এক্সপ্লোর

Adhir attacks Mamata : "যত দুর্নীতি সব আপনার সজ্ঞানে হয়েছে", অনুব্রত-প্রসঙ্গে মমতাকে বিঁধলেন অধীর

Adhir Chowdhury attacks Mamata Banerjee : "চিকিৎসকরা ১৫ দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন।" সিবিআইকে চিঠি দিয়ে জানিয়েছেন বীরভূম তৃণমূলের সভাপতি।

কলকাতা : গরুপাচার কাণ্ডে আজ ফের হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এপ্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রীকে তুলোধনা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর (Adhir Chowdhury)। "যত দুর্নীতি সব আপনার সজ্ঞানে হয়েছে", এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন অধীর।

হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল-

গরুপাচার কাণ্ডে ফের হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। আজ নিজাম প্যালেসে অনুব্রতকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু, অসুস্থতার কারণ দেখিয়ে নিজাম প্যালেসে আসেননি অনুব্রত। "চিকিৎসকরা ১৫ দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন।" সিবিআইকে চিঠি দিয়ে জানিয়েছেন বীরভূম তৃণমূলের সভাপতি। চাইলে বাড়িতে গিয়ে সিবিআইকে জিজ্ঞাসাবাদের প্রস্তাব দিয়েছেন অনুব্রত।

আরও পড়ুন ; শারীরিক অসুস্থতার দোহাই, গরুপাচার মামলায় ফের সিবিআই হাজিরা এড়ালেন অনুব্রত

এপ্রসঙ্গে কী বললেন অধীর ?
 
প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, "চালাকি করে এড়িয়ে যাচ্ছেন। দিদির পরামর্শে এড়াচ্ছেন। দিদি বুদ্ধি দিচ্ছেন, আমার হাসপাতাল খোলা আছে। চলে এস, এখানে থাক। খাওদাও, মস্তি করো। গরুপাচার কাণ্ডে আর কৈফিয়ৎ তলবে যেতে হবে না। গোটা সরকার জড়িত, এটা স্পষ্ট। গরুপাচারকাণ্ড শুধু নয়, পশ্চিমবঙ্গের সব দুর্নীতিতে বাংলার মুখ্যমন্ত্রী নিজেকে ধোয়া তুলসি পাতা বলে প্রমাণ করার চেষ্টা করেন, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী সব কিছু জানেন। আপনার সজ্ঞানে সব কিছু হয়েছে। যত দুর্নীতি সব আপনার সজ্ঞানে হয়েছে। আপনি ধোয়া তুলসি পাতা হওয়ার চেষ্টা করলেও কিন্তু হবে না। কারণ, আপনার যাঁরা সবথেকে কাছের লোক, তাঁরা একের পর এক দুর্নীতির জালে ফাঁসছেন।"

গরু পাচার মামলায় গত সপ্তাহেই অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করেছিল CBI। সেই জিজ্ঞাসাবাদ অসম্পূর্ণ থাকায়, শুক্রবার ফের তাঁকে তলব করা হয়। কিন্তু তার আগেই কলকাতা থেকে বীরভূম চলে যান অনুব্রত। সিবিআই সূত্রে দাবি, গত সপ্তাহে হাজিরা দিতে এসেই, সাড়ে তিনটের সময় তাঁর চিকিত্‍সকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে বলে জানান অনুব্রত মণ্ডল। অনুরোধ করেন, তাঁকে যেন ছেড়ে দেওয়া হয়। 

সিবিআই সূত্রে দাবি, সেই জন্য অনুব্রতরর জিজ্ঞাসাবাদ অসম্পূর্ণ হলেও বৃহস্পতিবার তাঁকে ছেড়ে দেওয়া হয়। সিবিআই অফিস থেকে বেরিয়ে গত সপ্তাহে SSKM-এ যান অনুব্রত। সেখানে পরীক্ষা করার পর, মেডিক্যাল বোর্ড তাঁকে ১৫ দিন বেড বিশ্রামের পরামর্শ দেন বলে খবর।  

 

সেরা শিরোনাম

Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
'এম এ বেবি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেবি', সিপিএম ও মমতা তৃণমূলের জোট জল্পনা নিয়ে কটাক্ষ বিজেপির
'এম এ বেবি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেবি', সিপিএম ও মমতা তৃণমূলের জোট জল্পনা নিয়ে কটাক্ষ বিজেপির

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget