এক্সপ্লোর

Anwarul Azim: ছোটবেলার বন্ধুই সাংসদ খুনের নেপথ্যে! কলকাতায় পৌঁছে বললেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান

Kolkata News: রবিবার কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন বাংলাদেশের গোয়েন্দা প্রধান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের আধিকারিকরা।

কলকাতা: বাংলাদেশের সাংসদ আনোয়ার-উল-আজিমকে খুনের নেপথ্যে রয়েছে তাঁরই বাল্যবন্ধু। বাংলাদেশে বসেই কষা হয়েছিল তাঁকে খুনের ছক, কলকাতায় এসে এমনই জানালেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান। আনোয়ারের খুনিদের গ্রেফতার করা হলেও, এখনও পর্যন্ত দেহাংশ মেলেনি আজও ভাঙড়ের বাগজোলা খালে তল্লাশি চলছে। সেই আবহেই কলকাতায় এসে সাংসদ খুন নিয়ে তথ্য দিলেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান। (Anwarul Azim)

রবিবার কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন বাংলাদেশের গোয়েন্দা প্রধান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের আধিকারিকরা। পশ্চিমবঙ্গের সিআইডি আধিকারিদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেদেশের গোয়েন্দা প্রধান বলেন, "এই অপরাধের ষড়যন্ত্র হয়েছে বাংলাদেশেই। সেই পরিকল্পনা অনুযায়ী কলকাতায় খুন করা হয়েছে। দেহ লোপাট করতেই টুকরো করে কেটে বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে হয়েছে। তদন্ত প্রক্রিয়া মেনে এগোতে চাই আমরা। কলকাতা পুলিশের কাছে এসেছি আমরা, তাঁদের সহযোগিতা চাইব।" (Kolkata News)

বাংলাদেশের গোয়েন্দা প্রধান আরও বলেন, "আমাদের দেশের আসামি যে কথাগুলি বলেছেন, কোথায় কোথায় গিয়েছেন, সেগুলি যাচাই করব আমরা। আখতারুজ্জামান এই পরিকল্পনার মাস্টারমাইন্ড, মদতদাতা। এখান থেকে ১০ তারিখ চলে যায় সে। বাংলাদেশ থেকে দিল্লি, দিল্লি থেকে কাঠমান্ডু, কাঠমান্ডু থেকে দুবাই হয়ে আমেরিকা চলে গিয়েছেন। বাংলাদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি আমরা। ইন্টারপোলের মাধ্যমে তাঁকে কীভাবে হাতে পাওয়া যায়, সেই নিয়ে কথা চলছে।"

আরও পড়ুন: Kolkata CPM Rally: মমতার পাড়ায় CPM-এর প্রচারে পুলিশি বাধা, কালীঘাটে মীনাক্ষীদের মিছিলে ধস্তাধস্তিও

বাংলাদেশের সাংসদ আনোয়ার-উল-আজিমকে খুনের ঘটনায় কসাই গ্রেফতার হলেও এখনও মেলেনি দেহ। গতকালের পর আজও ভাঙড়ের বাগজোলা খালে তল্লাশি চালাচ্ছে CID. গতকাল যে জায়গায় তল্লাশি চলেছিল, সেখান থেকে এক কিলোমিটার দূরে ভাঙড়ের সাতুলিয়া ব্রিজের কাছে চলছে তল্লাশি। নৌকায় চড়ে খালের মাঝখানে গিয়ে জাল ফেলা হবে বলে CID জানিয়েছে, তার জন্য আনা হয়েছে মৎস্যজীবীদের। তবে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে জাল টানা সম্ভব হবে না। সেক্ষেত্রে নৌকা করে খালের মাঝে গিয়ে হাত জাল ফেলা হবে বলে পুলিশ সুত্রে খবর। পর পর দু'দিন নিরাশ হয়ে ফেরার পর আজ জায়গা পরিবর্তন করা হয়েছে।

এর আগে, গতকাল প্রায় দু'ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চলে। নামানো হয় ডুবুরি। মৎস্যজীবীরা মাছ ধরার জাল ফেলেও দেহাংশ খোঁজার চেষ্টা করেন। কিন্তু কিছুতেই লাভ হয়নি। আজ সকাল থেকেও নতুন করে তল্লাশি শুরু হয়েছে। আখতারুজ্জামানের সঙ্গে আনোয়ারের ব্যবসায়িক সম্পর্ক ছিল বলে বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর। ব্যবসা নিয়ে দ্বন্দ্ব থেকেই তাঁকে খুন করা হয়ে থাকতে পারে মনে করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari on Abhaya: অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
RG Kar Case: 'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget