্রতর রাঁধুনি বিজয়

বিজয় রজকের অ্যাকাউন্টে কীভাবে লক্ষ লক্ষ টাকার লেনদেন, জবাব খুঁজছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। অ্যাকাউন্ট খোলা থেকে লেনদেন, কিছুই তিনি জানেন না বলে দাবি করেছেন বিজয়। ইডি-র জিজ্ঞাসাবাদে বিজয় জানিয়েছেন, নির্দেশ অনুযায়ী শুধুই সই করে দিয়েছেন তিনি।  বীরভূমের তৃণমূল সভাপতি, অনুব্রতর রাঁধুনি বিজয়। লাভপুর কলেজের অশিক্ষক কর্মীও তিনি। দিল্লিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। 

গরুপাচার মামলায় তদন্তে নেমে বার বার ঘুরপথে টাকার লেনদেনের অভিযোগ তুলেছে ইডি। বাড়ির পরিচারক থেকে অধস্তন, সহযোগী এবং অনুগামীদের অ্যাকাউন্ট ব্যবহার করে অনুব্রত কোটি কোটি টাকার লেনদেন করেছেন বলে শুরু থেকেই দাবি করে আসছিলেন ইডি-র তদন্তকারীরা। বিজয়ের অ্যাকাউন্ট থেকে যে তথ্য সামনে এসেছে, তাতে তাঁদের সেই দাবিই এ বার প্রতিষ্ঠা পাচ্ছে। 

আরও পড়ুন: Santanu Banerjee: ১০ কাঠা জমিতে গেস্টহাউস, আনাগোনা ছিল নীলবাতির গাড়ির! হুগলির জুড়ে রাজপাট শান্তনুর

গরু পাচার মামলায় তদন্ত যত এগোচ্ছে, তৃণমূলের বীরভূম জেলার সভাপতির আর্থিক যোগসূত্র খুঁজতে গিয়ে ততই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। অনুব্রত ও তাঁর পরিবারের সদস্যদের নামে কোটি কোটি টাকার সম্পত্তি, স্ত্রী-কন্যা-আত্মীয় থেকে শুরু করে দেহরক্ষী, গাড়ির চালকেরএকাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে কোটি কোটি টাকার লেনদেনের তথ্য মিলেছে বলেও খবর কেন্দ্রীয় সংস্থা সূত্রে।

শক্তিগড়ে খাবারের দোকানে এক টেবিলে অনুব্রতর সঙ্গে দেখা গিয়েছিল বিজয়কে

সেই সব খতিয়ে দেখতেই অনুব্রতর কন্যা সুকন্য়া, তাঁর গাড়ির চালক তুফান মিদ্যা, অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদের নেতা কৃপাময় ঘোষ বাড়ির রাঁধুনি ও লাভপুর কলেজের শিক্ষাকর্মী বিজয়কে ডেকে পাঠানো হয় দিল্লিতে। অনুব্রতকে যেদিন দিল্লি নিয়ে যাওয়া হয়, সেদিন শক্তিগড়ে খাবারের দোকানে এক টেবিলে অনুব্রতর সঙ্গে দেখা গিয়েছিল বিজয়কে। অনুব্রত কন্যা এখনও জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারীদের সামনে উপস্থিত হননি। ২০ মার্চের মধ্যে ফের তাঁকে তলব করা হয়েছে।

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget