এক্সপ্লোর

Keshav Prasad Maurya: ‘বাবরের নামে যেখানেই মসজিদ হোক না কেন…’, হুঙ্কার উত্তরপ্রদেশের উপমুখ্য়মন্ত্রীর, আক্রমণ তৃণমূলকেও

Babri Masjid: মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি হওয়া নিয়ে এই মুহূর্তে তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি।

কলকাতা: বাবরি মসজিদ নিয়ে দশকের পর দশক অশান্তি চলেছে উত্তরপ্রদেশে। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজীনতিতেও বাবরি মসজিদ বিতর্ক মাথাচাড়া দিয়েছে। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন। দল তাঁকে সাসপেন্ড করলেও, বাবরি মসজিদ নির্মাণ নিয়ে পিছু হটতে নারাজ হুমায়ুন। সেই আবহেই এবার উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য হুঙ্কার  দিলেন। জানালেন, বাবরের নামে যেখানেই মসজিদ তৈরি হোক না কেন, পরিণতি ভিন্ন হবে না। (Babri Masjid)

মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি হওয়া নিয়ে এই মুহূর্তে তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। সেই আবহেই রবিবার হুঙ্কার দিলেন উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব। তিনি বলেন, “এমনি মসজিদ নির্মাণ নিয়ে কোনও সমস্যা নেই। বিদেশি আক্রমণকারী বাবরের নাম না থাকলেই হল।  কিন্তু বাবরের নামে মসজিদ তৈরি করলে, শুধুমাত্র বিরোধিতাই করব না, দ্রুত যাতে সেটিকে নির্মূল করে দেওয়া যায়, তার দেখে ছাড়ব।” শুধু তাই নয়, কেশব আরও বলেন, “মুসলিম তুষ্টিকরণের নোংরা রাজনীতি চলছে। তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটক এটা।” (Keshav Prasad Maurya)

মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছেন হুমায়ুন। সেই নিয়ে একদিন আগেও হুঁশিয়ারি দেন কেশব। তাঁর বক্তব্য ছিল, “সব তৃণমূলের নাটক। বাবরের নামে একটি ইঁটও যদি গাঁথা হয়…ওখানে বিজেপি সরকার গড়তে চলেছে। প্রত্যেকটি ইঁট খুলে ফেলে দেওয়া হবে।”

তবে শুধু হুমায়ুনই শুধু মুর্শিদাবাদে বাবরি মসজিদ গড়ছেন না। তেহরিক মুসলিম শাব্বানের সভাপতি মহসিন মুস্তাক মালিক সাহাবও হায়দরাবাদে বাবরি মসজিদের স্মারক নির্মাণের ঘোষণা করেছেন। ৬ ডিসেম্বর, উত্তরপ্রদেশে বাবরি মসজিদ ধ্বংসের দিনই মুস্তাক বলেন, “দেখলাম মুর্শিদাবাদের মুসলিমরা কাঁধে ইঁট নিয়ে ২০০ কিলোমিটার হেঁটে মসজিদ নির্মাণে অংশ নিচ্ছেন। ২০১৯ সাল থেকে বাবরি মসজিদের স্মৃতিতে মসজিদ নির্মাণের ভাবনা রয়েছে আমার মাথায়। ওপরওয়ালার সম্মতি থাকলে হবেই।” আগামী বছর ডিসেম্বর নাগাদই প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে বলে জানান মুস্তাক।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget