এক্সপ্লোর

Train Service Update : বিরাট স্বস্তি ! মধ্যমগ্রাম-বিরাটিতে সেতু মেরামতির কাজ বাতিল, শনি-রবিতে রেল পরিষেবা নিয়ে বড় ঘোষণা

Train Service Update : রেলের তরফে জানানো হয়, রেল সেতুতে মেরামতির কাজের জন্য পাওয়ার ব্লক করা হবে। তবে কী কারণে সিদ্ধান্ত বদল, তা স্পষ্ট করেনি পূর্ব রেল কর্তৃপক্ষ। 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : মধ্যমগ্রাম এবং বিরাটি স্টেশনের মাঝে সেতু মেরামতির কাজ বাতিল করল রেল কর্তৃপক্ষ। তাই আজ ও কাল শিয়ালদা ডিভিশনের দমদম ও বারাসাত শাখায় লোকাল ট্রেনের সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না।

শুক্রবার এই বিজ্ঞপ্তি জারি করে পূর্ব রেল কর্তৃপক্ষ। এর আগে রেলের তরফে জানানো হয়, মধ্যমগ্রাম ও বিরাটি স্টেশনের মাঝে রেল সেতুতে মেরামতির কাজের জন্য পাওয়ার ব্লক করা হবে। তবে কী কারণে সিদ্ধান্ত বদল, তা স্পষ্ট করেনি পূর্ব রেল কর্তৃপক্ষ। 

কিছুদিন  আগে রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যে, শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত মধ্যমগ্রাম ও বিরাটি স্টেশনের মাঝের একটি রেল সেতুর মেরামতির কাজ করা হবে। এই কাজের জন্য পাওয়ার ব্লক করা হবে  ১২ ঘণ্টা । এর জেরে স্বাভাবিক ভাবেই বাতিল করতে হবে বেশ কিছু ট্রেন। এই ঘোষণার পর থেকেই যাত্রীদের মধ্যে চিন্তার উদ্রেক হয়।
বনগাঁ , হাসনাবাদ শাখায় যাঁরা যাতায়াত করেন তাঁরা পড়েছিলেন চিন্তায়। কারণ মেরামতির কারণে শিয়ালদা থেকে ওই লাইনে ট্রেন আসা ও যাওয়া করতে পারত না। রেলের ঘোষণা অনুসারে ,বেশ কয়েকটি ট্রেনের যাত্রা পথও সংক্ষিপ্ত করা হয়েছিল। তবে আপাতত রেলের এই ঘোষণায় সাময়িক স্বস্তি যাত্রীদের।  

অন্যদিকে , দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া- খড়গপুর ডিভিশনের  আন্দুল স্টেশনে প্রি নন ইন্টারলকিং এবং নন ইন্টারলকিং কাজের জন্য লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। এর ফলে যাত্রী দুর্ভোগের আশঙ্কা দেখা দিয়েছে। শনি থেকেই ২৪০ টি ট্রেন বাতিল করা হচ্ছে। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানান, শনিবার থেকে আন্দুল স্টেশনে কাজ শুরু হবে। আন্দুল স্টেশনে জরুরি কাজের জন্য মোট ২০২ টি লোকাল ট্রেন, ৩৮ টি দূরপাল্লার ট্রেন বাতিল থাকবে। এছাড়াও দূরপাল্লার ১৭ টি ট্রেনকে অন্য রুটে নিয়ে যাওয়া হবে।  ১০ টি ট্রেনের সময় সূচি পরিবর্তন করা হয়েছে। 

আরও পড়ুন : 

ভাঙা পা, শরীরজুড়ে জমাট রক্ত ! চোর সন্দেহে ছাত্রাবাসে যুবককে 'পিটিয়ে খুন' বউবাজারে 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে                                       

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget