এক্সপ্লোর

Arambagh News: প্রথমে হুমকি, পরে বিজেপি কর্মীদের রেশন বন্ধ করে দেওয়ার অভিযোগ! আরামবাগে তুমুল কাণ্ড!

BJP-TMC News: ভোটের ফল বেরোনোর পর থেকেই বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। এবার রেশন বন্ধ করে তৃণমূল পার্টি অফিসে গিয়ে দেখা করতে বলা হয়।

বাপন সাঁতরা, আরামবাগ: লোকসভা ভোটের পর থেকেই চলছিল লাগাতার হুমকি, এবার  বিজেপি কর্মীদের রেশন বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। 

আরামবাগ লোকসভার গৌরহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাপশিট এলাকার ঘটনা। বিজেপির দাবি, লোকসভা ভোটের ফলের নিরিখে গ্রামের দুটি বুথে তৃণমূল পিছিয়ে রয়েছে।                                                                      

অভিযোগ, ভোটের ফল বেরোনোর পর থেকেই বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। এবার রেশন বন্ধ করে তৃণমূল পার্টি অফিসে গিয়ে দেখা করতে বলা হয়। এরপরেও রেশন নিতে গেলে ৩ বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের লাইন থেকে বার করে দেওয়া হয় বলে অভিযোগ। আরামবাগের মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছে বিজেপি।  

উল্লেখ্য, রেশন নিয়ে কম জলঘোলা হয়নি। লোকসভা ভোটের আগে কলকাতা হাইকোর্টে রেশন দুর্নীতি মামলায় রিপোর্ট পেশ করেছিল রাজ্য সরকার। সেই রিপোর্টে বলা হয়েছিল, গোটা রাজ্য জুড়ে এখনও পর্যন্ত রেশন দুর্নীতি সংক্রান্ত ৮৭টি অভিযোগ দায়ের হয়েছে। তার মধ্যে চার্জশিট জমা দেওয়া হয়েছে ৬৫টি মামলায়। ২০টি মামলার তদন্ত চলছে। বাকি, ২টি মামলা ত্রুটিপূর্ণ বলে দাবি রাজ্য সরকারের।

২০১৯ সালের পয়লা জানুয়ারি থেকে ১৪ই মার্চ ২০২৪ পর্যন্ত, কোথায় কোথায় রেশন দুর্নীতির অভিযোগ জমা পড়েছে? কী কী অভিযোগ জমা পড়েছে? দায়ের হওয়া FIR-গুলির নম্বর কী? কোন কোন ধারায় মামলা রুজু হয়েছে? সেই তথ্য জানতে চাওয়া হয়েছিল লালবাজারের তরফে।

আরও পড়ুন, বিরাট স্বস্তি ! মধ্যমগ্রাম-বিরাটিতে সেতু মেরামতির কাজ বাতিল, শনি-রবিতে রেল পরিষেবা নিয়ে বড় ঘোষণা

এর আগে মালদাতেও অভিযোগ উঠেছিল রেশন নিয়ে। দীর্ঘ দু’মাস ধরে মিলছে না রেশন। উল্টে চড়া দামে রেশন সামগ্রী বাইরে পাচার করছেন রেশন ডিলার। রাজ্যে রেশন দুর্নীতির তদন্ত চলাকালীনই মালদার হরিশ্চন্দ্রপুরে এমনই অভিযোগ উঠেছিল। বিডিও-র কাছে অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। রেশন ডিলারের বাড়িতে খাদ্য দফতরের নিয়ামক গেলেও খোঁজ মেলেনি তাঁর।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
West Bengal News Live : প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget