এক্সপ্লোর

Anubrata Mandal: শারীরিক অসুস্থতার দোহাই, গরুপাচার মামলায় ফের সিবিআই হাজিরা এড়ালেন অনুব্রত

Cattle Smuggling Case: প্রায় দেড় মাস পর সম্প্রতিই বোলপুরের বাড়িতে ফিরেছেন অনুব্রত।

কলকাতা: গরুপাচার (Cattle Smuggling Case) কাণ্ডে ফের হাজিরা এড়ালেন বীরভূমের (Birbhum News) তৃণমূল (TMC)সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। শুক্রবার নিজাম প্যালেসে অনুব্রতকে তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI/সিবিআই)। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে নিজাম প্যালেসে এলেন না অনুব্রত। সিবিআই-কে লেখা চিঠিতে তিনি জানিয়েছেন, তাঁকে ১৫ দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। সিবিআই চাইলে বাড়িতে গিয়ে তাঁকে জেরা করতে পারে। 

সিবিআই দফতরে গেলেন না অনুব্রত

এর আগে, বুধবার সিবিআই দফতরে অনুব্রতর আয়কর, সম্পত্তি ও আয়ব্যয় সংক্রান্ত নথি জমা পড়ে।  সিবিআই দফতরে গিয়ে নথি জমা দেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। CBI সূত্রের খবর, অনুব্রত মণ্ডল যে নথি জমা দিয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। আয়কর দফতরের কাছেও নথি চেয়ে পাঠিয়েছে সিবিআই, যা এলে, অনুব্রত মণ্ডলের পেশ করা আয়কর রিটার্নের তথ্য মিলিয়ে দেখা হবে। 

গরু পাচার মামলায় এখনও অবধি অনুব্রত মণ্ডলকে  একাধিক বার তলব করেছে CBI। গরু পাচার মামলাতেই গোয়েন্দাদের সামনে হাজিরা দিয়ে, প্রায় দেড় মাস পর সম্প্রতিই বোলপুরের বাড়িতে ফিরেছেন অনুব্রত। সেখানে নিজেকে কার্যত ঘরবন্দিই করে রেখেছেন তিনি।  তিনি ফইরলে মানুষের ভিড় উপচে পড়লেও, বিশেষ বিশেষ কয়েক জন ছাড়া সে ভাবে কারও সঙ্গেই দেখা করেননি অনুব্রত। এমনকি দলের তরফে আয়োজিত স্থানীয় সভা-মিছিল থেকেও নিজেকে সরিয়ে রেখেছেন তিনি। সেই সময়ই অনুব্রতর আইনজীবী জানিয়ে দেন, শারীরিক অসুস্থতার কারণে, চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রয়েছেন তিনি।

আরও পড়ুন: Partha SSC: নিয়োগ দুর্নীতি মামলায় ফের পার্থকে ডাকতে পারে CBI।Bangla News

গরু পাচার মামলায় গত সপ্তাহেই অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করেছিল CBI। সেই জিজ্ঞাসাবাদ অসম্পূর্ণ থাকায়, শুক্রবার ফের তাঁকে তলব করা হয়। কিন্তু তার আগেই কলকাতা থেকে বীরভূম চলে যান অনুব্রত। সিবিআই সূত্রে দাবি, গত সপ্তাহে হাজিরা দিতে এসেই, সাড়ে তিনটের সময় তাঁর চিকিত্‍সকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে বলে জানান অনুব্রত মণ্ডল। অনুরোধ করেন, তাঁকে যেন ছেড়ে দেওয়া হয়। 

সিবিআই সূত্রে দাবি, সেই জন্য অনুব্রতরর জিজ্ঞাসাবাদ অসম্পূর্ণ হলেও বৃহস্পতিবার তাঁকে ছেড়ে দেওয়া হয়। সিবিআই অফিস থেকে বেরিয়ে গত সপ্তাহে SSKM-এ যান অনুব্রত। সেখানে পরীক্ষা করার পর, মেডিক্যাল বোর্ড তাঁকে ১৫ দিন বেড বিশ্রামের পরামর্শ দেন বলে খবর। 

আয় সংক্রান্ত নথি জমা অনুব্রতর

অন্যদিকে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের ক'টি ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে, সেইসব অ্যাকাউন্টের গত কয়েক বছরের স্টেটমেন্ট, কয়েক বছরের আয়কর দাখিলের নথি, তাঁর কী কী ব্যবসা রয়েছে, তাঁর আয়ের উত্‍স কী এবং সম্পত্তির মোট পরিমাণ কত, সেই সংক্রান্ত নথি চাওয়া হয়েছিল। সেই নথি জমা করা হয়ে গিয়েছে। তবে এ দিন আর হাজিরা দিতে গেলেন না অনুব্রত।

সেরা শিরোনাম

BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget